1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
শনিবার, ২১ মার্চ ২০২৬, ০২:১২ পূর্বাহ্ন
শিরোনামঃ
টুঙ্গিপাড়ায় ভূয়া সাংবাদিকের চাঁদাবাজির অভিযোগ, অসহায় পরিবারে আতঙ্ক রমজানের শিক্ষা কাজে লাগিয়ে সমৃদ্ধ বাংলাদেশ গড়ার আহ্বান প্রধানমন্ত্রীর দেশবাসীকে পবিত্র ঈদ-উল-ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী রমজানের শেষ জুম্মায় ছোনকা জামে মসজিদে মুসল্লিদের ঢল, ভরে উঠলো ঈমানি আবহ তিন বছর পর রমজানে পাঁচ জুমা, আজ জুমাতুল বিদা; শনিবার দেশে পবিত্র ঈদুল ফিতর আজ জুমাতুল বিদা, কাল সারা দেশে পবিত্র ঈদুল ফিতর উদযাপন ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় হাইফার তেল শোধনাগারে আগুন, ক্ষয়ক্ষতি নিয়ে ভিন্ন দাবি ইসরায়েলের ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির পক্ষ থেকে তারেক রহমানকে ঈদ শুভেচ্ছা, জোর দিলেন বন্ধুত্ব জোরদারে বাংলাদেশে শাওয়ালের চাঁদ দেখা যায়নি, শনিবার (২১ মার্চ) পালিত হবে পবিত্র ঈদুল ফিতর মন্দিরে পুজো দিয়ে ভোটের প্রচারে নামলেন – সায়ন্তিকা ব্যানার্জি

বাংলাদেশ মারমা সোসাইটির উদ্যোগে মাতৃভাষায় বই-খাতা ও কলম বিতরণ

রিপোর্টার
  • আপডেট : শনিবার, ১৩ ডিসেম্বর, ২০২৫
  • ২৪৫ বার দেখা হয়েছে

নিজস্ব প্রতিবেদকঃ মাতৃভাষা সংরক্ষণ ও শিক্ষার প্রসারে বাংলাদেশ মারমা সোসাইটির উদ্যোগে মারমা ভাষায় বই, খাতা ও কলম বিতরণ করা হয়েছে। সম্প্রতি আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ব গণমানুষের সেবা ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান বাবু অংচিং নু মারমা।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ মারমা সোসাইটির সভাপতি অংথোয়াই মারমা (কারবারি)। এছাড়া উপস্থিত ছিলেন সংগঠনের সাধারণ সম্পাদক অংসা মারমা (কারবারি)সহ বাংলাদেশ মারমা সোসাইটির বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

অনুষ্ঠানে বক্তারা মারমা ভাষা ও সংস্কৃতি সংরক্ষণের গুরুত্ব তুলে ধরেন। তারা বলেন, মাতৃভাষার চর্চা ও প্রাতিষ্ঠানিক শিক্ষার মাধ্যমে ভবিষ্যৎ প্রজন্মের মাঝে মারমা ভাষা ও সংস্কৃতির বিকাশ ঘটাতে হবে। এ লক্ষ্যে বাংলাদেশ মারমা সোসাইটি আগামী দিনগুলোতে মারমা ভাষা শিক্ষা, ভাষা সংরক্ষণ ও সাংস্কৃতিক চর্চায় দৃঢ়তার সঙ্গে কাজ করবে বলে জানান নেতৃবৃন্দ।

প্রধান অতিথির বক্তব্যে বাবু অংচিং নু মারমা বলেন, ক্ষুদ্র নৃগোষ্ঠীর ভাষা ও সংস্কৃতি রক্ষা করা আমাদের সকলের দায়িত্ব। বাংলাদেশ মারমা সোসাইটির এই উদ্যোগ প্রশংসনীয়। ভবিষ্যতেও সংগঠনটির সকল কার্যক্রমে বিশ্ব গণমানুষের সেবা ফাউন্ডেশন সব ধরনের সহযোগিতা প্রদান করবে বলে তিনি আশ্বাস দেন।

অনুষ্ঠান শেষে শিক্ষার্থীদের মাঝে মাতৃভাষার বই, খাতা ও কলম বিতরণ করা হয়।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com