1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
বুধবার, ২৯ এপ্রিল ২০২৬, ০৪:০০ অপরাহ্ন
শিরোনামঃ
ব্রাহ্মণপাড়াসহ কুমিল্লায় কালবৈশাখী ঝড়ে অন্তত ৩৫ টি ট্রান্সফরমা ও ৫৫০টি বিকল; বিদ্যুৎ বিচ্ছিন্ন প্রায় ২৭হাজার গ্রাহক নতুন প্রকল্পে অর্থ বিভাগের পূর্বানুমোদন বাধ্যতামূলক: অর্থ মন্ত্রণালয়ের পরিপত্র 🛢️ আমিরাতের ঐতিহাসিক সিদ্ধান্ত: ওপেক ও ওপেক প্লাস ছাড়ছে ইউএই, জ্বালানি বাজারে নতুন অনিশ্চয়তা বালিয়াকান্দিতে নবযোগদানকৃত জেলা প্রশাসকের সাথে পরিচিতি ও মতবিনিময় সভা অনুষ্ঠিত বাংলাদেশ স্পোর্টস ক্লাব এসোসিয়েশনের পূর্ণাঙ্গ কমিটি গঠন সংসদে ফজলুর রহমানের বক্তব্যে উত্তেজনা—“মুক্তিযোদ্ধা পরিবারের কেউ জামায়াত করতে পারে না” হরমুজ প্রণালিতে নিয়ন্ত্রণের অধিকার ইরানের—পশ্চিমাদের ‘জলদস্যুতা’ আখ্যা রাশিয়ার রূপপুরে ইউরেনিয়াম লোডিং শুরু: পারমাণবিক বিদ্যুতের যুগে বাংলাদেশ কোস্টগার্ডের জনবল দ্বিগুণ করার নীতিগত সিদ্ধান্ত নেওয়া হয়েছে- স্বরাষ্ট্রমন্ত্রী ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্র ‘অপমানিত’—জার্মান চ্যান্সেলর Friedrich Merz এর মন্তব্য

তফসিল ঘোষণা আগামীকাল সন্ধ্যা ৬টায়

রিপোর্টার
  • আপডেট : বুধবার, ১০ ডিসেম্বর, ২০২৫
  • ২৬৭ বার দেখা হয়েছে

নিজস্ব প্রতিবেদকঃ দেশের পরবর্তী জাতীয় নির্বাচনের তফসিল ঘোষণা করা হবে আগামীকাল (বৃহস্পতিবার) সন্ধ্যা ৬টায়। নির্বাচন ভবনে গণমাধ্যমের সঙ্গে আলাপকালে নির্বাচন কমিশন (ইসি) সচিব এই তথ্য নিশ্চিত করেছেন।

ইসি সূত্র জানায়, তফসিল ঘোষণার পরপরই মনোনয়নপত্র সংগ্রহ, দাখিল, যাচাই-বাছাই, প্রার্থিতা প্রত্যাহার এবং প্রতীক বরাদ্দসহ পুরো নির্বাচনী কর্মপরিকল্পনা স্পষ্ট হয়ে যাবে। একই সঙ্গে মাঠপর্যায়ে প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনীর প্রস্তুতিও আরও জোরদার হবে।

ইতোমধ্যে নির্বাচন কমিশন ভোটার তালিকা হালনাগাদ, পোলিং সেন্টার চূড়ান্তকরণ, প্রশিক্ষণ কার্যক্রমসহ বিভিন্ন প্রস্তুতি শেষ করেছে। তফসিল ঘোষণার দিন নির্বাচন কমিশন ভবন ও আশপাশে কঠোর নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হবে বলে জানা গেছে।

রাজনৈতিক অঙ্গনে তফসিল ঘোষণাকে ঘিরে উত্তেজনা ও আলোচনা বেড়েছে। বিভিন্ন রাজনৈতিক দলও তফসিল ঘোষণার আগেই তাদের কর্মসূচি ও কৌশল ঠিক করতে ব্যস্ত সময় পার করছে।

ইসি কর্মকর্তারা জানান, তফসিল ঘোষণা সরাসরি টেলিভিশন ও সামাজিক যোগাযোগমাধ্যমে সম্প্রচার করা হবে ‌

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com