1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
সোমবার, ২৭ এপ্রিল ২০২৬, ১০:৪০ অপরাহ্ন
শিরোনামঃ
২০২৬-এ নির্বাচনে তৃণমূল কংগ্রেসের প্রার্থী সায়ন্তিকা ব্যানার্জির সমর্থনে, প্রচারে অভিনেতা দেব জনগণের শান্তি নষ্ট করে হরতাল করতে দেওয়া হবে না: প্রধানমন্ত্রী তারেক রহমান নিউজিল্যান্ডকে ৬ উইকেটে হারিয়ে সিরিজে এগিয়ে বাংলাদেশ, রেকর্ড রান তাড়া করে জয় মোনালিসা প্রেজেন্টস – হলিক্রস কলেজের ৭ম ইন্টার কলেজ বিজনেস ফেস্টিভ্যাল ২০২৬ অনুষ্ঠিত চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলায় আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত নারীদের জন্য আসছে এলপিজি কার্ড সেবা: শার্শায় খাল পুনর্খনন উদ্বোধনে প্রধানমন্ত্রীর ঘোষণা পঞ্চাশ বছর পর ‘জিয়া খাল’ পুনঃখনন শুরু, বাবার পথেই তারেক রহমান আগামী সপ্তাহ থেকে কমবে লোডশেডিং, ৫ বছরে ১০ হাজার মেগাওয়াট সৌরবিদ্যুতের পরিকল্পনা যশোরে উলশী খাল পুনর্খনন কর্মসূচি উদ্বোধন প্রধানমন্ত্রীর হরমুজ প্রণালি খুলতে প্রস্তুত ইরান, পারমাণবিক আলোচনা স্থগিত রাখার শর্ত

নিরঙ্কুশ জয়ে সরকার গঠনের পথে বিএনপি, প্রধানমন্ত্রী হচ্ছেন তারেক রহমান—সম্ভাব্য মন্ত্রিসভা নিয়ে জোর আলোচনা

রিপোর্টার
  • আপডেট : শনিবার, ১৪ ফেব্রুয়ারী, ২০২৬
  • ১৬৬ বার দেখা হয়েছে

এস এম শাহ্ জালাল সাইফুল :
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা অর্জন করে সরকার গঠনের পথে এগোচ্ছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। প্রায় দুই দশকের বেশি সময় পর রাষ্ট্রক্ষমতায় ফিরছে দলটি।
নির্বাচন কমিশন ঘোষিত ২৯৭ আসনের আনুষ্ঠানিক ফলাফলে বিএনপি ও তার মিত্ররা মোট ২১২টি আসনে জয় পেয়েছে। এর মধ্যে বিএনপি এককভাবে পেয়েছে ২০৯টি আসন। সংখ্যাগরিষ্ঠতা অর্জনের মধ্য দিয়ে দলটির চেয়ারম্যান তারেক রহমান দেশের পরবর্তী প্রধানমন্ত্রী হতে যাচ্ছেন বলে দলীয়ভাবে আগেই ঘোষণা দেওয়া হয়েছিল।
তিনি ঢাকা-১৭ ও বগুড়া-৬—এই দুই আসন থেকেই নির্বাচন করে বিজয়ী হয়েছেন।
বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) জাতীয় সংসদের ৩০০ আসনের মধ্যে ২৯৯টিতে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। শেরপুর-৩ আসনে জামায়াত প্রার্থীর মৃত্যুর কারণে সেখানে ভোট স্থগিত করা হয়েছে। এছাড়া চট্টগ্রাম-২ ও চট্টগ্রাম-৪ আসনের ফলাফল এখনও ঘোষণা করা হয়নি।
ফল প্রকাশের পরপরই সম্ভাব্য মন্ত্রিসভা নিয়ে রাজনৈতিক অঙ্গনে ব্যাপক আলোচনা শুরু হয়েছে। দলীয় সূত্র ও বিশ্লেষকদের মতে, অভিজ্ঞতা ও ভারসাম্যের সমন্বয়ে একটি শক্তিশালী মন্ত্রিসভা গঠনের প্রস্তুতি নিচ্ছে বিএনপি।
আলোচনায় স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর-এর নাম রয়েছে। আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ে অ্যাডভোকেট আসাদুজ্জামান এবং পররাষ্ট্র মন্ত্রণালয়ে আমীর খসরু মাহমুদ চৌধুরী-এর নাম শোনা যাচ্ছে।
অর্থ মন্ত্রণালয়ে ড. রেজা কিবরিয়া, বাণিজ্যে সালাউদ্দিন আহমেদ, বিদ্যুৎ ও জ্বালানিতে আব্দুল আউয়াল মিন্টু এবং নৌ পরিবহনে শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি-এর নাম আলোচনায় রয়েছে।
স্বরাষ্ট্রে মেজর (অব.) হাফিজ, শিক্ষায় এহছানুল হক মিলন, সংস্কৃতিতে শামা ওবায়েদ এবং স্বাস্থ্য মন্ত্রণালয়ে ডা. জেড এম জাহিদ হাসান-এর নাম সম্ভাব্য তালিকায় রয়েছে।
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ে সেলিমা রহমান অথবা রুহুল কবির রিজভী, যুব ও ক্রীড়ায় বরকত উল্যা বুলু, আলী আসগর লবি বা সুলতান সালাউদ্দিন টুকুর নামও ঘুরে বেড়াচ্ছে।
এছাড়া গৃহায়ণ ও গণপূর্তে মির্জা আব্বাস, শিল্পে ড. খন্দকার মোশাররফ হোসেন, কৃষিতে আন্দালিব রহমান পার্থ, মহিলা ও শিশুবিষয়কে তাহমিনা রুশদি, শ্রমে আমান উল্যা আমান, ধর্মে শাহ মোফাজ্জল হোসাইন কায়কোবাদ, মুক্তিযুদ্ধবিষয়কে অ্যাডভোকেট ফজলুর রহমান এবং সড়ক পরিবহন ও সেতুতে ইকবাল হাসান মাহমুদ টুকুর নাম আলোচনায় রয়েছে।
নতুন সরকারের আনুষ্ঠানিক ঘোষণা ও মন্ত্রিসভা গঠনকে ঘিরে এখন রাজনৈতিক অঙ্গনে ব্যাপক কৌতূহল ও আলোচনা চলছে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com