1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২৬, ১২:১৬ পূর্বাহ্ন
শিরোনামঃ
২০২৬-এ নির্বাচনে তৃণমূল কংগ্রেসের প্রার্থী সায়ন্তিকা ব্যানার্জির সমর্থনে, প্রচারে অভিনেতা দেব জনগণের শান্তি নষ্ট করে হরতাল করতে দেওয়া হবে না: প্রধানমন্ত্রী তারেক রহমান নিউজিল্যান্ডকে ৬ উইকেটে হারিয়ে সিরিজে এগিয়ে বাংলাদেশ, রেকর্ড রান তাড়া করে জয় মোনালিসা প্রেজেন্টস – হলিক্রস কলেজের ৭ম ইন্টার কলেজ বিজনেস ফেস্টিভ্যাল ২০২৬ অনুষ্ঠিত চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলায় আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত নারীদের জন্য আসছে এলপিজি কার্ড সেবা: শার্শায় খাল পুনর্খনন উদ্বোধনে প্রধানমন্ত্রীর ঘোষণা পঞ্চাশ বছর পর ‘জিয়া খাল’ পুনঃখনন শুরু, বাবার পথেই তারেক রহমান আগামী সপ্তাহ থেকে কমবে লোডশেডিং, ৫ বছরে ১০ হাজার মেগাওয়াট সৌরবিদ্যুতের পরিকল্পনা যশোরে উলশী খাল পুনর্খনন কর্মসূচি উদ্বোধন প্রধানমন্ত্রীর হরমুজ প্রণালি খুলতে প্রস্তুত ইরান, পারমাণবিক আলোচনা স্থগিত রাখার শর্ত

তরুণদের অগ্রণী ভূমিকায় গণতন্ত্র পুনরুদ্ধারের আহ্বান ড. খন্দকার মোশাররফ হোসেনের

রিপোর্টার
  • আপডেট : রবিবার, ৮ ফেব্রুয়ারী, ২০২৬
  • ১২৯ বার দেখা হয়েছে

নিজস্ব প্রতিবেদক  : দেশ ও জাতির বৃহত্তর স্বার্থে ধানের শীষ প্রতীকে ভোট দিয়ে গণতন্ত্র, মানবাধিকার ও ন্যায়ভিত্তিক সমাজ প্রতিষ্ঠায় তরুণ সমাজকে অগ্রণী ভূমিকা রাখার আহ্বান জানিয়েছেন বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সিনিয়র সদস্য, সাবেক মন্ত্রী ও কুমিল্লা-১ (দাউদকান্দি-মেঘনা) আসনের বিএনপি মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী ড. খন্দকার মোশাররফ হোসেন।
রোববার (৮ ফেব্রুয়ারি) বিকাল সাড়ে ৩টায় মেঘনা উপজেলা বিএনপি ও অঙ্গসংগঠনের আয়োজনে মানিকারচর এল এল মডেল উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
ড. খন্দকার মোশাররফ হোসেন বলেন, একটি বিশেষ দল এখনো নির্বাচনকে কেন্দ্র করে নানামুখী ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে। গত ১৭ বছরে এই অঞ্চলের মানুষ প্রকৃত অর্থে ভোটাধিকার প্রয়োগ করতে পারেনি। দিনের ভোট রাতে কেটে নেওয়ার যে সংস্কৃতি চালু ছিল, তা জনগণের মৌলিক অধিকার হরণ করেছে। তিনি বলেন, এখন সময় এসেছে জনগণের নিজস্ব ভোট নিজে দেওয়ার। আগামী ১২ ফেব্রুয়ারি উৎসবমুখর পরিবেশে ধানের শীষ প্রতীকে ভোট দিয়ে বিএনপিকে বিজয়ী করতে হবে।
তিনি আরও বলেন, ভৌগোলিক অবস্থানগত কারণে মেঘনা–দাউদকান্দি অঞ্চলের মানুষ দীর্ঘদিন ধরে অবকাঠামোগত উন্নয়ন থেকে বঞ্চিত। বিএনপি সরকার গঠন করলে এই অঞ্চলের যোগাযোগ ব্যবস্থা, শিক্ষা, স্বাস্থ্য ও সামগ্রিক অবকাঠামোগত উন্নয়ন অগ্রাধিকার ভিত্তিতে বাস্তবায়ন করা হবে।
মেঘনা উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক রমিজ উদ্দিন লন্ডনীর সভাপতিত্বে অনুষ্ঠিত জনসভায় প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ড. খন্দকার মারুফ হোসেন।
এছাড়াও বক্তব্য রাখেন কুমিল্লা উত্তর জেলা বিএনপির আহ্বায়ক আখতারুজ্জামান আক্তার, বিএনপি নেতা মিজানুর রহমান, মেঘনা উপজেলা বিএনপির সদস্য সচিব আজারুল হক শাহীন, মেঘনা উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক আতাউর রহমান, কুমিল্লা উত্তর জেলা বিএনপির সদস্য সালাউদ্দিন সরকার, সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান দিলারা শিরিনসহ বিএনপি ও অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।
বক্তারা বলেন, এই নির্বাচন শুধু একটি আসনের নির্বাচন নয়—এটি ভোটাধিকার পুনরুদ্ধার ও গণতন্ত্র ফিরিয়ে আনার লড়াই। তাই সকল ষড়যন্ত্র মোকাবিলা করে জনগণকে ঐক্যবদ্ধভাবে ধানের শীষের পক্ষে রায় দেওয়ার আহ্বান জানান তারা।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com