1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
সোমবার, ২৭ এপ্রিল ২০২৬, ১০:৪৫ অপরাহ্ন
শিরোনামঃ
২০২৬-এ নির্বাচনে তৃণমূল কংগ্রেসের প্রার্থী সায়ন্তিকা ব্যানার্জির সমর্থনে, প্রচারে অভিনেতা দেব জনগণের শান্তি নষ্ট করে হরতাল করতে দেওয়া হবে না: প্রধানমন্ত্রী তারেক রহমান নিউজিল্যান্ডকে ৬ উইকেটে হারিয়ে সিরিজে এগিয়ে বাংলাদেশ, রেকর্ড রান তাড়া করে জয় মোনালিসা প্রেজেন্টস – হলিক্রস কলেজের ৭ম ইন্টার কলেজ বিজনেস ফেস্টিভ্যাল ২০২৬ অনুষ্ঠিত চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলায় আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত নারীদের জন্য আসছে এলপিজি কার্ড সেবা: শার্শায় খাল পুনর্খনন উদ্বোধনে প্রধানমন্ত্রীর ঘোষণা পঞ্চাশ বছর পর ‘জিয়া খাল’ পুনঃখনন শুরু, বাবার পথেই তারেক রহমান আগামী সপ্তাহ থেকে কমবে লোডশেডিং, ৫ বছরে ১০ হাজার মেগাওয়াট সৌরবিদ্যুতের পরিকল্পনা যশোরে উলশী খাল পুনর্খনন কর্মসূচি উদ্বোধন প্রধানমন্ত্রীর হরমুজ প্রণালি খুলতে প্রস্তুত ইরান, পারমাণবিক আলোচনা স্থগিত রাখার শর্ত

ঠাকুরগাঁওয়ের ৩টি আসনেই জয়ী বিএনপি ঠাকুরগাঁও-১ থেকে মির্জা ফখরুল বেসরকারিভাবে নির্বাচিত

রিপোর্টার
  • আপডেট : শুক্রবার, ১৩ ফেব্রুয়ারী, ২০২৬
  • ১১৬ বার দেখা হয়েছে

ঠাকুরগাঁও প্রতিনিধি : বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন।
মির্জা ফখরুল ঠাকুরগাঁও-১ আসন থেকে ধানের শীষ প্রতীক নিয়ে নির্বাচন করছেন। নির্বাচনের ফলাফলে তিনি বেসরকারিভাবে জয়ী হয়েছেন।

ঠাকুরগাঁও-১ আসনের ১৮৫ কেন্দ্রে তিনি ভোট পেয়েছেন ২ লাখ ৩৬ হাজার ৩০৮। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াতে ইসলামীর দেলোয়ার হোসেন পেয়েছেন ১ লাখ ৩৮ হাজার ৯৩৬।

বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) রাতে ঠাকুরগাঁও শহরের কালিবাড়ি এলাকার নিজ বাসভবনে তাঁর বিজয়ে অভিনন্দন জানাতে আসা সমর্থক ভক্ত ও জন সাধারণকে উদ্দেশ্য করে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন।

মির্জা ফখরুল বলেন, আমরা এগিয়ে আছি, ইনশাআল্লাহ আমরা মেজরিটি পাবো, অবশ্যই ভালো মেজরিটি পাবো। সেই মেজরিটি পেলে আমরা সরকারও গঠন করবো।

তিনি বলেন, আমরা এগিয়ে আছি। এখনও ফলাফল আসেনি। তবে সুযোগ পেলে জনগণের আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটানোর চেষ্টা করবো। সরকার গঠন করতে পারলে বিএনপির যে ইসতেহার ঘোষণা করা হয়েছে তা বাস্তবায়নের লক্ষ্যে কাজ করবো।

এদিকে ঠাকুরগাঁওয়ের অপর ২ আসন ঠাকুরগাঁও-২ থেকে নির্বাচিত হয়েছেন বিএনপির প্রার্থী ডাঃ আব্দুস সালাম এবং ঠাকুরগাঁও-৩ আসনে একই দলের প্রার্থী জাহিদুর রহমান। প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নানা প্রকার জল্পনা কল্পনা হিসেব নিকেশকে পাশ কাটিয়ে শতভাগ বিজয় ছিনিয়ে নিয়েছে ঠাকুরগাঁও বিএনপি।

জাকির মোস্তাফিজ মিলু

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com