1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২৬, ০৮:০২ অপরাহ্ন
শিরোনামঃ
সংসদে ফজলুর রহমানের বক্তব্যে উত্তেজনা—“মুক্তিযোদ্ধা পরিবারের কেউ জামায়াত করতে পারে না” হরমুজ প্রণালিতে নিয়ন্ত্রণের অধিকার ইরানের—পশ্চিমাদের ‘জলদস্যুতা’ আখ্যা রাশিয়ার রূপপুরে ইউরেনিয়াম লোডিং শুরু: পারমাণবিক বিদ্যুতের যুগে বাংলাদেশ কোস্টগার্ডের জনবল দ্বিগুণ করার নীতিগত সিদ্ধান্ত নেওয়া হয়েছে- স্বরাষ্ট্রমন্ত্রী ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্র ‘অপমানিত’—জার্মান চ্যান্সেলর Friedrich Merz এর মন্তব্য ২০২৬-এ নির্বাচনে তৃণমূল কংগ্রেসের প্রার্থী সায়ন্তিকা ব্যানার্জির সমর্থনে, প্রচারে অভিনেতা দেব জনগণের শান্তি নষ্ট করে হরতাল করতে দেওয়া হবে না: প্রধানমন্ত্রী তারেক রহমান নিউজিল্যান্ডকে ৬ উইকেটে হারিয়ে সিরিজে এগিয়ে বাংলাদেশ, রেকর্ড রান তাড়া করে জয় মোনালিসা প্রেজেন্টস – হলিক্রস কলেজের ৭ম ইন্টার কলেজ বিজনেস ফেস্টিভ্যাল ২০২৬ অনুষ্ঠিত চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলায় আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত

দাউদকান্দিতে ইয়াং স্টার ফুটবল টুর্নামেন্টের ফাইনাল: যুবসমাজকে সুস্থ ধারায় ফেরানোর আহ্বান বিএনপি নেতার

রিপোর্টার
  • আপডেট : শনিবার, ১৭ জানুয়ারী, ২০২৬
  • ২০০ বার দেখা হয়েছে

দাউদকান্দি (কুমিল্লা) প্রতিনিধি — দাউদকান্দি উপজেলার মারুকা ইউনিয়নের পালপাড়া ইয়াং স্টার ফুটবল টুর্নামেন্ট–২০২৬ইং-এর ফাইনাল ম্যাচ শনিবার (১৭ জানুয়ারি ২০২৬খ্রি.) উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে। ফাইনাল খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির অন্যতম সদস্য ও সুপ্রিম কোর্টের এডভোকেট ড. খন্দকার মারুফ হোসেন।
অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্যে ড. খন্দকার মারুফ হোসেন বলেন, যুবসমাজই জাতির সবচেয়ে বড় শক্তি। এই শক্তিকে সঠিক পথে পরিচালিত করতে হলে খেলাধুলা ও সুস্থ সংস্কৃতিচর্চার বিকল্প নেই। তিনি যুবকদের মাদক ও সব ধরনের অসামাজিক কার্যক্রম থেকে দূরে থাকার আহ্বান জানিয়ে বলেন, মাঠের খেলাই পারে তরুণদের শারীরিক-মানসিক বিকাশ নিশ্চিত করতে এবং সমাজকে ইতিবাচক পথে এগিয়ে নিতে।
তিনি আরও বলেন, তৃণমূল পর্যায়ে নিয়মিত ক্রীড়া আয়োজন তরুণদের মাঝে শৃঙ্খলা, নেতৃত্ব ও সহনশীলতা গড়ে তোলে। এ ধরনের উদ্যোগ অব্যাহত রাখতে আয়োজকদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং ভবিষ্যতেও খেলাধুলার পৃষ্ঠপোষকতার আশ্বাস দেন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দাউদকান্দি উপজেলা বিএনপির আহ্বায়ক এম এ লতিফ ভূঁইয়া, সদস্য সচিব ভিপি জাহাঙ্গীর আলম এবং যুগ্ম আহ্বায়ক এম এ সাত্তার। এছাড়াও মারুকা ইউনিয়ন বিএনপি ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীরা অনুষ্ঠানে অংশ নেন।
স্থানীয় ক্রীড়াপ্রেমী দর্শকদের উপস্থিতিতে ফাইনাল ম্যাচটি প্রাণবন্ত হয়ে ওঠে। আয়োজকরা জানান, যুবসমাজকে সুস্থ বিনোদন ও ইতিবাচক চর্চার সঙ্গে যুক্ত করতেই এই টুর্নামেন্টের আয়োজন করা

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com