1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
শনিবার, ২১ মার্চ ২০২৬, ০২:১৬ পূর্বাহ্ন
শিরোনামঃ
টুঙ্গিপাড়ায় ভূয়া সাংবাদিকের চাঁদাবাজির অভিযোগ, অসহায় পরিবারে আতঙ্ক রমজানের শিক্ষা কাজে লাগিয়ে সমৃদ্ধ বাংলাদেশ গড়ার আহ্বান প্রধানমন্ত্রীর দেশবাসীকে পবিত্র ঈদ-উল-ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী রমজানের শেষ জুম্মায় ছোনকা জামে মসজিদে মুসল্লিদের ঢল, ভরে উঠলো ঈমানি আবহ তিন বছর পর রমজানে পাঁচ জুমা, আজ জুমাতুল বিদা; শনিবার দেশে পবিত্র ঈদুল ফিতর আজ জুমাতুল বিদা, কাল সারা দেশে পবিত্র ঈদুল ফিতর উদযাপন ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় হাইফার তেল শোধনাগারে আগুন, ক্ষয়ক্ষতি নিয়ে ভিন্ন দাবি ইসরায়েলের ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির পক্ষ থেকে তারেক রহমানকে ঈদ শুভেচ্ছা, জোর দিলেন বন্ধুত্ব জোরদারে বাংলাদেশে শাওয়ালের চাঁদ দেখা যায়নি, শনিবার (২১ মার্চ) পালিত হবে পবিত্র ঈদুল ফিতর মন্দিরে পুজো দিয়ে ভোটের প্রচারে নামলেন – সায়ন্তিকা ব্যানার্জি

ইডেন কলেজে ৫২ সিটের জাপানিজ হিনো বাস মেরামতের দাবি শিক্ষার্থীদের

রিপোর্টার
  • আপডেট : বৃহস্পতিবার, ২৭ নভেম্বর, ২০২৫
  • ১৫১ বার দেখা হয়েছে

বঙ্গ নিউজ বিডি প্রতিবেদন : ইডেন মহিলা কলেজের শিক্ষার্থীদের চলাচলের সুবিধার্থে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া ১৯৯২ সালে কলেজকে উপহার দেওয়া ৫২ সিটের জাপানিজ হিনো বাসটি দ্রুত মেরামত করে পুনরায় চলাচলযোগ্য করার দাবি জানিয়েছে শিক্ষার্থীরা। এ দাবিতে বৃহস্পতিবার কলেজ ক্যাম্পাসে সংবাদ সম্মেলন করেন ইডেন কলেজ ছাত্রদলের কর্মী নিপা আক্তার।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে নিপা আক্তার বলেন, “ইডেন মহিলা কলেজের হাজারো ছাত্রী প্রতিদিন দূরদূরান্ত থেকে ক্যাম্পাসে আসা-যাওয়ার ক্ষেত্রে ভোগান্তির শিকার হচ্ছে। কলেজের ঐতিহ্যের অংশ এই বাসটি বহু বছর ধরে অচল পড়ে আছে। মেরামত করলে শিক্ষার্থীদের চলাচলে নতুন মাত্রা যোগ হবে।”

তিনি আরও বলেন, “১৯৯২ সালে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া কলেজের ছাত্রীদের জন্য যে বাসটি উপহার দিয়েছিলেন, তা শুধু ইডেনের ইতিহাস নয়—এটি আমাদের গৌরবের প্রতীক। তাই এটিকে সংরক্ষণ ও পুনঃচালু করা অত্যন্ত জরুরি।”

সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন নাসরিন, আঁখি, বৃষ্টি, মাসুমা, জলি, ঐশী, ইসরাতসহ কলেজের আরও শিক্ষার্থী। তারা একযোগে দাবি জানান—অচল বাসটি দ্রুত সংস্কার করে শিক্ষার্থীদের যাতায়াত উপযোগী করে কলেজ প্রশাসনের তত্বাবধানে চালু করা হোক।

শিক্ষার্থীরা আশা প্রকাশ করেন, কর্তৃপক্ষ দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা নেবে এবং কলেজের ঐতিহ্যবাহী এই উপহারটি আবারও শিক্ষার্থীদের সেবা দিতে সক্ষম হবে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com