1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
সোমবার, ১৬ মার্চ ২০২৬, ০৭:১৫ অপরাহ্ন
শিরোনামঃ
দেশব্যাপী খাল খনন কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান *এই ঈদে সুবিধাবঞ্চিত শিশুদের জন্য রিয়েলমির বিশেষ আয়োজন ‘ঈদের হাসি’* আজ পবিত্র শবেকদর: হাজার মাসের চেয়েও শ্রেষ্ঠ এই রাতে ইবাদতে মশগুল হবেন মুসল্লিরা বৈশ্বিক হালাল অর্থনীতিতে বাংলাদেশের সম্ভাবনা বাড়াতে কৌশল নির্ধারণ জরুরি 🏏 পাকিস্তানকে ১১ রানে হারিয়ে সিরিজ জিতল বাংলাদেশ, তানজিদের সেঞ্চুরি ও তাসকিনের আগুনে বোলিং ঈদের আগে সংসদ মুলতবি, ২৯ মার্চ আবার বসবে ত্রয়োদশ জাতীয় সংসদ কক্সবাজার জেলা প্রেসক্লাবের উদ্যোগে আলোচনা সভা,দোয়া, মিলাদ, ইফতার ও নৈশভোজ অনুষ্ঠিত হয়েছে সংবিধানে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বহাল, আপিল বিভাগের পূর্ণাঙ্গ রায় প্রকাশ বীর মুক্তিযোদ্ধা ও সাবেক চেয়ারম্যান আলতাফুর রহমান আতার ইন্তেকাল সংসদে নির্ধারিত কার্যসূচির বাইরে বক্তব্য, বিরোধীদলীয় নেতা শফিকুর রহমানকে থামালেন স্পিকার

রাঙামাটি আসনে বিএনপি ও জামায়াত প্রার্থীদের মনোনয়নপত্র জমা

রিপোর্টার
  • আপডেট : সোমবার, ২৯ ডিসেম্বর, ২০২৫
  • ২১৭ বার দেখা হয়েছে

রাঙামাটি প্রতিনিধি : আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে রাঙামাটি-২৯৯ নং সংসদীয় আসন থেকে জামায়াতে ইসলামীর মনোনীত প্রার্থী এডভোকেট মোক্তার আহমেদ সোমবার দুপুরে মনোনয়নপত্র জমা দিয়েছেন। তিনি রাঙামাটি জেলার রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসকের কার্যালয়ে মনোনয়ন ফরম জমা দেন।
এ সময় জেলা জামায়াতের আমীর আব্দুল আলীমসহ জেলা জামায়াতের বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। মনোনয়ন ফরম জমাদান শেষে এডভোকেট মোক্তার আহমেদ সাংবাদিকদের বলেন, “আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে আপনাদের সমর্থন, দোয়া ও সহযোগিতা নিয়ে ইনশাআল্লাহ আমরা সংসদে যাবো।”
এর আগে একই দিনে সকালে রাঙামাটির একমাত্র সংসদীয় আসন থেকে বিএনপির মনোনীত প্রার্থী কেন্দ্রীয় বিএনপির সহ-ধর্মবিষয়ক সম্পাদক এ্যাডভোকেট দীপেন দেওয়ান মনোনয়নপত্র জমা দেন।
সোমবার সকাল ১১টার দিকে তিনি রাঙামাটি জেলার রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক নাজমা আশফীর কাছে তার মনোনয়নপত্র জমা দেন।
মনোনয়নপত্র জমা শেষে দীপেন দেওয়ান বলেন, “আমরা আশা করছি আগামী নির্বাচন উৎসবমুখর পরিবেশে সুষ্ঠু ও নিরপেক্ষভাবে অনুষ্ঠিত হবে। দীর্ঘদিন পর ভোটাররা তাদের পছন্দের প্রার্থীকে ভোট দেওয়ার সুযোগ পাবেন। নিরপেক্ষ ও সুষ্ঠু ভোট হলে আমরা বিপুল ভোটে জয়লাভ করব।”
এ সময় উপস্থিত ছিলেন জেলা বিএনপির সভাপতি দীপন তালুকদার, সাধারণ সম্পাদক এ্যাডভোকেট মামুনুর রশীদ, সহ-সভাপতি সাইফুল ইসলাম ভুট্টো ও সাইফুল ইসলাম পনির, সাংগঠনিক সম্পাদক সাইফুল ইসলাম শাকিল, সদস্য মৈত্রী চাকমাসহ বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com