1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ০৯:২১ অপরাহ্ন
শিরোনামঃ
দাগনভূঞা থানার ওসি নোমানকে ঘিরে অপপ্রচার, বাস্তবে আইন-শৃঙ্খলায় ইতিবাচক পরিবর্তন গৌরীপুরে বাখরাবাদ গ্যাসের অংশীজন সভা: গ্রাহকসেবা উন্নয়ন ও নিরবচ্ছিন্ন সরবরাহে জোর চাটখিলে অকটেন মজুদের অপরাধে জামায়াতের ২ নেতা আটক অতীত ও বর্তমান: পূর্ব পাকিস্তান, বাংলাদেশ ও উন্নয়নের বাস্তবতা মন্ত্রী-প্রতিমন্ত্রীদের সফরে নতুন প্রটোকল জারি, বিমানবন্দর থেকে জেলা-উপজেলায় নির্দিষ্ট নির্দেশনা স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ সংরক্ষিত নারী আসনে বিএনপির ৩৬ প্রার্থী চূড়ান্ত, সাক্ষাৎকার শেষে মনোনয়ন নিশ্চিত বগুড়ায় প্রধানমন্ত্রীর বার্তা: আদালত হয়রানির স্থান নয়, ন্যায়বিচারের নিরাপদ আশ্রয় বিএনএসবি চক্ষু হাসপাতালের ঘটনায় বিএনপির পাঁচ নেতাকে শোকজ প্রধানমন্ত্রী তারেক রহমানের বগুড়া সফর: উন্নয়ন কর্মসূচির উদ্বোধন, সমাবেশ ঘিরে উৎসবমুখর জেলা

বগুড়ায় প্রধানমন্ত্রীর বার্তা: আদালত হয়রানির স্থান নয়, ন্যায়বিচারের নিরাপদ আশ্রয়

রিপোর্টার
  • আপডেট : সোমবার, ২০ এপ্রিল, ২০২৬
  • ৩৬ বার দেখা হয়েছে

ই-বেইলবন্ড চালু, কোর্ট ভবন ও লাইব্রেরির জন্য ২০ লাখ টাকা অনুদান; বগুড়া পৌরসভা সিটি করপোরেশনে উন্নীত
নিজস্ব প্রতিবেদক : প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, আদালত যেন হয়রানির জায়গা না হয়ে মানুষের ন্যায়বিচার পাওয়ার নিরাপদ আশ্রয়ে পরিণত হয়—এমন বিশ্বাস গড়ে তুলতে পারলে দেশে মব ভায়োলেন্স কমানো সম্ভব হবে।
সোমবার (২০ এপ্রিল) বগুড়া জেলা আইনজীবী সমিতির নবনির্মিত ভবনের ফলক উন্মোচন শেষে তিনি এ কথা বলেন।
প্রধানমন্ত্রী বলেন, ন্যায়বিচার প্রতিষ্ঠায় বিচারকদের ভূমিকা সবচেয়ে গুরুত্বপূর্ণ। অতীতে ফ্যাসিবাদী শাসনামলে বিচারব্যবস্থা দলীয়করণ করা হয়েছিল এবং রাতের আধারে আদালত বসিয়ে আইনের নামে বেআইনি শাসন চালানো হয়েছে বলেও মন্তব্য করেন তিনি।
তিনি আরও বলেন, আদালত হবে মানুষের আস্থার জায়গা। ই-বেইলবন্ড চালুর মাধ্যমে জামিন প্রক্রিয়ায় হয়রানি কমবে বলে আশা প্রকাশ করেন তিনি।
গণতন্ত্র প্রসঙ্গে সরকারপ্রধান বলেন, দীর্ঘ দেড় দশকের শাসন শেষে জনগণের ভোটে গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠিত হয়েছে এবং মানুষ তাদের রাজনৈতিক অধিকার ফিরে পেয়েছে। ভবিষ্যতে যেন কোনোভাবে ফ্যাসিবাদ ফিরে না আসে, সে বিষয়ে সবাইকে সতর্ক থাকার আহ্বান জানান তিনি। আইন, বিচার ও প্রশাসনের সমন্বয় ঘটাতে পারলে গণতন্ত্রের সুফল আরও সুদৃঢ় হবে বলেও উল্লেখ করেন তিনি।
এ সময় বগুড়া কোর্ট ভবন নির্মাণে ১৫ লাখ টাকা এবং আইনজীবী সমিতির লাইব্রেরির জন্য ৫ লাখ টাকা—মোট ২০ লাখ টাকা অনুদান দেওয়ার ঘোষণা দেন প্রধানমন্ত্রী।
এর আগে গার্ড অব অনার গ্রহণের পর তিনি আইনজীবী সমিতির নতুন ভবনের উদ্বোধন এবং ই-বেইলবন্ড কার্যক্রম চালু করেন। পরে নবগঠিত বগুড়া সিটি করপোরেশনের ফলক উন্মোচন করেন তিনি। এর মাধ্যমে ১৮৭৬ সালে প্রতিষ্ঠিত বগুড়া পৌরসভা আনুষ্ঠানিকভাবে সিটি করপোরেশনে উন্নীত হলো।
এছাড়া দীর্ঘ প্রায় ২০ বছর পর গাবতলী উপজেলার বাগবাড়ি গ্রামে নিজ পৈতৃক বাড়ি সফরের কথা রয়েছে প্রধানমন্ত্রীর। সেখানে তিনি জিয়াউর রহমান গ্রাম হাসপাতালে হাম-রুবেলা টিকাদান ক্যাম্প উদ্বোধন, শহীদ জিয়া ডিগ্রি কলেজ মাঠে ফ্যামিলি কার্ড বিতরণ কার্যক্রমের উদ্বোধন এবং নশিপুর ইউনিয়নে চৌকিরদহ খাল খনন প্রকল্পের সূচনা করবেন। পরে বগুড়া শহরের আলতাফুন্নেসা খেলার মাঠে জনসভায় যোগ দেওয়ার কথা রয়েছে তাঁর।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com