1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
শনিবার, ০২ মে ২০২৬, ০৯:২৬ অপরাহ্ন
শিরোনামঃ
থানাকে দালালমুক্ত করতে কঠোর নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর এক লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগের পরিকল্পনা, ৮০% নারী—গ্রামে ঘরে ঘরে যাবে স্বাস্থ্যসেবা: তারেক রহমান কাশিপুরে বাঁশিয়া নদী পুনঃখনন কাজের উদ্বোধন করলেন তারেক রহমান মেঘনা উপজেলা বিএনপির নবগঠিত কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত ঠাকুরগাঁওয়ে ১৫ শ্রমিক নেতাকে মে সম্মাননা দিল সুগার মিল শ্রমিক কর্মচারী ইউনিয়ন জামালপুরে মে দিবস উপলক্ষে শ্রমিক দলের বিশাল র‍্যালি- ইরানি হামলায় লণ্ডভণ্ড মধ্যপ্রাচ্যের মার্কিন সামরিক ঘাঁটি ঢাকা–সিলেট রেলপথে ডাবল লাইন চালুর ঘোষণা প্রধানমন্ত্রীর ১০৪ ফ্লাইটে সৌদি পৌঁছেছেন ৪১,৬২৯ বাংলাদেশি হজযাত্রী, মৃত ৭

কাশিপুরে বাঁশিয়া নদী পুনঃখনন কাজের উদ্বোধন করলেন তারেক রহমান

রিপোর্টার
  • আপডেট : শনিবার, ২ মে, ২০২৬
  • ৪ বার দেখা হয়েছে

নিজস্ব প্রতিবেদক : সিলেটের কাশিপুর এলাকায় অবস্থিত বাঁশিয়া নদীর পুনঃখনন কাজের আনুষ্ঠানিক উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। শনিবার (২ মে) বেলা ১টা ২০ মিনিটে তিনি নিজ হাতে কোদাল দিয়ে মাটি কেটে এ কর্মসূচির সূচনা করেন।
উদ্বোধনকালে স্থানীয় জনগণের উদ্দেশে প্রধানমন্ত্রী বলেন, এই খালটি মূলত ১৯৭৭ সালে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান খনন করেছিলেন। সময়ের ব্যবধানে খালটি ভরাট হয়ে অচল হয়ে পড়েছে, তাই পুনরায় খননের উদ্যোগ নেওয়া হয়েছে।
তিনি জানান, এই প্রকল্প বাস্তবায়িত হলে প্রায় ৮০ হাজার কৃষক সরাসরি উপকৃত হবেন এবং আরও দেড় লাখ কৃষক পরোক্ষভাবে সুবিধা পাবেন। নদী পুনঃখননের ফলে আশপাশের জমিতে সেচ সুবিধা বাড়বে এবং বছরে প্রায় ৭ হাজার মেট্রিক টন অতিরিক্ত ফসল উৎপাদন সম্ভব হবে বলে আশা করা হচ্ছে।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির, পানিসম্পদমন্ত্রী শহীদউদ্দীন চৌধুরী এ্যানি, প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ এবং প্রধানমন্ত্রীর পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবিরসহ স্থানীয় প্রশাসনের কর্মকর্তারা।
জানা গেছে, প্রায় ৪০ কিলোমিটার দীর্ঘ বাঁশিয়া নদীটি সিলেট জেলা ও সুনামগঞ্জ জেলা-এর পাঁচটি উপজেলার মধ্য দিয়ে প্রবাহিত। সুরমা নদী থেকে উৎপত্তি হয়ে এটি দক্ষিণ সুরমা, বিশ্বনাথ, ওসমানীনগর হয়ে সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার বরাক বিল এলাকায় গিয়ে মিলিত হয়। তবে দীর্ঘদিন ধরে দখল, দূষণ ও পলি জমার কারণে নদীটি প্রায় মৃতপ্রায় হয়ে পড়েছে, বিশেষ করে শুষ্ক মৌসুমে পানির প্রবাহ একেবারেই থাকে না।
এই পুনঃখনন প্রকল্প বাস্তবায়িত হলে স্থানীয় কৃষি, পরিবেশ ও জীববৈচিত্র্যে ইতিবাচক পরিবর্তন আসবে বলে আশা করছেন সংশ্লিষ্টরা।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com