1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
রবিবার, ১০ মে ২০২৬, ১১:০৫ পূর্বাহ্ন
শিরোনামঃ
কবিগুরু রবীন্দ্রনাথকে স্মরণ করে, প্রধানমন্ত্রীর উপস্থিতিতে, মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী শপথ গ্ৰহন। *পরিকল্পিত বসুন্ধরাকে বিশৃঙ্খল নগরে পরিণত করার শঙ্কা* তামিলনাড়ুতে সরকার গঠনে অনিশ্চয়তা, সংখ্যাগরিষ্ঠতা প্রমাণে ব্যর্থ থালাপতি বিজয়—স্থগিত শপথ গুম-খুনের রাজনীতি থেকে বের হয়ে নতুন বাংলাদেশ গড়ার আহ্বান—প্রধানমন্ত্রী তারেক রহমান পশ্চিমবঙ্গের নতুন মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিলেন শুভেন্দু অধিকারী ঈমানি চেতনায় মুখর পূর্ব শেখদী — আল-হেরা জামে মসজিদে পবিত্র এসলাহী মাহফিল অনুষ্ঠিত তামিলনাড়ুতে সরকার গঠনের পথে থালাপতি বিজয়, মুখ্যমন্ত্রী হওয়া প্রায় নিশ্চিত পশ্চিমবঙ্গের নতুন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী, কাল শপথ; শেষ হলো মমতার ১৫ বছরের শাসন ঈদুল আজহা ও গ্রীষ্মকালীন ছুটিতে শিক্ষাপ্রতিষ্ঠানে দীর্ঘ অবকাশ, স্কুল-কলেজে ১৬ দিন, মাদ্রাসায় ২১ দিনের ছুটি আকুকে ১৫১ কোটি ডলার পরিশোধ, রিজার্ভ ফের ৩৪ বিলিয়নের নিচে

কৃষিতে জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলায় তরুণদের অংশগ্রহণের আহ্বান

রিপোর্টার
  • আপডেট : মঙ্গলবার, ১৬ ডিসেম্বর, ২০২৫
  • ২০৪ বার দেখা হয়েছে

শেকৃবি প্রতিনিধি : কৃষিতে জলবায়ু পরিবর্তনের ক্রমবর্ধমান প্রভাব মোকাবিলা এবং টেকসই খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে তরুণ প্রজন্মকে সামনের সারিতে নিয়ে আসার জোরালো আহ্বান জানানো হয়েছে শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয় (শেকৃবি)-এ অনুষ্ঠিত ‘ইয়াস আন্তর্জাতিক জলবায়ু সম্মেলন–২০২৫’ (IAAS International Climate Conference 2025)-এ।

রোববার (১৪ ডিসেম্বর) শেকৃবি টিএসসি কমপ্লেক্সে IAAS Bangladesh SAU-Dhaka-এর উদ্যোগে দিনব্যাপী এই আন্তর্জাতিক সম্মেলন অনুষ্ঠিত হয়। এতে প্রায় ৫০০ দেশি-বিদেশি শিক্ষার্থী, গবেষক ও আন্তর্জাতিক অতিথি অংশগ্রহণ করেন। সম্মেলনের মূল লক্ষ্য ছিল কৃষিতে জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলায় তরুণ প্রজন্মকে নেতৃত্বে নিয়ে আসা।

জাতীয় সংগীত পরিবেশন ও শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে তথ্যচিত্র প্রদর্শনের মাধ্যমে সম্মেলনের উদ্বোধন করা হয়। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শেকৃবির উপাচার্য প্রফেসর ড. আব্দুল লতিফ। সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জার্মানির হাইডেলবার্গ বিশ্ববিদ্যালয়ের দক্ষিণ এশিয়া ইনস্টিটিউটের সিনিয়র গবেষক ড. ডিয়েটার রেইনহার্ড এবং হাইফার ইন্টারন্যাশনাল বাংলাদেশের কান্ট্রি ডিরেক্টর নুরুন নাহার।

সম্মেলনের মূল বক্তা ছিলেন উদ্যানতত্ত্ব বিভাগের চেয়ারম্যান ও IAAS বাংলাদেশ SAU-Dhaka-এর প্রধান মডারেটর অধ্যাপক ড. আবুল হাসনাত এম সোলায়মান। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উদ্ভিদ রোগবিদ্যা বিভাগের অধ্যাপক ও IAAS বাংলাদেশ SAU-Dhaka-এর প্রধান উপদেষ্টা ড. নাজনীন সুলতানা।

সম্মেলনের অন্যতম আকর্ষণ ছিল “পুনরুৎপাদনশীল কৃষি ও টেকসই পশুপালন: জলবায়ু প্রশমন এবং বাস্তুতন্ত্র পুনরুদ্ধারের দ্বৈত পথ” শীর্ষক প্যানেল আলোচনা। এতে সভাপতিত্ব করেন বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউটের (ব্রি) সাবেক মহাপরিচালক জীবন কৃষ্ণ বিশ্বাস। সঞ্চালনায় ছিলেন অধ্যাপক ড. আবুল হাসনাত এম সোলায়মান। প্যানেলিস্ট হিসেবে বক্তব্য দেন অধ্যাপক ড. তাজুল ইসলাম চৌধুরী, ভারতের জীবাশ্ম জ্বালানি অ-প্রসারণ চুক্তি উদ্যোগের কৌশলগত উপদেষ্টা হরজিৎ সিং, স্টারনিউজের বিশেষ প্রতিবেদক ফায়জ্জুল সিদ্দিকী এবং বাংলাদেশ প্রাণিসম্পদ গবেষণা ইনস্টিটিউটের প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা ড. সরদার মুহাম্মদ আমানউল্লাহ।

এছাড়া “জলবায়ু স্থিতিস্থাপক নীল অর্থনীতির মাধ্যমে উপকূলীয় সম্প্রদায়ের ক্ষমতায়ন” শীর্ষক আরেকটি গুরুত্বপূর্ণ প্যানেল আলোচনায় ১০টি গবেষণা সারাংশ উপস্থাপন করা হয়। এতে সভাপতিত্ব করেন পরিবেশ ও বন মন্ত্রণালয়ের সাবেক অতিরিক্ত সচিব এস.এম. মুঞ্জুরুল হান্নান খান। আলোচনায় অংশ নেন মৎস্য ও সামুদ্রিক বিজ্ঞান অনুষদের ডিন কাজী আহসান হাবিব, ওয়ার্ল্ডফিশের বিজ্ঞানী ড. পীরজাদী রুমানা হোসেন, পাকিস্তানের PRIED-এর প্রধান নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ বদর আলমসহ দেশি-বিদেশি বিশেষজ্ঞরা। অধিবেশনটি সঞ্চালনা করেন সহকারী অধ্যাপক মীর মোহাম্মদ আলী।

প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য প্রফেসর ড. আব্দুল লতিফ বলেন,
“জলবায়ু পরিবর্তন একটি মানবসৃষ্ট সংকট, যার নেতিবাচক প্রভাব কৃষিসহ সকল ক্ষেত্রে স্পষ্ট। বাংলাদেশের মোট জনসংখ্যার প্রায় ২৫ শতাংশ তরুণ। এই বিপুল যুবসমাজকে সচেতন ও সম্পৃক্ত করতে পারলে জলবায়ু পরিবর্তনের ক্ষতিকর প্রভাব মোকাবিলা করে একটি সুন্দর ভবিষ্যৎ গড়া সম্ভব।”

মূল বক্তা অধ্যাপক ড. আবুল হাসনাত এম সোলায়মান বলেন,
“একটি সুস্থ গ্রহ গড়ে তুলতে জলবায়ু স্থিতিস্থাপকতা, টেকসই কৃষি ও পরিবেশ সংরক্ষণে যুবসমাজকে ক্ষমতায়ন জরুরি। এই সম্মেলনের মাধ্যমে শিক্ষার্থী, গবেষক ও নীতি-নির্ধারকদের মধ্যে কার্যকর সংলাপ ও উদ্যোগ জোরদার হবে।”

এসময় IAAS Bangladesh SAU-Dhaka-এর ডিরেক্টর সাদিয়া জান্নাত জুসি বলেন,
“জলবায়ু পরিবর্তনের কারণে কৃষি আজ গভীর সংকটে রয়েছে। এই চ্যালেঞ্জ মোকাবিলায় নতুন জ্ঞান, উদ্ভাবনী সমাধান ও কার্যকর নীতির বিকল্প নেই। এই সম্মেলন তরুণ গবেষক ও নীতি-নির্ধারকদের জন্য একটি গুরুত্বপূর্ণ প্ল্যাটফর্ম হিসেবে কাজ করবে।”

সম্মেলনের মাধ্যমে জলবায়ু-সহনশীল কৃষি ব্যবস্থা গড়ে তোলার লক্ষ্যে তরুণদের সক্রিয় অংশগ্রহণ ও নেতৃত্বের গুরুত্ব আবারও স্পষ্ট হয়ে ওঠে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com