1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
বুধবার, ১১ মার্চ ২০২৬, ০৬:৩০ পূর্বাহ্ন
শিরোনামঃ
ডেপুটি স্পিকার পদ গ্রহণে সিদ্ধান্তহীনতায় জামায়াত, কাল সংসদীয় কমিটির বৈঠক ফুলস্কেল সংঘাতের পথে মধ্যপ্রাচ্য: কৌশলগত সংযম থেকে সরাসরি পাল্টা আক্রমণে ইরান পাঁচবিবিতে চেয়ারম্যান নাজমুলের পারিবারিক ইফতার মাহফিলে হাজারো রোজাদার উপস্থিত খাগড়াছড়িতে ভাতাভোগী আনসার ও ভিডিপি সদস্যদের মাঝে ঈদ উপহার বিতরণ জাতীয় ছাত্রশক্তি ছাত্র সংগঠনের বরিশাল মহানগরের সদস্যসচিবের অসদাচরণ ও কার্যক্রম প্রশ্নবিদ্ধ শুধু জুলাই জাতীয় সনদ নয়, নির্বাচনি ইশতেহারের সব প্রতিশ্রুতি বাস্তবায়নে সরকার অঙ্গীকারবদ্ধ: স্বরাষ্ট্রমন্ত্রী ইরানের নতুন সুপ্রিম লিডার মোজতবা খামেনি: ক্ষেপণাস্ত্রে লেখা ‘আপনার সেবায় নিয়োজিত’ বার্তা ঘিরে আলোচনা জনগণের প্রতি দেওয়া প্রতিশ্রুতি বদলাবে না, বাস্তবায়ন শুরু—প্রধানমন্ত্রী তারেক রহমান ইসরায়েলের প্রধানমন্ত্রী Benjamin Netanyahu নিহত বা আহত—গুঞ্জনে তোলপাড় ইরান যুদ্ধ নিয়ে ইসরাইলে বাড়ছে উদ্বেগ, ‘এক্সিট র‍্যাম্প’ খুঁজছেন কিছু সিনিয়র কর্মকর্তা

বাংলাদেশ সবার আগে—সিলেটের প্রথম নির্বাচনি জনসভা থেকে তারেক রহমানের দৃপ্ত অঙ্গীকার

রিপোর্টার
  • আপডেট : বৃহস্পতিবার, ২২ জানুয়ারী, ২০২৬
  • ১৩৭ বার দেখা হয়েছে

নিজস্ব প্রতিবেদক : অন্য যেকোনো দেশের আগে বাংলাদেশের স্বার্থ রক্ষার অঙ্গীকার পুনর্ব্যক্ত করেছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) চেয়ারম্যান তারেক রহমান। বৃহস্পতিবার (২২ জানুয়ারি) সিলেটের ঐতিহাসিক আলিয়া মাদরাসা মাঠে অনুষ্ঠিত নিজের প্রথম নির্বাচনি জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ অঙ্গীকার করেন।
তারেক রহমান বলেন, “গত ১৬ বছর এই দেশকে অন্য দেশের কাছে বন্ধক দেওয়া হয়েছিল। তাই স্পষ্ট করে বলতে চাই—দিল্লি নয়, পিন্ডি নয়, নয় অন্য কোনো দেশ—সবার আগে বাংলাদেশ।” তিনি অভিযোগ করেন, তথাকথিত উন্নয়নের নামে লুটপাট চালিয়ে দেশের অর্থ বিদেশে পাচার করা হয়েছে। এই লুটপাটের সংস্কৃতি বন্ধ করে প্রকৃত উন্নয়নের পথে দেশকে ফেরাতে চান বলেও তিনি উল্লেখ করেন।
বিএনপি চেয়ারম্যান বলেন, বিগত ১৬ বছরে জনগণের রাজনৈতিক অধিকার ও ভোটের অধিকার কেড়ে নেওয়া হয়েছে। “ব্যালট ছিনতাই, নিশিরাতের নির্বাচন, আমি-ডামি নির্বাচনের মধ্য দিয়ে গণতন্ত্রকে ধ্বংস করা হয়েছে,” বলেন তিনি। রাজনৈতিক ও বাকস্বাধীনতা প্রতিষ্ঠার সংগ্রামে অসংখ্য নেতাকর্মী জীবন দিয়েছেন বলেও তিনি মন্তব্য করেন।
গুম-খুন ও নির্যাতনের প্রসঙ্গ টেনে তারেক রহমান বলেন, যারা জনগণের ভোট ও বাকস্বাধীনতা কেড়ে নিয়েছিল, তারাই ইলিয়াস আলীর মতো হাজারো মানুষকে হত্যা ও গুম করেছে। মিথ্যা মামলা দিয়ে বিরোধী কণ্ঠকে দমন করা হয়েছে।
তিনি আরও বলেন, ২০২৪ সালে লাখ লাখ মানুষের আন্দোলন ও আত্মত্যাগের মধ্য দিয়ে গণতন্ত্র পুনরুদ্ধারের পথ সুগম হয়েছে। “একাত্তরের স্বাধীনতাকে যেমন মুক্তিযোদ্ধারা রক্ষা করেছিলেন, তেমনি ২০২৪ সালের গণতন্ত্রকামীরা স্বাধীনতাকে রক্ষা করেছে। ৫ আগস্ট ছিল সেই সংগ্রামের এক ঐতিহাসিক দিন,” বলেন তিনি।
তারেক রহমান সতর্ক করে বলেন, ষড়যন্ত্রকারীরা এখনও দেশি-বিদেশি নানা কৌশলে সক্রিয় রয়েছে। তবে অতীতের মতো ভবিষ্যতেও ঐক্যবদ্ধ জনগণ সব ষড়যন্ত্র প্রতিহত করবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষ প্রতীককে বিজয়ী করার আহ্বান জানিয়ে বিএনপি চেয়ারম্যান বলেন, “টেক ব্যাক বাংলাদেশ কর্মসূচির অর্ধেক আমরা ইতোমধ্যেই বাস্তবায়ন করেছি—স্বৈরাচারমুক্ত দেশ উপহার দিয়েছি। গণতন্ত্রের পূর্ণ যাত্রা শুরু হবে ধানের শীষকে বিজয়ী করার মধ্য দিয়ে।” আগামী ১২ ফেব্রুয়ারির নির্বাচনে বিএনপি ক্ষমতায় এলে মহানবী (সা.)-এর ন্যায়ভিত্তিক আদর্শে দেশ পরিচালনার অঙ্গীকারও করেন তিনি।
নারীদের প্রসঙ্গে তিনি বলেন, বিএনপি সরকার অতীতে নারীদের বিনামূল্যে শিক্ষার ব্যবস্থা করেছিল। ভবিষ্যতে ‘ফ্যামিলি কার্ড’-এর মাধ্যমে মা-বোনদের অর্থনৈতিকভাবে স্বাবলম্বী করার পরিকল্পনার কথাও তুলে ধরেন।
দুপুর ১২টা ২৫ মিনিটে মঞ্চে ওঠার সঙ্গে সঙ্গে স্লোগানে স্লোগানে প্রকম্পিত হয়ে ওঠে জনসভাস্থল। হাত নেড়ে অভিবাদনের জবাবে হাজারো নেতাকর্মী ও সমর্থকরাও উচ্ছ্বাসে সাড়া দেন। এর আগে, বেলা পৌনে ১১টায় কোরআন তেলাওয়াতের মধ্য দিয়ে জনসভার আনুষ্ঠানিক কার্যক্রম শুরু হয়।
এই জনসভাকে ঘিরে সিলেট নগরী ও আশপাশের এলাকায় কয়েক দিন ধরেই বিরাজ করে উৎসবমুখর পরিবেশ। বুধবার রাত থেকেই জেলার বিভিন্ন উপজেলা ও আশপাশের জেলা থেকে মিছিল নিয়ে নেতাকর্মীরা জনসভাস্থলে জড়ো হতে থাকেন। নির্ধারিত সময়ের বহু আগেই কানায় কানায় পূর্ণ হয়ে যায় আলিয়া মাদরাসা মাঠ।
তারেক রহমানের সফর ও জনসভাকে কেন্দ্র করে সিলেট নগরীতে নেওয়া হয়েছে কড়া নিরাপত্তা ব্যবস্থা। পুলিশ, র‍্যাবসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের তৎপরতায় জনসভাস্থল ও আশপাশের এলাকায় নিশ্চিত করা হয়েছে বহুস্তরের নিরাপত্তা।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com