1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
মঙ্গলবার, ১২ মে ২০২৬, ০৫:১৮ অপরাহ্ন
শিরোনামঃ
*ডিবিএইচ ফাইন্যান্স পিএলসি’র ১৫ শতাংশ লভ্যাংশ ঘোষণা* দাউদকান্দি উপজেলা ক্রীড়া সংস্থার অ্যাডহক কমিটি অনুমোদন, সদস্য সচিব রোমান খন্দকার তিস্তার তীর রক্ষা প্রকল্পে লুটপাটের মহোৎসব *প্রথম প্রান্তিকে ডিবিএইচ ফাইন্যান্সের মুনাফা ২৬ শতাংশ বেড়েছে* উন্নয়নকাজের নামে রাস্তা খোঁড়াখুঁড়ির কারণে বিপর্যস্ত ঢাকা চাঁদপুর সফর ঘিরে বিএনপির তৎপরতা জোরদার, ঐক্যবদ্ধ প্রস্তুতির আহ্বান ইউজিসির কর্মশালা উদ্বোধন করলেন তারেক রহমান নবনির্বাচিত মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীকে ,নবান্নে গান অফ স্যালুট দিয়ে সম্বর্ধনা জানালেন বরিশাল প্রেসক্লাবের সাবেক সভাপতি প্রবীণ সাংবাদিক ইসমাঈল হোসেন নেগাবান মন্টু ও সাংবাদিক অভির চাচার মৃত্যুতে শোক সভা ও দোয়া মোনাজাত অনুষ্ঠিত  সিটি করপোরেশন ও প্রাসঙ্গিক একটি গল্প

*প্রথম প্রান্তিকে ডিবিএইচ ফাইন্যান্সের মুনাফা ২৬ শতাংশ বেড়েছে*

রিপোর্টার
  • আপডেট : মঙ্গলবার, ১২ মে, ২০২৬
  • ২৮ বার দেখা হয়েছে

নিজস্ব প্রতিবেদক : দেশের আবাসন খাতের অন্যতম শীর্ষ আর্থিক প্রতিষ্ঠান ডিবিএইচ ফাইন্যান্স পিএলসি চলতি বছরের প্রথম প্রান্তিকের (জানুয়ারি-মার্চ ২০২৬) আর্থিক ফলাফল ঘোষণা করেছে। এই তিন মাসে কোম্পানিটি কর-পরবর্তী নিট মুনাফা করেছে ১৯৬ মিলিয়ন (১৯ কোটি ৬০ লাখ) টাকা, যা গত বছরের একই সময়ের তুলনায় ২৬ শতাংশ বেশি।

ডিবিএইচ ফাইন্যান্সের পক্ষ থেকে জানানো হয়েছে, পর্যালোচিত প্রান্তিকে কোম্পানিটির শেয়ারপ্রতি আয় (ইপিএস) দাঁড়িয়েছে ০.৯৭ টাকা। গত বছরের একই সময়ে এর পরিমাণ ছিল ০.৭৭ টাকা। এছাড়া আলোচ্য সময়ে প্রতিষ্ঠানটির নিট সুদজনিত আয় ৩১ শতাংশ এবং পরিচালন আয় ৮ শতাংশ বৃদ্ধি পেয়েছে।

বছরের প্রথম প্রান্তিক শেষে ডিবিএইচ-এর খেলাপী ঋণের (এনপিএল) পরিমাণ দাঁড়িয়েছে মোট পোর্টফোলিওর মাত্র ১ শতাংশের কাছাকাছি, যা দেশের আর্থিক খাতে অন্যতম সর্বনিম্ন। উল্লেখ্য, কোম্পানিটি টানা ২০ বছর যাবৎ সর্বোচ্চ ক্রেডিট রেটিং ‘এএএ’ (ট্রিপল এ) ধরে রাখতে সক্ষম হয়েছে।

৩১ মার্চ ২০২৬ তারিখ পর্যন্ত ডিবিএইচ-এর মোট ঋণের পোর্টফোলিও ৪,৫৩৮ কোটি টাকা এবং আমানতের পোর্টফোলিও ৪,৬১৮ কোটি টাকায় দাঁড়িয়েছে। প্রতিষ্ঠানটি বর্তমানে প্রচলিত ও ইসলামিক শরিয়াহভিত্তিক উইং (আইএফডব্লিউ)-এর মাধ্যমে গ্রাহকদের ঘর তৈরির জন্য আর্থিক সহায়তা প্রদানের পাশাপাশি মেয়াদী ও মুদারাবা আমানত সংগ্রহ করছে।

ত্রৈমাসিক ফলাফলের বিষয়ে ডিবিএইচ ফাইন্যান্সের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ও প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) নাসিমুল বাতেন বলেন, “এই ফলাফল আমাদের পরিচালন দক্ষতা এবং গ্রাহককেন্দ্রিক দৃষ্টিভঙ্গিরই প্রতিফলন। বর্তমানের প্রতিকূল সামষ্টিক অর্থনৈতিক পরিবেশেও কর্মদক্ষতা, সেবার মান এবং ঋণের গুণমান রক্ষায় আমাদের অব্যাহত মনোযোগই ডিবিএইচ-এর সাফল্য নিশ্চিত করেছে এবং আমাদের অন্যান্য আর্থিক প্রতিষ্ঠান থেকে আলাদা করে তুলেছে।”

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com