1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২৬, ০৮:৩০ অপরাহ্ন
শিরোনামঃ
সংসদে ফজলুর রহমানের বক্তব্যে উত্তেজনা—“মুক্তিযোদ্ধা পরিবারের কেউ জামায়াত করতে পারে না” হরমুজ প্রণালিতে নিয়ন্ত্রণের অধিকার ইরানের—পশ্চিমাদের ‘জলদস্যুতা’ আখ্যা রাশিয়ার রূপপুরে ইউরেনিয়াম লোডিং শুরু: পারমাণবিক বিদ্যুতের যুগে বাংলাদেশ কোস্টগার্ডের জনবল দ্বিগুণ করার নীতিগত সিদ্ধান্ত নেওয়া হয়েছে- স্বরাষ্ট্রমন্ত্রী ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্র ‘অপমানিত’—জার্মান চ্যান্সেলর Friedrich Merz এর মন্তব্য ২০২৬-এ নির্বাচনে তৃণমূল কংগ্রেসের প্রার্থী সায়ন্তিকা ব্যানার্জির সমর্থনে, প্রচারে অভিনেতা দেব জনগণের শান্তি নষ্ট করে হরতাল করতে দেওয়া হবে না: প্রধানমন্ত্রী তারেক রহমান নিউজিল্যান্ডকে ৬ উইকেটে হারিয়ে সিরিজে এগিয়ে বাংলাদেশ, রেকর্ড রান তাড়া করে জয় মোনালিসা প্রেজেন্টস – হলিক্রস কলেজের ৭ম ইন্টার কলেজ বিজনেস ফেস্টিভ্যাল ২০২৬ অনুষ্ঠিত চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলায় আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত

কাজী অনিকের পাশে দাঁড়ানোর আশ্বাস তারেক রহমানের

রিপোর্টার
  • আপডেট : শনিবার, ১৭ জানুয়ারী, ২০২৬
  • ১৬৩ বার দেখা হয়েছে

বঙ্গ নিউজ বিডি প্রতিবেদক : ২০১৮ অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ দলের বাঁহাতি পেসার কাজী অনিক ইসলামের পাশে দাঁড়ানোর আশ্বাস দিয়েছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। দীর্ঘদিন ধরে ইনজুরি ও আর্থিক সংকটে থাকা এই ক্রিকেটারের মানবেতর জীবনযাপনের বিষয়টি সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচনায় এলে তারেক রহমানের পক্ষ থেকে প্রয়োজনীয় সহযোগিতার নির্দেশনা দেওয়া হয়।

বিকেলে রাজধানীর মিরপুরের পল্লবীতে নিজ বাসভবনে কাজী অনিকের সঙ্গে সাক্ষাৎ করেন বিএনপির কেন্দ্রীয় ক্রীড়া বিষয়ক সম্পাদক ও জাতীয় ফুটবল দলের সাবেক অধিনায়ক আমিনুল হক। এ সময় তিনি তারেক রহমানের পক্ষ থেকে অনিকের চিকিৎসা ও সার্বিক সহযোগিতার বিষয়টি তাকে অবহিত করেন।

সাক্ষাৎ শেষে আমিনুল হক বলেন, দলের চেয়ারম্যান তারেক রহমান সব সময় প্রতিভাবান ও অসহায় ক্রীড়াবিদদের প্রতি সংবেদনশীল। তাঁর নির্দেশনায় কাজী অনিক সুস্থ হয়ে মাঠে ফেরার আগ পর্যন্ত চিকিৎসাসহ প্রয়োজনীয় সব ধরনের দায়িত্ব নেওয়ার সিদ্ধান্ত হয়েছে।

কাজী অনিক বলেন, ‘দীর্ঘদিন ধরে ইনজুরি ও আর্থিক সংকটের কারণে আমি খুব কঠিন সময় পার করেছি। বিভিন্ন জায়গায় সহায়তার চেষ্টা করেও সাড়া পাইনি। এই সময়ে তারেক রহমান এবং আমিনুল হকের সহযোগিতার আশ্বাস আমাকে নতুন করে সাহস দিয়েছে।’

২০১৮ অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ দলের হয়ে খেলেছিলেন বাঁহাতি এই পেসার। দীর্ঘদিন মাঠের বাইরে থাকলেও আবারও ক্রিকেটে ফেরার স্বপ্ন দেখছেন তিনি।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com