1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
সোমবার, ২৭ এপ্রিল ২০২৬, ১১:০০ অপরাহ্ন
শিরোনামঃ
২০২৬-এ নির্বাচনে তৃণমূল কংগ্রেসের প্রার্থী সায়ন্তিকা ব্যানার্জির সমর্থনে, প্রচারে অভিনেতা দেব জনগণের শান্তি নষ্ট করে হরতাল করতে দেওয়া হবে না: প্রধানমন্ত্রী তারেক রহমান নিউজিল্যান্ডকে ৬ উইকেটে হারিয়ে সিরিজে এগিয়ে বাংলাদেশ, রেকর্ড রান তাড়া করে জয় মোনালিসা প্রেজেন্টস – হলিক্রস কলেজের ৭ম ইন্টার কলেজ বিজনেস ফেস্টিভ্যাল ২০২৬ অনুষ্ঠিত চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলায় আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত নারীদের জন্য আসছে এলপিজি কার্ড সেবা: শার্শায় খাল পুনর্খনন উদ্বোধনে প্রধানমন্ত্রীর ঘোষণা পঞ্চাশ বছর পর ‘জিয়া খাল’ পুনঃখনন শুরু, বাবার পথেই তারেক রহমান আগামী সপ্তাহ থেকে কমবে লোডশেডিং, ৫ বছরে ১০ হাজার মেগাওয়াট সৌরবিদ্যুতের পরিকল্পনা যশোরে উলশী খাল পুনর্খনন কর্মসূচি উদ্বোধন প্রধানমন্ত্রীর হরমুজ প্রণালি খুলতে প্রস্তুত ইরান, পারমাণবিক আলোচনা স্থগিত রাখার শর্ত

কামারখন্দে ‘ভোট কেনা’ অভিযোগে দুই জামায়াত নেতা বিতর্কে, একজনের দৌড়ে পালানোর ভিডিও ভাইরাল

রিপোর্টার
  • আপডেট : বুধবার, ১১ ফেব্রুয়ারী, ২০২৬
  • ১২৬ বার দেখা হয়েছে

বঙ্গ নিউজ বিডি ডেস্ক রিপোর্ট : সিরাজগঞ্জ-২ (সিরাজগঞ্জ-কামারখন্দ) আসনের কামারখন্দ উপজেলায় ভোট কেনার অভিযোগে জনতার ধাওয়া খেয়ে এক জামায়াত নেতার দৌড়ে পালিয়ে যাওয়ার ঘটনা ঘটেছে। বুধবার (১১ ফেব্রুয়ারি) সকালে ইউনিয়নের ময়নাকান্দি গ্রামে এ ঘটনা ঘটে। এ সংক্রান্ত একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে।
অভিযুক্ত মোস্তাক সরকার ঝাঐল ইউনিয়নের ৩নং ওয়ার্ড জামায়াতে ইসলামীর আমির। ভাইরাল ভিডিওতে দেখা যায়, তিনি এক ব্যক্তির হাতে টাকা দিচ্ছেন—এমন সময় কয়েকজন স্থানীয় ব্যক্তি ঘটনাটি ভিডিও করতে শুরু করলে তিনি দ্রুত সেখান থেকে দৌড়ে পালিয়ে যান। স্থানীয়রা তাকে ধাওয়া করলেও শেষ পর্যন্ত তিনি পালাতে সক্ষম হন।
এদিকে একই উপজেলার চৌবাড়ী গ্রামে রায়দৌলতপুর ইউনিয়ন জামায়াতের আমির আব্দুল মোমিনকে টাকাসহ আটক করেন স্থানীয়রা। আরেকটি ভিডিওতে দেখা যায়, তাকে পথরোধ করে তল্লাশি চালানো হলে তার কাছে টাকা পাওয়া যায়। খবর পেয়ে সহকারী কমিশনার (ভূমি) ঘটনাস্থলে উপস্থিত হয়ে উভয় পক্ষের বক্তব্য শোনেন। জামায়াত নেতা দাবি করেন, তিনি কেন্দ্রভিত্তিক খরচের টাকা পৌঁছে দিচ্ছিলেন। পরে তাকে মুচলেকা নিয়ে ছেড়ে দেওয়া হয় এবং আটককারীদের লিখিত অভিযোগ দেওয়ার পরামর্শ দেওয়া হয়।
সিরাজগঞ্জ-২ আসনে জামায়াত মনোনীত প্রার্থী মুহাম্মদ জাহিদুল ইসলামের প্রধান নির্বাচনি এজেন্ট ও জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি শহিদুল ইসলাম বলেন, “ভোটের আগে কেন্দ্র খরচসহ নেতাকর্মীদের কিছু টাকা দেওয়া হয়। এটি কেন্দ্র পরিচালনার খরচও হতে পারে। ভয় পেয়ে হয়তো তিনি দৌড় দিয়েছেন। ভোট কেনার অভিযোগ সঠিক নয়।”
অন্যদিকে সিরাজগঞ্জের ছয়টি আসনের বিএনপির প্রধান সমন্বয়ক ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক সাইদুর রহমান বাচ্চু অভিযোগ করে বলেন, “শুধু কামারখন্দ নয়, বিভিন্ন জায়গায় তারা টাকা দিয়ে ভোট কেনার চেষ্টা করছে বলে খবর পাচ্ছি। পাশাপাশি সাধারণ ভোটারদের ভয়ভীতি দেখানোর অভিযোগও রয়েছে।” তিনি এ ঘটনায় জড়িতদের বিরুদ্ধে প্রশাসনের ব্যবস্থা নেওয়ার আহ্বান জানান।
এ বিষয়ে প্রশাসনের পক্ষ থেকে আনুষ্ঠানিক কোনো মামলা বা তদন্তের ঘোষণা পাওয়া যায়নি। তবে ভাইরাল ভিডিও ঘিরে এলাকায় ব্যাপক আলোচনা সৃষ্টি হয়েছে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com