1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
বুধবার, ২৯ এপ্রিল ২০২৬, ০৩:২৯ পূর্বাহ্ন
শিরোনামঃ
🛢️ আমিরাতের ঐতিহাসিক সিদ্ধান্ত: ওপেক ও ওপেক প্লাস ছাড়ছে ইউএই, জ্বালানি বাজারে নতুন অনিশ্চয়তা বালিয়াকান্দিতে নবযোগদানকৃত জেলা প্রশাসকের সাথে পরিচিতি ও মতবিনিময় সভা অনুষ্ঠিত বাংলাদেশ স্পোর্টস ক্লাব এসোসিয়েশনের পূর্ণাঙ্গ কমিটি গঠন সংসদে ফজলুর রহমানের বক্তব্যে উত্তেজনা—“মুক্তিযোদ্ধা পরিবারের কেউ জামায়াত করতে পারে না” হরমুজ প্রণালিতে নিয়ন্ত্রণের অধিকার ইরানের—পশ্চিমাদের ‘জলদস্যুতা’ আখ্যা রাশিয়ার রূপপুরে ইউরেনিয়াম লোডিং শুরু: পারমাণবিক বিদ্যুতের যুগে বাংলাদেশ কোস্টগার্ডের জনবল দ্বিগুণ করার নীতিগত সিদ্ধান্ত নেওয়া হয়েছে- স্বরাষ্ট্রমন্ত্রী ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্র ‘অপমানিত’—জার্মান চ্যান্সেলর Friedrich Merz এর মন্তব্য ২০২৬-এ নির্বাচনে তৃণমূল কংগ্রেসের প্রার্থী সায়ন্তিকা ব্যানার্জির সমর্থনে, প্রচারে অভিনেতা দেব জনগণের শান্তি নষ্ট করে হরতাল করতে দেওয়া হবে না: প্রধানমন্ত্রী তারেক রহমান

খুলনায় ড্রাইভারের ভুলে মূল্যবান সম্পদ সহ প্রাইভেট কার নদী গর্ভে।

রিপোর্টার
  • আপডেট : রবিবার, ৪ জানুয়ারী, ২০২৬
  • ২৬৫ বার দেখা হয়েছে

মোঃ সবুর শেখ,ফুলতলা উপজেলা প্রতিনিধি :  খুলনা জেলার অন্তর্গত আমতলা নদী পাড়াপারের খেঁয়া ঘাটে গত ০২-০১-২০২৫ইং তারিখ সকাল আনুমানিক ০৯-৩০ মিনিটের সময় এক চাঞ্চল্যকর ঘটনা ঘটে।ঐ সময় চট্টগ্রামের কাস্টমস কর্মকর্তা জনাব মঈনুল ইসলাম তার গ্ৰামের বাড়ি অভয়নগর উপজেলার সিদ্ধিপাশা গ্ৰামে বেড়ানোর উদ্দেশ্যে এই ঘাটে নৌকা যোগে তার টয়োটা প্রিমিও ব্রান্ডের নতুন গাড়িটি নৌকায় তোলেন।ঐ সময় গাড়ির চালক ভুল করে সামনে গিয়ার দেওয়ার পরিবর্তে পেছনে গিয়ার ফেলার ফলে এক মারাত্মক দুর্ঘটনা ঘটে। গাড়িটি সরাসরি ভৈরব নদীতে ডুবে যায়, কিন্তু অলৌকিক ভাবে চালক গাড়ি থেকে বেরিয়ে আসতে সক্ষম হয়, এবং এতে করে কোন ধরনের প্রাণহানি ঘটে না। পরবর্তীতে পরের দিন বিকাল ০৫-০০ ঘটিকার সময় স্থানীয় ডুবুরি ও সাধারণ মানুষের সহযোগিতায় গাড়িটি নদীর নিচ থেকে উদ্ধার করা সম্ভব হয়। পরবর্তী সময়ে জানা যায় ডুবে যাওয়ার সময় গাড়ির ভেতরে অনেক মূল্যবান সম্পদ ও স্বর্ণালংকার ছিল, যেগুলো গাড়ির সাথে অক্ষত অবস্থায় ফেরত পেয়েছেন। গাড়িটি উদ্ধার দেখতে ভৈরব নদীর দুই তীরে উৎসুক জনতার ভিড় জমে যায়।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com