1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
বুধবার, ২২ এপ্রিল ২০২৬, ১২:২২ পূর্বাহ্ন
শিরোনামঃ
হরমুজ প্রণালিতে বাংলাদেশি জাহাজ চলাচল নিশ্চিতে কাজ করছে ইরান দূতাবাস হজক্যাম্পে লাগেজ র্যাপিং সেবা চালু—হজযাত্রা হবে আরও নিরাপদ ও সুশৃঙ্খল এসএসসি পরীক্ষায় প্রশ্নফাঁসের কোনো সম্ভাবনা নেই: শিক্ষামন্ত্রী ইরান–যুক্তরাষ্ট্র সমঝোতা অনিশ্চিত, যুদ্ধবিরতি শেষের আগে উত্তেজনা চরমে 📚 এসএসসি ও সমমান পরীক্ষা শুরু: ১৮.৫৭ লাখ শিক্ষার্থীর অংশগ্রহণ, নকলমুক্তে ‘জিরো টলারেন্স’ বাংলাদেশ ইতালির সঙ্গে সম্পর্ককে বিশেষ গুরুত্ব দেয়- স্বরাষ্ট্রমন্ত্রী মনোনয়ন চাননি আফরোজা আব্বাস, স্বামীর অসুস্থতায় এখন একমাত্র অগ্রাধিকার চিকিৎসা ইরানের সঙ্গে দ্রুত চুক্তির আশা ট্রাম্পের, পাকিস্তানে যাচ্ছে মার্কিন উচ্চ পর্যায়ের প্রতিনিধি দল দাগনভূঞা থানার ওসি নোমানকে ঘিরে অপপ্রচার, বাস্তবে আইন-শৃঙ্খলায় ইতিবাচক পরিবর্তন গৌরীপুরে বাখরাবাদ গ্যাসের অংশীজন সভা: গ্রাহকসেবা উন্নয়ন ও নিরবচ্ছিন্ন সরবরাহে জোর

মনোনয়ন চাননি আফরোজা আব্বাস, স্বামীর অসুস্থতায় এখন একমাত্র অগ্রাধিকার চিকিৎসা

রিপোর্টার
  • আপডেট : মঙ্গলবার, ২১ এপ্রিল, ২০২৬
  • ১১ বার দেখা হয়েছে

নিজস্ব প্রতিবেদক : আফরোজা আব্বাস সম্প্রতি প্রচারিত বিভিন্ন তথ্য ও সংরক্ষিত নারী আসনের মনোনয়ন নিয়ে চলমান আলোচনা প্রসঙ্গে নিজের অবস্থান স্পষ্ট করেছেন। এক বিবৃতিতে তিনি জানান, তিনি কখনোই সংরক্ষিত নারী আসনে মনোনয়ন চাননি। তবে প্রস্তাব দেওয়ার জন্য দলের মহাসচিবের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন তিনি।
বিবৃতিতে তিনি আরও বলেন, তার নাম জড়িয়ে যে বিভ্রান্তিকর ও ভিত্তিহীন তথ্য প্রচার করা হচ্ছে, তা অনভিপ্রেত এবং এতে তার ব্যক্তিগত ও রাজনৈতিক ভাবমূর্তি ক্ষতিগ্রস্ত হচ্ছে। এ ধরনের অপপ্রচার থেকে বিরত থাকার জন্য সংশ্লিষ্ট সকলের প্রতি আহ্বান জানান তিনি।
ব্যক্তিগত প্রসঙ্গে মির্জা আব্বাস-এর সহধর্মিণী আফরোজা আব্বাস বলেন, তার স্বামীর অসুস্থতার কারণে তিনি বর্তমানে গভীর মানসিক অস্থিরতার মধ্যে রয়েছেন। এ মুহূর্তে তার একমাত্র অগ্রাধিকার স্বামীর সুস্থতা নিশ্চিত করা।
নির্বাচনে অংশগ্রহণকারী নারীদের উদ্দেশ্যে তিনি শুভকামনা জানিয়ে বলেন, যারা নির্বাচনী প্রক্রিয়ায় অংশ নিচ্ছেন, তারা যেন নারীর মর্যাদা, অধিকার ও নিরাপত্তা নিশ্চিত করতে কার্যকর ভূমিকা রাখেন। যারা নির্বাচিত হয়েছেন, তাদের প্রতি তিনি উচ্চ প্রত্যাশা ব্যক্ত করেন এবং স্মরণ করিয়ে দেন—তাদের প্রতিটি পদক্ষেপ ভবিষ্যৎ প্রজন্মের জন্য গুরুত্বপূর্ণ।
বিবৃতির শেষাংশে তিনি বলেন, দলমত নির্বিশেষে দেশের সকল নারীর জন্য সমান অধিকার, ন্যায়বিচার ও নিরাপদ জীবন নিশ্চিত করা সবার দায়িত্ব। ব্যক্তিগত কষ্টের মধ্যেও তিনি বিশ্বাস করেন, নারীর শক্তিকে কখনো থামানো যায় না।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com