1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
শনিবার, ১৬ মে ২০২৬, ০৭:২৩ পূর্বাহ্ন
শিরোনামঃ
কনটেন্ট ক্রিয়েটর ও অভিনেত্রী কারিনা কায়সার আর নেই গোপন সফর ফাঁস: নেতানিয়াহুর ওপর ক্ষুব্ধ আমিরাত কোরবানির গুরুত্ব ও ফজিলত! হাফিজ মাছুম আহমদ দুধরচকী সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি নির্বাচন ২০২৬-২৭ সভাপতি খোকন, সম্পাদক মোহাম্মদ আলী; ১৪ পদের মধ্যে ১৩টিতে বিএনপি প্যানেলের জয় সম্মিলিত সাংবাদিক পরিষদের নির্বাচন সম্পন্ন: নেতৃত্বে মজনু-আবিদ, সদস্য নির্বাচিত রঞ্জন লোদ রাজু উন্নয়ন প্রকল্প দ্রুত ও সাশ্রয়ীভাবে বাস্তবায়নের নির্দেশ মির্জা ফখরুলের *ঈদুল আজহার আনন্দ বাড়াতে অপো এ৬কের নতুন ভেরিয়েন্ট বাজারে এনেছে অপো* ঢাকার যানজট নিরসনে প্রধানমন্ত্রীর সভাপতিত্বে উচ্চপর্যায়ের বৈঠক মানব পাচার ও অভিবাসী চোরাচালান প্রতিরোধে গণমাধ্যমকর্মীদের সচেতনতামূলক কর্মশালা অনুষ্ঠিত ঈদুল আজহা উপলক্ষে ২৫–৩১ মে টানা ছুটি, ২৩ ও ২৪ মে খোলা থাকবে অফিস

বরিশালে বিএনপির মতবিনিময় সভায় ধানের শীষের পক্ষে ঐক্যের ডাক

রিপোর্টার
  • আপডেট : বৃহস্পতিবার, ৬ নভেম্বর, ২০২৫
  • ১০৩ বার দেখা হয়েছে

এইচ আর হীরা, বরিশাল : আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বরিশাল সদর-৫ আসনে বিএনপির মনোনীত প্রার্থী অ্যাডভোকেট মজিবর রহমান সরোয়ারের সঙ্গে দলীয় নেতাকর্মীদের এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার দুপুর সাড়ে ১২টায় বরিশাল নগরীর সদর রোডস্থ অশ্বিনী কুমার হলে জেলা ও মহানগর বিএনপির যৌথ উদ্যোগে এই সভার আয়োজন করা হয়। সভাস্থল ও আশপাশের এলাকায় সকাল থেকেই মিছিল ও স্লোগানে মুখর হয়ে ওঠে পুরো সদর রোড। উচ্ছ্বসিত নেতাকর্মীরা “ধানের শীষের জয় হোক” শ্লোগানে প্রকম্পিত করে তোলেন সভাস্থল।

সভায় উপস্থিত বক্তারা বলেন, দলের সিদ্ধান্তই চূড়ান্ত। যাকে দল মনোনয়ন দিয়েছে, তাকে জয়ী করতে সবাই মাঠে কাজ করবে। বিএনপি নেতাদের মধ্যে কোনো বিভেদ নেই—সবাই ঐক্যবদ্ধভাবে ধানের শীষের বিজয় নিশ্চিত করতে বদ্ধপরিকর।

প্রধান অতিথির বক্তব্যে অ্যাডভোকেট মজিবর রহমান সরোয়ার বলেন, “দেশের জনগণ দীর্ঘ ১৬ বছর ধরে ভোটাধিকার থেকে বঞ্চিত। মানুষ এখন পরিবর্তন চায়, ভোট দিতে চায়। তাই দলের প্রতিটি নেতাকর্মীকে ঐক্যবদ্ধভাবে মাঠে কাজ করতে হবে।”

মহানগর বিএনপির আহ্বায়ক মনিরুজ্জামান ফারুকের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন মহানগর সদস্য সচিব জিয়া উদ্দিন শিকদার, জেলা বিএনপির সদস্য সচিব অ্যাডভোকেট আবুল কালাম শাহীন, সদর উপজেলা বিএনপির আহ্বায়ক আলহাজ নুরুল আমীন এবং মুক্তিযোদ্ধা দলের সভাপতি নুরুল আলম ফরিদ।

এসময় ছাত্রদল, যুবদল, স্বেচ্ছাসেবক দল, মহিলা দল, শ্রমিক দলসহ বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com