1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
বুধবার, ২৯ এপ্রিল ২০২৬, ০১:৩৩ পূর্বাহ্ন
শিরোনামঃ
🛢️ আমিরাতের ঐতিহাসিক সিদ্ধান্ত: ওপেক ও ওপেক প্লাস ছাড়ছে ইউএই, জ্বালানি বাজারে নতুন অনিশ্চয়তা বালিয়াকান্দিতে নবযোগদানকৃত জেলা প্রশাসকের সাথে পরিচিতি ও মতবিনিময় সভা অনুষ্ঠিত বাংলাদেশ স্পোর্টস ক্লাব এসোসিয়েশনের পূর্ণাঙ্গ কমিটি গঠন সংসদে ফজলুর রহমানের বক্তব্যে উত্তেজনা—“মুক্তিযোদ্ধা পরিবারের কেউ জামায়াত করতে পারে না” হরমুজ প্রণালিতে নিয়ন্ত্রণের অধিকার ইরানের—পশ্চিমাদের ‘জলদস্যুতা’ আখ্যা রাশিয়ার রূপপুরে ইউরেনিয়াম লোডিং শুরু: পারমাণবিক বিদ্যুতের যুগে বাংলাদেশ কোস্টগার্ডের জনবল দ্বিগুণ করার নীতিগত সিদ্ধান্ত নেওয়া হয়েছে- স্বরাষ্ট্রমন্ত্রী ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্র ‘অপমানিত’—জার্মান চ্যান্সেলর Friedrich Merz এর মন্তব্য ২০২৬-এ নির্বাচনে তৃণমূল কংগ্রেসের প্রার্থী সায়ন্তিকা ব্যানার্জির সমর্থনে, প্রচারে অভিনেতা দেব জনগণের শান্তি নষ্ট করে হরতাল করতে দেওয়া হবে না: প্রধানমন্ত্রী তারেক রহমান

সুবোধ মল্লিক স্কোয়ারের ভুটানি মার্কেটে,গরমের পোশাক সাজানো দোকান গুলি আগুনে বশীভূত

রিপোর্টার
  • আপডেট : বৃহস্পতিবার, ৮ জানুয়ারী, ২০২৬
  • ১৯৯ বার দেখা হয়েছে

বঙ্গ নিউজ বিডি কলকাতা প্রতিনিধি : আজ ,৮ই জানুয়ারি বৃহস্পতিবার, ঠিক বিকেল পৌনে চারটে নাগাদ, কলকাতার সুবোধ মল্লিক স্কোয়ারে ভুটানি মার্কেট সহ , ভীনদেশ থেকে আসা শীতের পোশাক নিয়ে যারা সুবোধ মল্লিক স্কোয়ারে দোকান পেতে ছিলেন, হঠাৎ আগুনে বশিভূত হয়ে যায়।
প্রায় পঞ্চাশ থেকে সাতটি দোকানে সমস্ত গরমের জিনিস পুড়ে ছাই হয়ে যায়, এছাড়াও পাশাপাশি যে সকল দোকান ছিল সেগুলিতেও আগুন লাগে। আগুন লাগার সাথে সাথে চেঁচামেচি শুরু হয়ে যায় দোকান দারদের মধ্যে।

তৎক্ষণা দোকানদারেরা দমকলে খবর দেন, কিছুক্ষণের মধ্যেই দমকলের কয়েকটি ইঞ্জিন ঘটনাস্থলে পৌঁছায় এবং আগুন নেভানোর চেষ্টা করে, ততক্ষণে পঞ্চাশ থেকে ষাটটি দোকানের জিনিস সম্পূর্ণ আগুনে পুড়ে বশীভূত হয়ে যায়। এলাকার সকলে মিলে সহযোগিতার হাত বাড়িয়ে দেন, জিনিস গুলি কিছুটা উদ্ধার করার চেষ্টা করেন, এবং দোকান দারেরাও তড়িঘড়ি দোকান থেকে জিনিসগুলি খুলে নিরাপদ জায়গায় ছুড়তে থাকে।

প্রতিবছরই শীতের সময় এই ভুটানি মার্কেটের চতুর্দিকে ভীন দেশী মানুষেরা কর্মের পোশাক নিয়ে দোকান সাজিয়ে বসেন, তিন মাস ধরে চলে এই মেলা।

ঘটনাস্থলে উপস্থিত হন, প্রশাসনের অফিসার ও আধিকারিকেরা, জনগণের ভীড় সামলাতে, এলাকাটি দড়ি দিয়ে ঘেরে দেন। দমকলের কয়েক ঘন্টার প্রচেষ্টায় আগুন আয়তে আসে, ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি, কিভাবে আগুন লেগেছে পুরোপুরি জানা না গেলেও, দোকানদাররা বলেন, আমাদের দোকানের পিছন দিকে আগুন দেখতে পেয়ে চেঁচিয়ে ওঠেন, সাথে সাথে আমরা বাঁচানোর চেষ্টা করলেও আগুন ততক্ষণে ছড়িয়ে গেছে সমস্ত দোকানে।

কিছুক্ষণ বাদে ঘটনাস্থলে পৌঁছান চৌরঙ্গী বিধানসভার বিধায়িকা নয়না বন্দ্যোপাধ্যায়, তিনি এলাকাটি ঘুরে দেখেন, এবং সাংবাদিকদের সম্মুখীন হলে, তিনি বলেন এই মুহূর্তে কিছু বলা সম্ভব নয় তবে অফিসারেরা তদারকি করছেন, আদি দোকান পুড়ে বশীভূত হয়েছে তাহাদের সাহায্যের কথা জানতে গেলে বলেন এখনো এই নিয়ে কিছু সিদ্ধান্ত করা যাবে না। সাথে সাথে বিধায়িকার সামনে কান্নায় ভেঙে পড়েন আগুনে পুড়ে যাওয়া বশীভূত দোকানদারেরা, তাহারা জানান আমাদের সব শেষ হয়ে গেলো। ম্যাডাম আমাদের সাহায্য করুন।। আমরা এখন কী করবো

অন্যদিকে একি ভাবে দেখা গেলো, ভীন দেশ থেকে আশা মহিলা দোকানদারদের, তারাও কান্নায় ভেঙে পড়েন, তাহারা বলেন আমাদেরও সব শেষ, ভিনদেশ থেকে এসেছিলাম পেটের জ্বালায় ব্যবসা করতে, তাহারা যেটুকু গরমের পোশাক বাঁচাতে পেরেছেন সেইগুলি তারা বস্তায় ভরতে শুরু করেন। আর তাদের পরিবারের ছোট ছোট বাচ্চাদের সামলাতেও দেখা গেলো। তারা বলেন যদি এটা রাতের দিকে ঘটতো, তাহলে এই বাচ্চাদেরও রক্ষা করা যেত না, যেভাবে আগুন ছড়িয়ে পড়েছিল, আমরা মাননীয়া বিধায়িকার কাছে এইটুকুনি করজোরে জানাতে চাই, আমাদের সাহায্য করুন।

রিপোর্টার, সমরেশ রায় ও শম্পা দাস, কলকাতা, পশ্চিমবঙ্গ

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com