1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২৬, ০৮:১০ পূর্বাহ্ন
শিরোনামঃ
ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্র ‘অপমানিত’—জার্মান চ্যান্সেলর Friedrich Merz এর মন্তব্য ২০২৬-এ নির্বাচনে তৃণমূল কংগ্রেসের প্রার্থী সায়ন্তিকা ব্যানার্জির সমর্থনে, প্রচারে অভিনেতা দেব জনগণের শান্তি নষ্ট করে হরতাল করতে দেওয়া হবে না: প্রধানমন্ত্রী তারেক রহমান নিউজিল্যান্ডকে ৬ উইকেটে হারিয়ে সিরিজে এগিয়ে বাংলাদেশ, রেকর্ড রান তাড়া করে জয় মোনালিসা প্রেজেন্টস – হলিক্রস কলেজের ৭ম ইন্টার কলেজ বিজনেস ফেস্টিভ্যাল ২০২৬ অনুষ্ঠিত চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলায় আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত নারীদের জন্য আসছে এলপিজি কার্ড সেবা: শার্শায় খাল পুনর্খনন উদ্বোধনে প্রধানমন্ত্রীর ঘোষণা পঞ্চাশ বছর পর ‘জিয়া খাল’ পুনঃখনন শুরু, বাবার পথেই তারেক রহমান আগামী সপ্তাহ থেকে কমবে লোডশেডিং, ৫ বছরে ১০ হাজার মেগাওয়াট সৌরবিদ্যুতের পরিকল্পনা যশোরে উলশী খাল পুনর্খনন কর্মসূচি উদ্বোধন প্রধানমন্ত্রীর

মা-বাবার কবর জিয়ারত করে প্রচারণা শুরু বিএনপির প্রার্থী আমিনুল হকের

রিপোর্টার
  • আপডেট : বৃহস্পতিবার, ২২ জানুয়ারী, ২০২৬
  • ১৪৭ বার দেখা হয়েছে

বঙ্গ নিউজ বিডি প্রতিনিধি : ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ঢাকা-১৬ আসনে আনুষ্ঠানিকভাবে নির্বাচনী প্রচারণা শুরু করেছেন বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থী ও জাতীয় ফুটবল দলের সাবেক অধিনায়ক আমিনুল হক।

বৃহস্পতিবার (২২ জানুয়ারি) সকালে মিরপুর-১০ নম্বরের ‘সি’ ব্লক এলাকায় অবস্থিত গ্রিনফিল্ড স্কুল অ্যান্ড কলেজের সামনে থেকে তিনি এই গণসংযোগ শুরু করেন।

​নির্বাচনী প্রচারণা শুরুর আগে আমিনুল হক মিরপুর বুদ্ধিজীবী কবরস্থানে যান। সেখানে তিনি তার বাবা-মায়ের কবর জিয়ারত ও মোনাজাতের মাধ্যমে দিনের কর্মসূচি শুরু করেন। এরপর নেতাকর্মীদের সঙ্গে নিয়ে নির্বাচনী এলাকায় প্রবেশ করলে সাধারণ ভোটারদের মাঝে ব্যাপক উৎসাহ দেখা যায়।

​গণসংযোগকালে আমিনুল হক এলাকার সাধারণ মানুষ ও ব্যবসায়ীদের সঙ্গে কুশল বিনিময় করেন এবং তাদের হাতে ভবিষ্যৎ উন্নয়ন পরিকল্পনার লিফলেট তুলে দেন।

এ সময় তিনি বলেন, জনগণের সেবা করার লক্ষ্য নিয়ে তিনি মাঠে নেমেছেন এবং ধানের শীষের জয় নিশ্চিত করতে ভোটারদের দোয়া ও সমর্থন কামনা করেন।

​গণসংযোগে বিএনপি ও এর বিভিন্ন অঙ্গসংগঠনের বিপুলসংখ্যক নেতাকর্মী অংশ নেন। প্রচারণাকালে ধানের শীষের সমর্থনে নেতাকর্মীদের স্লোগানে পুরো এলাকায় নির্বাচনী আমেজ ছড়িয়ে পড়ে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com