1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
শনিবার, ১৬ মে ২০২৬, ০৭:২৫ পূর্বাহ্ন
শিরোনামঃ
কনটেন্ট ক্রিয়েটর ও অভিনেত্রী কারিনা কায়সার আর নেই গোপন সফর ফাঁস: নেতানিয়াহুর ওপর ক্ষুব্ধ আমিরাত কোরবানির গুরুত্ব ও ফজিলত! হাফিজ মাছুম আহমদ দুধরচকী সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি নির্বাচন ২০২৬-২৭ সভাপতি খোকন, সম্পাদক মোহাম্মদ আলী; ১৪ পদের মধ্যে ১৩টিতে বিএনপি প্যানেলের জয় সম্মিলিত সাংবাদিক পরিষদের নির্বাচন সম্পন্ন: নেতৃত্বে মজনু-আবিদ, সদস্য নির্বাচিত রঞ্জন লোদ রাজু উন্নয়ন প্রকল্প দ্রুত ও সাশ্রয়ীভাবে বাস্তবায়নের নির্দেশ মির্জা ফখরুলের *ঈদুল আজহার আনন্দ বাড়াতে অপো এ৬কের নতুন ভেরিয়েন্ট বাজারে এনেছে অপো* ঢাকার যানজট নিরসনে প্রধানমন্ত্রীর সভাপতিত্বে উচ্চপর্যায়ের বৈঠক মানব পাচার ও অভিবাসী চোরাচালান প্রতিরোধে গণমাধ্যমকর্মীদের সচেতনতামূলক কর্মশালা অনুষ্ঠিত ঈদুল আজহা উপলক্ষে ২৫–৩১ মে টানা ছুটি, ২৩ ও ২৪ মে খোলা থাকবে অফিস

জাতীয় পর্যায়ে সাংবাদিকদের নিয়ে বার্ষিক ক্রীড়া আসর আয়োজনের ভাবনা আমিনুল হকের

রিপোর্টার
  • আপডেট : বুধবার, ১৯ নভেম্বর, ২০২৫
  • ১১৮ বার দেখা হয়েছে

বঙ্গ নিউজ বিডি প্রতিনিধি : সাংবাদিকদের ক্রীড়া আয়োজনকে জাতীয় পর্যায়ে উন্নীত করার প্রত্যাশা জানিয়েছেন বিএনপির কেন্দ্রীয় ক্রীড়া বিষয়ক সম্পাদক, ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক ও ঢাকা–১৬ আসনে ধানের শীষের প্রার্থী এবং জাতীয় সাফ জয়ী ফুটবলার আমিনুল হক। তিনি বলেন, “সাংবাদিক ভাইয়েরা লেখনির মাধ্যমে দেশের মানুষের কাছে তথ্য পৌঁছে দিতে যে অক্লান্ত পরিশ্রম করেন, সেই পরিশ্রমকে সম্মান জানাতে আমরা চাই ক্রীড়া আয়োজনে আপনাদের ভূমিকা আরও বড় পরিসরে ছড়িয়ে দিতে।”

বুধবার (১৯ নভেম্বর) দুপুরে রাজধানীর মাওলানা ভাসানী হকি স্টেডিয়ামে ডিআরইউ মিডিয়া কাপ ক্রিকেট টুর্নামেন্ট–২০২৫-এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

আমিনুল হক বলেন, শুধুমাত্র আনুষ্ঠানিকতার মধ্যে খেলাধুলা সীমাবদ্ধ না রেখে ভবিষ্যতে রাষ্ট্রক্ষমতায় গেলে জাতীয় পর্যায়ে সাংবাদিকদের অংশগ্রহণে একটি বাৎসরিক ক্রীড়া উৎসব আয়োজনের পরিকল্পনা রয়েছে তাঁদের। তিনি বলেন, “আগামী জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষ প্রতীক নিয়ে যদি আমরা রাষ্ট্রক্ষমতায় আসতে পারি, ইনশাল্লাহ সাংবাদিকদের নিয়ে প্রতিবছর জাতীয় পর্যায়ের একটি বড় টুর্নামেন্ট আয়োজনের বিষয়ে আমরা কাজ করব।”

তিনি আরও জানান, ক্রিকেটের পাশাপাশি ফুটবলসহ অন্যান্য খেলাও অন্তর্ভুক্ত করে বহুমাত্রিক ক্রীড়া আয়োজনকে উৎসাহিত করতে চান তাঁরা। আমিনুল হকের ভাষায়, “মিডিয়া কাপের মতো আয়োজনগুলো জাতীয়ভাবে করা গেলে ক্রীড়া সাংবাদিকতা ও দেশের সামগ্রিক ক্রীড়া অঙ্গন আরও সমৃদ্ধ হবে।”

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com