1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২৬, ০১:৫০ পূর্বাহ্ন
শিরোনামঃ
২০২৬-এ নির্বাচনে তৃণমূল কংগ্রেসের প্রার্থী সায়ন্তিকা ব্যানার্জির সমর্থনে, প্রচারে অভিনেতা দেব জনগণের শান্তি নষ্ট করে হরতাল করতে দেওয়া হবে না: প্রধানমন্ত্রী তারেক রহমান নিউজিল্যান্ডকে ৬ উইকেটে হারিয়ে সিরিজে এগিয়ে বাংলাদেশ, রেকর্ড রান তাড়া করে জয় মোনালিসা প্রেজেন্টস – হলিক্রস কলেজের ৭ম ইন্টার কলেজ বিজনেস ফেস্টিভ্যাল ২০২৬ অনুষ্ঠিত চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলায় আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত নারীদের জন্য আসছে এলপিজি কার্ড সেবা: শার্শায় খাল পুনর্খনন উদ্বোধনে প্রধানমন্ত্রীর ঘোষণা পঞ্চাশ বছর পর ‘জিয়া খাল’ পুনঃখনন শুরু, বাবার পথেই তারেক রহমান আগামী সপ্তাহ থেকে কমবে লোডশেডিং, ৫ বছরে ১০ হাজার মেগাওয়াট সৌরবিদ্যুতের পরিকল্পনা যশোরে উলশী খাল পুনর্খনন কর্মসূচি উদ্বোধন প্রধানমন্ত্রীর হরমুজ প্রণালি খুলতে প্রস্তুত ইরান, পারমাণবিক আলোচনা স্থগিত রাখার শর্ত

জুলাই মঞ্চের ওপর পুলিশি হামলার প্রতিবাদে আজ সংবাদ সম্মেলন

রিপোর্টার
  • আপডেট : শনিবার, ৭ ফেব্রুয়ারী, ২০২৬
  • ১৭২ বার দেখা হয়েছে

এস এম শাহ্ জালাল সাইফুল : হাদিয়া হত্যার বিচারের দাবিতে শান্তিপূর্ণ কর্মসূচি পালনকালে জুলাই মঞ্চের ওপর পুলিশের হামলার ঘটনায় তীব্র প্রতিবাদ জানাতে আজ সংবাদ সম্মেলনের আয়োজন করেছে জুলাই মঞ্চ। আজ বিকেল ৪টায় অনুষ্ঠিতব্য এ সংবাদ সম্মেলনে সাম্প্রতিক ঘটনাপ্রবাহ ও পরবর্তী কর্মসূচি সম্পর্কে গণমাধ্যমকে অবহিত করা হবে।
জুলাই মঞ্চের নেতারা অভিযোগ করেন, বিচার ও ন্যায়বিচারের দাবিতে শান্তিপূর্ণ আন্দোলন চলাকালে নেতাকর্মী ও জুলাই যোদ্ধাদের ওপর পুলিশের হামলা গণতান্ত্রিক অধিকার ও মতপ্রকাশের স্বাধীনতার ওপর সরাসরি আঘাত। এ হামলায় আন্দোলনকারীদের পাশাপাশি একজন গণমাধ্যমকর্মীও পুলিশি নির্যাতনের শিকার হন, যা স্বাধীন সাংবাদিকতা ও সংবাদ সংগ্রহের অধিকারকে প্রশ্নবিদ্ধ করেছে।
জুলাই মঞ্চের বক্তব্যে বলা হয়, রাষ্ট্রযন্ত্র ব্যবহার করে ন্যায়বিচারের দাবি দমন করার যে প্রবণতা দেখা যাচ্ছে, তা একটি ভয়ংকর নজির। শান্তিপূর্ণ কর্মসূচিতে হামলা চালিয়ে বিচারপ্রার্থীদের কণ্ঠ রোধ করার চেষ্টা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।
সংগঠনটি অবিলম্বে হামলায় জড়িত পুলিশ সদস্যদের শনাক্ত করে তাদের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছে। একই সঙ্গে তারা সতর্ক করে বলেন, এ ধরনের দমনমূলক আচরণ চলতে থাকলে গণতান্ত্রিক আন্দোলন আরও বিস্তৃত রূপ নিতে বাধ্য হবে।
আজকের সংবাদ সম্মেলনে জুলাই মঞ্চের শীর্ষ নেতৃবৃন্দ বর্তমান রাজনৈতিক ও সামাজিক প্রেক্ষাপট তুলে ধরার পাশাপাশি আন্দোলনের পরবর্তী কর্মসূচির রূপরেখা ঘোষণা করবেন বলে জানা গেছে।
সংবাদ সম্মেলনটি কাভার করার জন্য দেশের গণমাধ্যমকর্মীদের উপস্থিত থাকার জন্য বিশেষভাবে অনুরোধ জানিয়েছে জুলাই মঞ্চ।
সংবাদ সম্মেলনের সময়: আজ বিকেল ৪টা
আয়োজক: জুলাই মঞ্চ

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com