1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ০৭:৪৬ পূর্বাহ্ন
শিরোনামঃ
দাউদকান্দিতে পুলিশের বিশেষ অভিযান: সাজাপ্রাপ্তসহ ১০ আসামী গ্রেফতার মেঘনায় আইনশৃঙ্খলা ও সমন্বয় কমিটির মাসিক সভা অনুষ্ঠিত সংগঠন শক্তিশালী করতে পরিকল্পিত অগ্রযাত্রা—যাত্রাবাড়ীতে জামায়াতের বার্ষিক ওরিয়েন্টেশন দেশজুড়ে ৪৮ ঘণ্টার জরুরি সতর্কতা: তীব্র কালবৈশাখী ঝড়, বজ্রপাত ও ভারী বৃষ্টির আশঙ্কা পশ্চিমবঙ্গ ভোটে রেকর্ড উপস্থিতি, বুথফেরত জরিপে বিজেপির এগিয়ে থাকার ইঙ্গিত সংবিধান সংশোধনে ১৭ সদস্যের বিশেষ কমিটি গঠন, বিরোধী দল থেকে ৫ জনের নাম চায় সরকার হরমুজ প্রণালিতে অবরোধ উপেক্ষা, ৭২ ঘণ্টায় ৫২ জাহাজ চলাচলের দাবি ইরানের ঢাকাকে ‘ক্লিন ও গ্রিন সিটি’ করতে ১২ দফা কর্মপরিকল্পনা, সংসদে প্রধানমন্ত্রীর ঘোষণা সংরক্ষিত নারী আসনে ৪৯ প্রার্থীর গেজেট বৃহস্পতিবার, একজনের প্রার্থিতা বাতিল ভারি বৃষ্টি ও বন্যার আশঙ্কা: ক্ষতিগ্রস্ত কৃষকদের ৩ মাস সহায়তা দেবে সরকার

নতুন প্রজন্ম হ্যাঁ ভোটের সুফল ভোগ করবে ফেনীতে- অর্থ উপদেষ্টা

রিপোর্টার
  • আপডেট : মঙ্গলবার, ২০ জানুয়ারী, ২০২৬
  • ১৬২ বার দেখা হয়েছে

আবুল হাসনাত তুহিন ফেনী:- অর্থ এবং বিজ্ঞান ও প্রযুক্তি উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ বলেছেন,
তরুন প্রজন্মের সামনে অবারিত সুযোগ রয়েছে দেশকে এগিয়ে নেয়ার। আমরা হয়তো গড়িয়ে গাড়িয়ে কিছুদিন বাঁচবো। কিন্তু তরুন প্রজন্মকেই দেশকে সঠিক পথে এগিয়ে নিতে হবে। এ জন্য সবাই ভোট দিতে যাবেন। আপনারা যে সব অন্যায় অত্যাচার দেখতে চান না সেসব থেকে রক্ষা পেতে হ্যাঁ ভোটকে বিজয়ী করতে হবে। নতুন প্রজন্মই হ্যাঁ ভোটের সুফল ভোগ করবে।দেশের নারী পুরুষ সকলে তাদের নিজ নিজ অধিকার ভোগ করতে হ্যাঁ ভোটকে বিজয়ী করতে হবে।

তিনি সোমবার (১৯ জানুয়ারি) সন্ধ্যায় ফেনীর পৌর চত্বরে গণভোটের প্রচার ও ভোটার উদ্বুদ্ধকরণ উপলক্ষে আয়োজিত মতবিনিময় সভায় এসব কথা বলেন।

অর্থ উপদেষ্টা আরো বলেন,দেশের সামনে অনেক কঠিন চ্যালেঞ্জ রয়েছে যা অস্বীকার করার উপায় নেই। সেগুলো মোকাবেলা করে এগিয়ে যেতে হবে। সংস্কার চলছে,আমরা চাই ভবিষ্যতে যে সরকার আসবে তারা যেন সংস্কার চলমান রাখে। আমরা দেশে আরো অনেক দূর এগিয়ে নিয়ে যেতে পারতাম। নানা সম্ভাবনা থাকা সত্ত্বেও দেশ কাঙ্ক্ষিত লক্ষে এগোয়নি। দেশ একেবারে খাঁদের কিনারায় চলে গিয়েছিলো আমরা সেখান থেকে দেশকে টেনে তুলেছি। বিগত সময়ে ব্যাংক খাতে প্রচুর লুটপাট করা হয়েছে। এখনো ব্যাংক খুড়িয়ে খুড়িয়ে চলছে।

এ সময় অন্যানের মধ্যে উপস্থিত ছিলেন জাতীয় রাজস্ব বোর্ডের চেয়ারম্যান মো. আবদুর রহমান খান, ফেনী জেলা প্রশাসক মনিরা হক এবং পুলিশ সুপার শফিকুল ইসলাম সহ জেলা প্রশাসনের বিভিন্ন স্তরের কর্মকর্তাবৃন্দ ও নাগরিক সমাজের প্রতিনিধিবৃন্দ।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com