1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
রবিবার, ০৩ মে ২০২৬, ০৯:৫৭ পূর্বাহ্ন
শিরোনামঃ
চাঁপাইনবাবগঞ্জে ভুয়া এএসপি পরিচয়দানকারী প্রতারক আটক চাটখিলে টিসিবির পণ্য গুদামজাত: ছাত্রলীগ নেতাকে ৫০ হাজার টাকা জরিমানা বরেলিতে চলন্ত ট্রেন থেকে ইমামকে ফেলে হত্যার অভিযোগ, অডিও ক্লিপে নির্যাতনের ইঙ্গিত ক্ষুদে শিক্ষার্থীরাই বাংলাদেশের ভবিষ্যৎ: নতুন কুঁড়ি স্পোর্টস উদ্বোধনে তারেক রহমান ঢাকা–দিল্লি সম্পর্ক স্বাভাবিকের পথে: পূর্ণাঙ্গ ভিসা পরিষেবা চালুর উদ্যোগ নীরব ভালোবাসা, অটুট সহযাত্রা—তারেক রহমান ও ডা. জোবাইদা রহমানের সম্পর্কের অনন্য দৃষ্টান্ত থানাকে দালালমুক্ত করতে কঠোর নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর এক লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগের পরিকল্পনা, ৮০% নারী—গ্রামে ঘরে ঘরে যাবে স্বাস্থ্যসেবা: তারেক রহমান কাশিপুরে বাঁশিয়া নদী পুনঃখনন কাজের উদ্বোধন করলেন তারেক রহমান মেঘনা উপজেলা বিএনপির নবগঠিত কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত

বরেলিতে চলন্ত ট্রেন থেকে ইমামকে ফেলে হত্যার অভিযোগ, অডিও ক্লিপে নির্যাতনের ইঙ্গিত

রিপোর্টার
  • আপডেট : রবিবার, ৩ মে, ২০২৬
  • ২৯ বার দেখা হয়েছে

বঙ্গ নিউজ বিডি ডেস্ক রিপোর্ট : ভারতের উত্তরপ্রদেশ রাজ্যের বরেলিতে চলন্ত ট্রেন থেকে এক ইমামকে ধাক্কা দিয়ে ফেলে হত্যার অভিযোগ উঠেছে। নিহতের নাম মাওলানা তৌসিফ রাজা (৩০)।
গত ২৭ এপ্রিল এই ঘটনা ঘটে। প্রথমদিকে পুলিশ এটিকে দুর্ঘটনা হিসেবে মনে করলেও, সম্প্রতি একটি অডিও ক্লিপ সামনে আসার পর ঘটনার মোড় ঘুরে যায়। অডিওতে শোনা যায়, ট্রেনের ভেতরে তাকে নির্যাতন করা হচ্ছিল এবং পরে তাকে ফেলে দেওয়া হয় বলে অভিযোগ উঠেছে।
জানা গেছে, তৌসিফ রাজা কিষাণগঞ্জ জেলার বাসিন্দা এবং সিওয়ান এর একটি মসজিদে ইমামতি করতেন। তিনি ২৬ এপ্রিল সন্ধ্যায় বরেলি থেকে ‘মুজাফফরপুর স্পেশাল ফেয়ার সামার স্পেশাল’ ট্রেনে সিওয়ানের উদ্দেশ্যে রওনা হন।
পরদিন ২৭ এপ্রিল সকালে বরেলির ক্যান্টনমেন্ট থানা এলাকার পালপুর ফটকের কাছে রেললাইনের পাশ থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। ময়নাতদন্তে তার মাথায় গুরুতর আঘাতের চিহ্ন পাওয়া গেছে।
নিহতের পরিবার জানিয়েছে, তার মোবাইল ফোনে ৩৬ সেকেন্ডের একটি অডিও এবং প্রায় ২ মিনিট ৩৮ সেকেন্ডের একটি ভিডিও কলের রেকর্ড পাওয়া গেছে। অডিওতে তাকে ‘চোর’ বলে অপবাদ দিয়ে মারধরের শব্দ শোনা যায়।
তৌসিফের স্ত্রী তাবাসসুম জানান, মৃত্যুর আগে তিনি ফোনে জানিয়েছিলেন যে, ট্রেনের কিছু যাত্রী তাকে ঘিরে ধরে মারধর করছে। তিনি সহযাত্রীদের সাহায্য নিতে বললেও তৌসিফ জানান, তারাই তাকে নির্যাতন করছে।
নিহতের চাচা রিজওয়ান আলম অভিযোগ করেছেন, তাকে প্রথমে ট্রেনের ভেতরে মারধর করা হয় এবং পরে চলন্ত ট্রেন থেকে ফেলে দেওয়া হয়।
এ বিষয়ে বরেলির পুলিশ সুপার মানুষ পারিক জানিয়েছেন, নতুন প্রমাণ ও পরিবারের অভিযোগের ভিত্তিতে ঘটনার তদন্ত শুরু হয়েছে। পরিবারের পক্ষ থেকে আনুষ্ঠানিক অভিযোগ দায়েরের প্রক্রিয়া চলছে।
ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। নিহতের পরিবার দোষীদের দ্রুত শনাক্ত করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com