1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
শনিবার, ২৮ মার্চ ২০২৬, ১০:৫৬ অপরাহ্ন
শিরোনামঃ
নারীর অধিকার ও দেশের উন্নয়নে কাজ করতে চান এ্যাডভোকেট দিলারা সুলতানা সেতু ‎ ইরান যুদ্ধ থামাতে ‘জরুরি বৈঠকে’ বসছে প্রভাবশালী ৪ মুসলিম দেশ ডিজল এর অবৈধ মজুত, ফিলিং স্টেশনকে জরিমানা। ডিপো থেকে জ্বালানি তেল দেয়ার নতুন সময় নির্ধারণ। নিখোঁজের একদিন পর লাশ মিলল বাঁশখালীতে। শিবগঞ্জে হেরোইন-ইয়াবা উদ্ধার দুবাইয়ে ‘লুকিয়ে থাকা’ মার্কিন সেনাদের ওপর ইরানের হামলার দাবি, ক্ষেপণাস্ত্র ও ড্রোন আঘাতে ব্যাপক ক্ষয়ক্ষতির অভিযোগ জ্বালানি তেল নিয়ে কৃত্রিম সংকট ঠেকাতে কঠোর নির্দেশ প্রধানমন্ত্রীর দিলারা হাফিজের মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক, “দেশ হারালো এক সজ্জন শিক্ষাবিদ” 🛑 ‘স্বপ্ন’-এ সাইবার হামলার চেষ্টা: গ্রাহক তথ্য সুরক্ষিত, বলছে কর্তৃপক্ষ

নারীর অধিকার ও দেশের উন্নয়নে কাজ করতে চান এ্যাডভোকেট দিলারা সুলতানা সেতু ‎

রিপোর্টার
  • আপডেট : শনিবার, ২৮ মার্চ, ২০২৬
  • ৩১ বার দেখা হয়েছে

স্টাফ রিপোর্টার: কাজল ইব্রাহিম | বঙ্গ নিউজ বিডি
‎‎গাজীপুর মহানগর বিএনপির একজন সক্রিয় সদস্য এবং জাতীয় সংসদের মহিলা সংরক্ষিত আসনের এমপি পদপ্রার্থী এ্যাডভোকেট দিলারা সুলতানা সেতু বলেছেন, তিনি জাতীয় সংসদে দেশের আপামর নারী-পুরুষের অধিকার ও উন্নয়নের পক্ষে কথা বলতে চান। বিশেষ করে অবহেলিত ও পিছিয়ে পড়া নারীদের অধিকার নিশ্চিত করাকে তিনি তার প্রধান লক্ষ্য হিসেবে উল্লেখ করেন। মহান স্বাধীনতা দিবস উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

‎অনুষ্ঠানে তিনি মহান স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া এবং দেশের সকল বীর মুক্তিযোদ্ধার প্রতি গভীর শ্রদ্ধা জানান। এ সময় উপস্থিত নেতাকর্মীরা স্বাধীনতা যুদ্ধের শহীদদের অবদান শ্রদ্ধাভরে স্মরণ করেন এবং তাদের আত্মার মাগফিরাত কামনা করেন। বক্তারা নতুন প্রজন্মকে দেশপ্রেমে উদ্বুদ্ধ করার আহ্বান জানান এবং দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় ঐক্যবদ্ধ থাকার গুরুত্ব তুলে ধরেন।

‎এ্যাডভোকেট দিলারা সুলতানা সেতু তার বক্তব্যে আরও বলেন, তিনি কেবল নারীদের জন্য নয়, নারী-পুরুষ নির্বিশেষে দেশের সামগ্রিক উন্নয়নে কাজ করতে প্রতিশ্রুতিবদ্ধ। একটি বৈষম্যহীন, ন্যায়ভিত্তিক ও সমৃদ্ধ বাংলাদেশ গড়াই তার লক্ষ্য। সকলের সম্মিলিত প্রচেষ্টায় একটি সুন্দর ও সমৃদ্ধ ‘সোনার বাংলা’ গড়ে তোলা সম্ভব বলেও তিনি আশাবাদ ব্যক্ত করেন।

‎উল্লেখ্য, এ্যাডভোকেট দিলারা সুলতানা সেতু একজন আইনজীবী ও সমাজসেবক। তিনি দীর্ঘদিন ধরে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর রাজনীতির সঙ্গে সম্পৃক্ত থেকে গাজীপুর মহানগরে সাংগঠনিক কার্যক্রমে সক্রিয় ভূমিকা পালন করে আসছেন। নারী অধিকার, সামাজিক ন্যায়বিচার ও জনকল্যাণমূলক কর্মকাণ্ডে তার সক্রিয় অংশগ্রহণ তাকে স্থানীয় পর্যায়ে একজন পরিচিত ও জনপ্রিয় মুখ হিসেবে প্রতিষ্ঠিত করেছে। গাজীপুর মহানগরের সর্বস্তরের জনগণের কাছে তিনি দোয়া ও সমর্থন প্রত্যাশা করেছেন।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com