1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
বুধবার, ০৬ মে ২০২৬, ১০:২১ অপরাহ্ন
শিরোনামঃ
মির্জা আব্বাস শঙ্কামুক্ত, ঈদুল আজহার আগেই দেশে ফেরার সম্ভাবনা যুক্তরাষ্ট্র–ইরান সংঘাত থামাতে ১৪ দফা সমঝোতার পথে, চূড়ান্ত পর্যায়ে আলোচনা স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে অস্ট্রেলিয়ার হাইকমিশনারের সাক্ষাৎ চেক প্রতারণা মামলায় কারাগারে সেই শাহেদের বাবা সিটি করপোরেশনের নিয়ন্ত্রণে যেতে চাননা বসুন্ধরার বাসিন্দারা বুড়িমারী সীমান্তে বিএসএফের ড্রোন বিধ্বস্ত, স্থানীয়দের মাঝে আতঙ্ক দুপুরের পর ঝড়ো হাওয়ার সতর্কতা: ১১ অঞ্চলে ১ নম্বর সংকেত, বৃষ্টি-বজ্রপাতের আশঙ্কা ভোটে হার মানেননি দাবি মমতার, “১০০ আসন লুট”—বিজেপি ও নির্বাচন কমিশনের বিরুদ্ধে তোপ প্রধানমন্ত্রী তারেক রহমানের জুনে সম্ভাব্য বিদেশ সফর, তালিকায় চীন ও ভারত প্রথম নির্বাচনে চমক: সরকার গঠনের দৌড়ে এগিয়ে বিজয়ের দল, তামিলনাড়ুতে জোট রাজনীতির সমীকরণ জটিল

চেক প্রতারণা মামলায় কারাগারে সেই শাহেদের বাবা

রিপোর্টার
  • আপডেট : বুধবার, ৬ মে, ২০২৬
  • ২৮ বার দেখা হয়েছে

আবুল হাসনাত তুহিন ফেনী:-কথিত ফেনী লাইন বাস কোম্পানির এমডি নুর মোহাম্মদ প্রকাশ শাহেদ চৌধুরীর প্রতারণার মামলায় তার পিতা নুরুন্নবী ভূঞা (৫৭) কে ফেনীর সিনিয়র জুডিসিয়াল মেজিস্ট্রেট ও আমলী আদালতের বিচারক জামিন না মঞ্জুর করে কারাগারে প্রেরণ করে। এদিকে মামলার প্রধান আসামী শাহেদ সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি ভিডিও বার্তায় জানান, আমার বাবার বিরুদ্ধে এ মামলাটি সম্পূর্ণ একটি ভিত্তিহীন মামলা।
মামলা সূত্রে জানা যায়, ফেনী সদর উপজেলার শর্শদী ইউনিয়নের মোহাম্মদ আলী বাজারস্থ নুরুল ইসলাম তুষার বাদী হয়ে ফেনীর আমলী আদালতে নুর মোহাম্মদ প্রকাশ শাহেদ চৌধুরীকে ১নং আসামী তার পিতা নুরুন্নবীকে ২নং আসামী ও রবিউল হককে ৩নং আসামী করে সিআর মামলা দায়ের করেন।
বাদীর অভিযোগ, বিগত ১০ জানুয়ারী ২০২৫ সালে আসামীগণ পরস্পর যোগসাজসে বাদীর কাছ থেকে ১ মাসের কথা বলে প্রতারণা পূর্বক ৫ লাখ টাকা গ্রহণ করে। নির্দিষ্ট সময় পরও বাদীর কাছ থেকে নেওয়া টাকা দিতে তালবাহানা করে। এমতবস্থায় বাদী চাপাচাপিতে ১ লাখ ৫০ হাজার টাকা ফেরত দিয়ে বাকি টাকার চেক প্রদান করে। কিন্তু চেকে প্রদত্ত তারিখ অনুযায়ী ব্যাংকে গেলে চেক ডিসঅনার (ব্যাংকে টাকা না থাকায় ফেরত) হয়। বিষয়টি বিবাদীদের জানালে তারা বিভিন্ন রকুমে তালবাহানা করতে থাকে।
এমতাবস্থায় বাদী ন্যায় বিচারের আশায় ফেনীর আমলী আদালতে সিআর ১৪৯৭/২৫ইং মামলা ও ৪২০/৪০৬/৫০৬ মামলা রুজু করে। গতকাল বুধবার ছিলো মামলার ধার্য্য তারিখ। মামলার ২ নং আসামী নুরুন্নবী ভূঞা (৫৭) মামলার জামিন নিতে এলে আদালত জামিন না মঞ্জুর করে আসামীকে কারাগারে প্রেরণের নির্দেশ দেন।
উল্লেখ্য যে, ১নং আসামী কথিত ফেনী লাইনে এমডি নুর মোহাম্মদ প্রকাশ শাহেদ চৌধুরীর নামে ওয়ারেন্ট চলমান রয়েছে। এছাড়াও তার বিরুদ্ধে চট্টগ্রাম, ফেনী, কুমিল্লা, ঢাকা ও কক্সবাজারে বহু প্রতারণার মামলা চলমান রয়েছে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com