1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
শনিবার, ১৬ মে ২০২৬, ০৭:২৪ পূর্বাহ্ন
শিরোনামঃ
কনটেন্ট ক্রিয়েটর ও অভিনেত্রী কারিনা কায়সার আর নেই গোপন সফর ফাঁস: নেতানিয়াহুর ওপর ক্ষুব্ধ আমিরাত কোরবানির গুরুত্ব ও ফজিলত! হাফিজ মাছুম আহমদ দুধরচকী সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি নির্বাচন ২০২৬-২৭ সভাপতি খোকন, সম্পাদক মোহাম্মদ আলী; ১৪ পদের মধ্যে ১৩টিতে বিএনপি প্যানেলের জয় সম্মিলিত সাংবাদিক পরিষদের নির্বাচন সম্পন্ন: নেতৃত্বে মজনু-আবিদ, সদস্য নির্বাচিত রঞ্জন লোদ রাজু উন্নয়ন প্রকল্প দ্রুত ও সাশ্রয়ীভাবে বাস্তবায়নের নির্দেশ মির্জা ফখরুলের *ঈদুল আজহার আনন্দ বাড়াতে অপো এ৬কের নতুন ভেরিয়েন্ট বাজারে এনেছে অপো* ঢাকার যানজট নিরসনে প্রধানমন্ত্রীর সভাপতিত্বে উচ্চপর্যায়ের বৈঠক মানব পাচার ও অভিবাসী চোরাচালান প্রতিরোধে গণমাধ্যমকর্মীদের সচেতনতামূলক কর্মশালা অনুষ্ঠিত ঈদুল আজহা উপলক্ষে ২৫–৩১ মে টানা ছুটি, ২৩ ও ২৪ মে খোলা থাকবে অফিস

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ৬১তম জন্মদিন আজ

রিপোর্টার
  • আপডেট : বৃহস্পতিবার, ২০ নভেম্বর, ২০২৫
  • ১১৩ বার দেখা হয়েছে

বঙ্গ নিউজ বিডি ডেস্ক : বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ৬১তম জন্মদিন আজ। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এবং সাবেক প্রধানমন্ত্রী বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার বড় ছেলে তারেক রহমান ১৯৬৫ সালের ২০ নভেম্বর জন্মগ্রহণ করেন। তিনি তারেক জিয়া নামেও পরিচিত, যার শেষাংশটি এসেছে বাবা জিয়াউর রহমানের নাম থেকে।

অল্প বয়সেই তারেক রহমানের রাজনীতিতে হাতেখড়ি হয়। জিয়াউর রহমানের গড়া বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) বগুড়া কমিটির সদস্য হিসেবে তার রাজনৈতিক জীবনের যাত্রা শুরু। মাত্র ২২ বছর বয়সে ১৯৮৮ সালে তিনি বগুড়া জেলার গাবতলী থানা বিএনপির নির্বাহী সদস্য হন।বাংলাদেশ ভ্রমণ

২০০১ সালের নির্বাচনে মায়ের পাশাপাশি তারেক রহমানও দেশব্যাপী নির্বাচনী প্রচার চালান এবং দলের ভেতরে-বাইরে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করেন।

২০০৭ সালে ১/১১ সরকার তারেক রহমানকে গ্রেফতার করা হয়। তখন আটক অবস্থায় নির্যাতনের শিকার হন তিনি। ২০০৮ সালে কারামুক্তির পর বিদ্যমান রাজনৈতিক প্রেক্ষাপটে তারেক রহমান লন্ডনে নির্বাসনে যান। লন্ডন থেকেই তিনি দল পরিচালনা করছেন। ২০১৬ সালের ১৯ মার্চ ষষ্ঠ কাউন্সিলে তারেক রহমান দলের সিনিয়র ভাইস চেয়ারম্যান নির্বাচিত হন।

২০১৮ সালে শেখ হাসিনা সরকারের আমলে খালেদা জিয়া মিথ্যা মামলায় কারাগারে যাওয়ার পর থেকে তারেক রহমান দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যানের দায়িত্ব পালন করছেন। তারেক রহমানের নেতৃত্বে বিএনপি আসন্ন জাতীয় সংসদ নির্বাচনের প্রস্তুতি নিচ্ছে।

২০০৭ সালের পর তারেক রহমানের বিরুদ্ধে রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত মিথ্যা অভিযোগ মোট ৮৪টি মামলা হয়। আওয়ামী লীগ সরকারের আমলে মিথ্যা মামলায় তিনি দণ্ডপ্রাপ্ত হন। এ সময় তারেক রহমান কার্যত বাংলাদেশের বিরোধী দলের নেতা হিসেবে প্রতিষ্ঠা লাভ করেন। ২০২৪ সালে আওয়ামী লীগ সরকারের পতনের পর আদালত তাকে দণ্ডপ্রাপ্ত অভিযোগ থেকে খালাস দেন এবং তার সাজা বাতিল করা হয়।

বর্তমানে তারেক রহমানের বিরুদ্ধে কোনো মামলা বিচারাধীন নেই।

জন্মদিনে কোনো অনুষ্ঠান নয়
তারেক রহমানের জন্মদিন উপলক্ষে দলের নেতা-কর্মীদের কেক কাটা, পোস্টার বা ব্যানার লাগানো, আলোচনা সভাসহ কোনো ধরনের আড়ম্বরপূর্ণ অনুষ্ঠান বা উৎসব না করার নির্দেশ দিয়েছে বিএনপি। দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে ঢাকাসহ দেশব্যাপী বিএনপির সব ইউনিটের নেতা-কর্মীদের দলীয় নির্দেশনাটি লঙ্ঘন না করার জন্য আহ্বান জানানো হয়েছে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com