1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২৬, ১১:০১ অপরাহ্ন
শিরোনামঃ
🛢️ আমিরাতের ঐতিহাসিক সিদ্ধান্ত: ওপেক ও ওপেক প্লাস ছাড়ছে ইউএই, জ্বালানি বাজারে নতুন অনিশ্চয়তা বালিয়াকান্দিতে নবযোগদানকৃত জেলা প্রশাসকের সাথে পরিচিতি ও মতবিনিময় সভা অনুষ্ঠিত বাংলাদেশ স্পোর্টস ক্লাব এসোসিয়েশনের পূর্ণাঙ্গ কমিটি গঠন সংসদে ফজলুর রহমানের বক্তব্যে উত্তেজনা—“মুক্তিযোদ্ধা পরিবারের কেউ জামায়াত করতে পারে না” হরমুজ প্রণালিতে নিয়ন্ত্রণের অধিকার ইরানের—পশ্চিমাদের ‘জলদস্যুতা’ আখ্যা রাশিয়ার রূপপুরে ইউরেনিয়াম লোডিং শুরু: পারমাণবিক বিদ্যুতের যুগে বাংলাদেশ কোস্টগার্ডের জনবল দ্বিগুণ করার নীতিগত সিদ্ধান্ত নেওয়া হয়েছে- স্বরাষ্ট্রমন্ত্রী ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্র ‘অপমানিত’—জার্মান চ্যান্সেলর Friedrich Merz এর মন্তব্য ২০২৬-এ নির্বাচনে তৃণমূল কংগ্রেসের প্রার্থী সায়ন্তিকা ব্যানার্জির সমর্থনে, প্রচারে অভিনেতা দেব জনগণের শান্তি নষ্ট করে হরতাল করতে দেওয়া হবে না: প্রধানমন্ত্রী তারেক রহমান

জনমানুষের হৃদয়ই রাজনীতির প্রকৃত শক্তি

রিপোর্টার
  • আপডেট : বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী, ২০২৬
  • ১৭২ বার দেখা হয়েছে

এস এম শাহ্ জালাল সাইফুল : রাষ্ট্র পরিচালনার ব্যর্থতা ঢাকতে যখন ক্ষমতাসীনরা প্রশাসন, অর্থনীতি ও গণতন্ত্রকে জিম্মি করে রাখে, তখন রাজনীতির আসল শক্তি আবারও ফিরে যায় মানুষের হৃদয়ে। ইতিহাস বারবার প্রমাণ করেছে—ক্ষমতা টিকে থাকে জোরে, কিন্তু নেতৃত্ব টিকে থাকে ভালোবাসায়।
আজকের বাংলাদেশের বাস্তবতায় জনগণ আর প্রতিশ্রুতি চায় না, চায় সম্মান। তারা ভিক্ষা চায় না, চায় ন্যূনতম মানবিক আচরণ। এই সহজ সত্যটি যারা বুঝতে পেরেছে, তারাই ভবিষ্যতের রাজনীতির চালিকাশক্তি। এই প্রেক্ষাপটে তারেক রহমানের রাজনৈতিক উপস্থিতি নতুন কোনো ঘটনা নয়—এটি একটি ধারাবাহিকতা, একটি উত্তরাধিকার, যা গড়ে উঠেছে মাটি ও মানুষের সঙ্গে দীর্ঘ সহাবস্থানের মধ্য দিয়ে।
মরহুম শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বাংলার মানুষের হৃদয়ে যে আস্থা ও ভালোবাসার ভিত্তি নির্মাণ করেছিলেন, তা কোনো দলীয় প্রচারণার ফল ছিল না—তা ছিল মানুষের কষ্ট বোঝার রাজনীতি। সেই রাজনীতির উত্তরসূরি হিসেবে তারেক রহমান কেবল একটি নাম নন, তিনি আজ জনমানুষের আবেগ ও প্রত্যাশার প্রতীক। মানুষ তাঁকে দেখে ক্ষমতার অহংকার নয়, দেখে আপনজনের ছায়া।
অন্যদিকে, দেশনেত্রী, গণতন্ত্রের মা, আপোষহীন নেত্রী মরহুমা বেগম খালেদা জিয়া—তিনি প্রমাণ করে গেছেন যে জনগণের ভালোবাসা অর্জন করতে হলে দমন নয়, দরদ লাগে। কারাবরণ, নিপীড়ন কিংবা ষড়যন্ত্র—কোনোটিই তাঁর অবস্থানকে নড়াতে পারেনি, কারণ তাঁর শক্তি ছিল মানুষের নিঃস্বার্থ ভালোবাসা।
আজ যখন রাষ্ট্রযন্ত্রকে ব্যবহার করে রাজনীতি করার সংস্কৃতি চাপিয়ে দেওয়া হচ্ছে, তখন বিএনপির নেতৃত্ব আবারও স্মরণ করিয়ে দিচ্ছে—বাংলাদেশে শেষ পর্যন্ত জয়ী হয় হৃদয়ের রাজনীতি। এ দেশ বন্দুক, বুলডোজার কিংবা ফরমান দিয়ে নয়—চলে মানুষের সম্মতি ও ভালোবাসায়।
এই বাস্তবতা অস্বীকার করার সুযোগ নেই। জনমানুষের হৃদয় যেখানে, আগামী দিনের বাংলাদেশও সেখানেই।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com