1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
সোমবার, ২৭ এপ্রিল ২০২৬, ১০:৩৯ অপরাহ্ন
শিরোনামঃ
২০২৬-এ নির্বাচনে তৃণমূল কংগ্রেসের প্রার্থী সায়ন্তিকা ব্যানার্জির সমর্থনে, প্রচারে অভিনেতা দেব জনগণের শান্তি নষ্ট করে হরতাল করতে দেওয়া হবে না: প্রধানমন্ত্রী তারেক রহমান নিউজিল্যান্ডকে ৬ উইকেটে হারিয়ে সিরিজে এগিয়ে বাংলাদেশ, রেকর্ড রান তাড়া করে জয় মোনালিসা প্রেজেন্টস – হলিক্রস কলেজের ৭ম ইন্টার কলেজ বিজনেস ফেস্টিভ্যাল ২০২৬ অনুষ্ঠিত চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলায় আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত নারীদের জন্য আসছে এলপিজি কার্ড সেবা: শার্শায় খাল পুনর্খনন উদ্বোধনে প্রধানমন্ত্রীর ঘোষণা পঞ্চাশ বছর পর ‘জিয়া খাল’ পুনঃখনন শুরু, বাবার পথেই তারেক রহমান আগামী সপ্তাহ থেকে কমবে লোডশেডিং, ৫ বছরে ১০ হাজার মেগাওয়াট সৌরবিদ্যুতের পরিকল্পনা যশোরে উলশী খাল পুনর্খনন কর্মসূচি উদ্বোধন প্রধানমন্ত্রীর হরমুজ প্রণালি খুলতে প্রস্তুত ইরান, পারমাণবিক আলোচনা স্থগিত রাখার শর্ত

দুই আসনে তারেক রহমানের বেসরকারি জয়: রাজনীতিতে নতুন বার্তার ইঙ্গিত

রিপোর্টার
  • আপডেট : শুক্রবার, ১৩ ফেব্রুয়ারী, ২০২৬
  • ৯৪ বার দেখা হয়েছে

এস এম শাহ্ জালাল সাইফুল : ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-১৭ ও বগুড়া-৬ আসনে প্রতিদ্বন্দ্বিতা করে বেসরকারিভাবে বিজয়ী হয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) চেয়ারম্যান তারেক রহমান। বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) রাতে বিএনপির ভেরিফায়েড ফেসবুক পেজে প্রকাশিত এক বার্তায় এ তথ্য জানানো হয়। ফলাফল ঘিরে রাজনৈতিক অঙ্গনে নতুন আলোচনা শুরু হয়েছে।
ঢাকা-১৭ আসনে তারেক রহমান (ধানের শীষ) পেয়েছেন ৫৪ হাজার ৮২৫ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াতে ইসলামীর প্রার্থী ডাঃ খালিদুজ্জামান (দাঁড়িপাল্লা) পেয়েছেন ৪৬ হাজার ৮৪০ ভোট। ফলে ৭ হাজার ৯৮৫ ভোটের ব্যবধানে তিনি বেসরকারিভাবে জয়ী হয়েছেন। রাজধানীর গুরুত্বপূর্ণ এ আসনে এই ফলাফল বিএনপির জন্য তাৎপর্যপূর্ণ বলেই মনে করছেন সংশ্লিষ্টরা।
অন্যদিকে, বগুড়া-৬ আসনে স্থানীয়ভাবে প্রাপ্ত ১১৬টি কেন্দ্রের প্রাথমিক ফলাফলে দেখা গেছে, তারেক রহমানের প্রাপ্ত ভোট প্রতিদ্বন্দ্বী প্রার্থীর তুলনায় দ্বিগুণেরও বেশি। এসব কেন্দ্রে তিনি পেয়েছেন ১ লাখ ৬১ হাজার ৬৫১ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াতে ইসলামীর প্রার্থী আবিদুর রহমান সোহেল পেয়েছেন ৭২ হাজার ১৮০ ভোট। অর্থাৎ ১১৬ কেন্দ্র শেষে তিনি ৮৯ হাজার ৪৭১ ভোটের বড় ব্যবধানে এগিয়ে রয়েছেন।
দুই ভিন্ন অঞ্চলে এমন ব্যবধান রাজনৈতিকভাবে গুরুত্বপূর্ণ বার্তা বহন করছে বলে বিশ্লেষকদের মত। একদিকে রাজধানী, অন্যদিকে উত্তরাঞ্চলের বগুড়ায় সমর্থনের এই চিত্র বিএনপির সাংগঠনিক অবস্থান ও নির্বাচনী কৌশলের প্রতিফলন হিসেবে দেখা হচ্ছে।
তবে নির্বাচন কমিশনের চূড়ান্ত ফলাফল ঘোষণার পরই আনুষ্ঠানিকভাবে বিজয়ের বিষয়টি নিশ্চিত হবে। রাজনৈতিক মহল এখন তাকিয়ে আছে পূর্ণাঙ্গ ফলাফল ও পরবর্তী জাতীয় রাজনৈতিক সমীকরণের দিকে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com