1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
শনিবার, ১৬ মে ২০২৬, ০৭:২১ পূর্বাহ্ন
শিরোনামঃ
কনটেন্ট ক্রিয়েটর ও অভিনেত্রী কারিনা কায়সার আর নেই গোপন সফর ফাঁস: নেতানিয়াহুর ওপর ক্ষুব্ধ আমিরাত কোরবানির গুরুত্ব ও ফজিলত! হাফিজ মাছুম আহমদ দুধরচকী সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি নির্বাচন ২০২৬-২৭ সভাপতি খোকন, সম্পাদক মোহাম্মদ আলী; ১৪ পদের মধ্যে ১৩টিতে বিএনপি প্যানেলের জয় সম্মিলিত সাংবাদিক পরিষদের নির্বাচন সম্পন্ন: নেতৃত্বে মজনু-আবিদ, সদস্য নির্বাচিত রঞ্জন লোদ রাজু উন্নয়ন প্রকল্প দ্রুত ও সাশ্রয়ীভাবে বাস্তবায়নের নির্দেশ মির্জা ফখরুলের *ঈদুল আজহার আনন্দ বাড়াতে অপো এ৬কের নতুন ভেরিয়েন্ট বাজারে এনেছে অপো* ঢাকার যানজট নিরসনে প্রধানমন্ত্রীর সভাপতিত্বে উচ্চপর্যায়ের বৈঠক মানব পাচার ও অভিবাসী চোরাচালান প্রতিরোধে গণমাধ্যমকর্মীদের সচেতনতামূলক কর্মশালা অনুষ্ঠিত ঈদুল আজহা উপলক্ষে ২৫–৩১ মে টানা ছুটি, ২৩ ও ২৪ মে খোলা থাকবে অফিস

বিএনপিতে যোগ দিলেন রেজা কিবরিয়া

রিপোর্টার
  • আপডেট : সোমবার, ১ ডিসেম্বর, ২০২৫
  • ১২২ বার দেখা হয়েছে

বঙ্গ নিউজ বিডি প্রতিনিধি : সাবেক অর্থমন্ত্রী শাহ এ এম এস কিবরিয়ার ছেলে রেজা কিবরিয়া আনুষ্ঠানিকভাবে বিএনপিতে যোগ দিয়েছেন। সোমবার (১ ডিসেম্বর) দুপুরে রাজধানীর গুলশানে বিএনপির চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানে তাকে স্বাগত জানান বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ।

দলে যোগ দিয়ে তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় রেজা কিবরিয়া বলেন,
“বিএনপিতে যোগ দিতে আমি অনেক দিন ধরে আগ্রহী ছিলাম। এই দল দেশের গণতন্ত্র দুইবার রক্ষা করেছে। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান আমার রাজনৈতিক আদর্শ। এত বছর পরেও তিনি মানুষের মনে জনপ্রিয়।”

তিনি আরও বলেন,
“বিএনপির বর্তমান নেতৃত্ব তরুণদের স্বপ্ন পূরণে সক্ষম। ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান পারিবারিক ধারাকে ধরে রেখে দলকে এগিয়ে নিচ্ছেন। তিনি বিদেশে থাকাটা দুঃখজনক, তবে সেখানে অর্জিত অভিজ্ঞতা দেশ উন্নয়নে কাজে লাগাবেন বলে আমি বিশ্বাস করি।”

মানুষের কর্মদক্ষতা ও সম্ভাবনার কথা তুলে ধরে রেজা কিবরিয়া বলেন,
“বাংলাদেশের মানুষের কাজের মান ও দক্ষতা অত্যন্ত উন্নত। দক্ষতা বৃদ্ধি ও সুযোগ তৈরি করতে পারলে দেশ আরও এগিয়ে যাবে। আমি আমার এলাকার পাশাপাশি দেশের জন্য কাজ করতে চাই।”

আগামী জাতীয় সংসদ নির্বাচনে হবিগঞ্জ–১ আসন থেকে ধানের শীষ প্রতীকে প্রার্থী হওয়ার ইচ্ছা প্রকাশ করেছেন রেজা কিবরিয়া। বিএনপি ঘোষিত ২২৭ আসনের প্রার্থী তালিকায় আসনটি খালি রাখা হয়েছে তার জন্যই।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com