1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
বৃহস্পতিবার, ০৫ মার্চ ২০২৬, ১০:৪৫ পূর্বাহ্ন
শিরোনামঃ
কুয়েতে ভিজিট ভিসা এক মাস ও প্রবাসীদের অনুপস্থিতির অনুমতি তিন মাস বাড়ল ইরানের হামলায় চাপে যুক্তরাষ্ট্র, প্রতিরক্ষা মিসাইলের মজুত কমে আসছে: ওয়াশিংটন পোস্ট সংগ্রাম ও মানবিকতায় দাউদকান্দিতে আস্থার নাম রোমান খন্দকার লেবাননে ইরানি দূতাবাসে হামলা হলে বিশ্বজুড়ে ইসরায়েলি দূতাবাসে পাল্টা আঘাতের হুঁশিয়ারি তেহরানের 👉 আয়াতুল্লাহ আলী খামেনির রাষ্ট্রীয় শেষ বিদায় অনুষ্ঠান স্থগিত 👉 জনগণের চিকিৎসাসেবা নিশ্চিত করতে ‘ই-হেলথ’ কার্ড চালুর নির্দেশ প্রধানমন্ত্রীর 👉 আট প্রতিমন্ত্রীর দপ্তর পুনর্বণ্টন, নতুন দায়িত্ব নির্ধারণ করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান জাতীয় প্রেসক্লাবে ইনভেস্টিগেটিভ জার্নালিস্টস ফোরামের ইফতার ও দোয়া মাহফিল দেশের নিরাপত্তা জোরদারে আনসার-ভিডিপিকে আরও সক্রিয় হওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর কাতারের আল-উদেইদ মার্কিন বিমানঘাঁটিতে ইরানের ব্যালিস্টিক মিসাইল হামলা

ভোটের রাজনীতি বনাম আদর্শের রাজনীতি: জামায়াতের দ্বিচারিতা প্রশ্নের মুখে

রিপোর্টার
  • আপডেট : শনিবার, ১৭ জানুয়ারী, ২০২৬
  • ১২৯ বার দেখা হয়েছে

বঙ্গ নিউজ বিডি প্রতিবেদক : খ্রিষ্টান সম্প্রদায়ের প্রতিনিধিদের কাছে দেওয়া এক প্রতিশ্রুতিতে জামায়াতে ইসলামীর আমির স্পষ্টভাবে বলেছেন—জামায়াত ক্ষমতায় গেলে শরিয়াহ আইন বাস্তবায়ন করবে না। এই বক্তব্য রাজনীতির মাঠে নতুন কোনো বিতর্ক নয়, কিন্তু প্রশ্ন তোলে জামায়াতের দীর্ঘদিনের রাজনৈতিক বয়ান ও স্লোগানকে ঘিরে।
দশকের পর দশক ধরে যে দলটি “ইসলামী রাষ্ট্র”, “ইসলামী শাসনব্যবস্থা” ও “কুরআন-সুন্নাহর শাসন”কে তাদের রাজনীতির মূল ভিত্তি হিসেবে তুলে ধরেছে, সেই দলই আজ সংখ্যালঘু সম্প্রদায়ের সামনে গিয়ে ভিন্ন সুরে কথা বলছে। এতে স্বাভাবিকভাবেই জনমনে প্রশ্ন জাগছে—তাহলে এতদিনের এই স্লোগানগুলো কি আদর্শের প্রতিফলন ছিল, নাকি শুধুই রাজনৈতিক সমাবেশে ব্যবহৃত আবেগী শব্দমালা?
রাজনীতিতে কৌশল থাকা অস্বাভাবিক নয়। ভিন্ন শ্রেণি-পেশা ও সম্প্রদায়ের মানুষের সঙ্গে কথা বলতে গিয়ে ভাষা ও বক্তব্যে সংযম থাকা প্রত্যাশিত। কিন্তু কৌশল আর দ্বিচারিতার সীমারেখা যখন মুছে যায়, তখনই বিশ্বাসযোগ্যতার সংকট তৈরি হয়। ভোটের আগে এক কথা, ক্ষমতার পথে আরেক কথা—এই প্রবণতা কি জামায়াতের ঘোষিত নীতির সঙ্গে সামঞ্জস্যপূর্ণ?
একদিকে দলটি নিজেকে ইসলামী আদর্শভিত্তিক রাজনৈতিক শক্তি হিসেবে দাবি করে, অন্যদিকে ক্ষমতার সম্ভাবনা দেখা দিলে সেই আদর্শের বাস্তবায়ন নিয়ে অস্পষ্টতা তৈরি করে। এতে প্রশ্ন উঠছে—জামায়াত কি আদর্শের রাজনীতি করছে, নাকি ক্ষমতার রাজনীতিতে টিকে থাকার জন্য প্রয়োজন অনুযায়ী অবস্থান বদলাচ্ছে?
এই বক্তব্য শুধু একটি সম্প্রদায়কে দেওয়া প্রতিশ্রুতি নয়, এটি জামায়াতের সামগ্রিক রাজনৈতিক অবস্থানের স্বচ্ছতা নিয়েও বড় প্রশ্ন তুলেছে। আদর্শের রাজনীতি হলে সেই আদর্শ সর্বত্রই স্পষ্ট থাকে। আর যদি আদর্শ পরিস্থিতি অনুযায়ী বদলে যায়, তবে জনগণই বিচার করবে—এটি নীতি, না কৌশলের ছদ্মবেশ।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com