1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
মঙ্গলবার, ৩১ মার্চ ২০২৬, ১১:২৬ অপরাহ্ন
শিরোনামঃ
গৌরনদী উপজেলা পরিষদ নির্বাচন: বিএনপি নেতা কাজলেই আস্থা উপজেলাবাসীর মানবিক সমাজ গঠনে বই পড়ার কোনো বিকল্প নেই। (চসিক)মেয়র। চাঁপাইনবাবগঞ্জে মাদকবিরোধী পথসভা ও লিফলেট বিতরণ ইরানের মারকাজিতে যুক্তরাষ্ট্র-ইসরায়েলের হামলা: নিহত ১১, আহত ১৫ রাজধানীর স্কুলঘিরে যানজট কমাতে বিকল্প ব্যবস্থা খুঁজতে প্রধানমন্ত্রীর নির্দেশ লে. কর্নেল মোঃ মাহমুদুল হাসান ফায়ার সার্ভিসের নতুন পরিচালক উত্তর হাসানপুরে তরুণী নির্যাতন: অভিযুক্ত পলাতক, পরিবারে হুমকি—বিচার নিয়ে বাড়ছে শঙ্কা যাত্রী কল্যাণ সমিতির মহাসচিবকে হুমকি। ৩ আর্মড পুলিশ ব্যাটালিয়ন খুলনা কর্তৃক উদ্ধারকৃত মোবাইল আনুষ্ঠানিক ভাবে হস্তান্তর। “‘জুলাই আমাদের সৃষ্টি’—রাজনৈতিক বার্তায় দৃঢ় অবস্থান জানালেন নুরুল হক নুর”

চাঁপাইনবাবগঞ্জে মাদকবিরোধী পথসভা ও লিফলেট বিতরণ

রিপোর্টার
  • আপডেট : মঙ্গলবার, ৩১ মার্চ, ২০২৬
  • ৩৪ বার দেখা হয়েছে

মাহিদুল ইসলাম ফরহাদ,চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রতিনিধি :

চাঁপাইনবাবগঞ্জ জেলার সদর মডেল থানাধীন আলীনগর ভূতপুকুর ও হাজিরমোড় এলাকায় মাদকবিরোধী পথসভা ও লিফলেট বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উদ্যোগে মঙ্গলবার (৩১ মার্চ ) দুপুর ১২টা ৩০ মিনিটে এ কর্মসূচি আয়োজন করা হয়। এ সময় স্থানীয় জনগণের মাঝে মাদকের কুফল সম্পর্কে সচেতনতা সৃষ্টি করতে পথসভা অনুষ্ঠিত হয় এবং লিফলেট বিতরণ করা হয়। পথসভায় উপস্থিত ছিলেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক (সি সার্কেল) মোঃ রফিকুল ইসলাম, উপপরিদর্শক মোঃ মুস্তাফিজুর রহমান, উপপরিদর্শক মামুনুর রশিদ, সহকারী উপপরিদর্শক মোঃ আরিফুল ইসলাম, এএনএম হাসান, আহমেদ শোভা ও মোঃ আল-আমিনসহ অন্যান্য কর্মকর্তাবৃন্দ। বক্তারা বলেন, মাদক শুধু ব্যক্তিকে নয়, একটি পরিবার ও সমাজকে ধ্বংস করে দেয়। তাই মাদকমুক্ত সমাজ গঠনে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। এ সময় স্থানীয় জনগণ মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তোলার অঙ্গীকার ব্যক্ত করেন। আয়োজকরা জানান, মাদকবিরোধী সচেতনতা কার্যক্রম অব্যাহত থাকবে এবং পর্যায়ক্রমে জেলার বিভিন্ন এলাকায় এ ধরনের কর্মসূচি পরিচালনা করা হবে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com