1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
রবিবার, ২২ মার্চ ২০২৬, ০৩:২৮ পূর্বাহ্ন
শিরোনামঃ
দাউদকান্দি উপজেলা পরিষদ নির্বাচন: বিএনপির চেয়ারম্যান প্রার্থী নিয়ে তৃণমূলে তুমুল আলোচনা, এগিয়ে কারা? দাউদকান্দিতে ছাত্রদল নেতার ব্যতিক্রমী ঈদ আয়োজন, হাজারো মানুষের অংশগ্রহণ ঈদি-সালামির ইতিহাস, ঐতিহ্য ও ভালোবাসার ভাষা উপহারের ছোট্ট খামে লুকিয়ে থাকে ঈদের বড় আনন্দ আবারও নাতানজে হামলা, ইরানের দাবি—যুক্তরাষ্ট্র-ইসরায়েলের যৌথ আঘাত ইসলামে ঈদের সূচনা: মদিনা থেকে বাংলার জনজীবনে, কীভাবে ঈদ হয়ে উঠল সবচেয়ে বড় উৎসব ঈদের সকালেও তেহরানে ভয়াবহ হামলা, পাল্টা ক্ষেপণাস্ত্র ছুড়েছে ইরান যমুনায় প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময় করলেন ড. ইউনূস দাউদকান্দির প্রধান ঈদ জামাতে ড. খন্দকার মোশাররফ হোসেন, সম্প্রীতি-সংহতি ও জনসম্পৃক্ত রাজনীতির বার্তা জাতীয় ঈদগাহে রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রীর একসঙ্গে ঈদ জামাত, ৩৫ বছর পর পুরুষ প্রধানমন্ত্রীর অংশগ্রহণ মিরপুরে ঈদের জামাতে ডা. শফিকুর রহমান, ঐক্যবদ্ধ হয়ে নতুন বাংলাদেশ গড়ার আহ্বান

বিদ্যালয়ে খেলাধুলা বাধ্যতামূলক করার ঘোষণা আমিনুল হকের

রিপোর্টার
  • আপডেট : সোমবার, ৩ নভেম্বর, ২০২৫
  • ১১৮ বার দেখা হয়েছে

বঙ্গ নিউজ বিডি প্রতিনিধি : বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর কেন্দ্রীয় ক্রীড়া বিষয়ক সম্পাদক ও ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক আমিনুল হক বলেছেন, বিএনপি যদি আগামী ফেব্রুয়ারির নির্বাচনে জনগণের ভোটে সরকার গঠন করতে পারে, তবে দেশের প্রতিটি বিদ্যালয়ের জাতীয় শিক্ষাক্রমে খেলাধুলাকে বাধ্যতামূলক করা হবে।

সোমবার (৩ নভেম্বর) দুপুরে রাজধানীর মিরপুর বাংলা স্কুল অ্যান্ড কলেজে একাদশ শ্রেণির নবীনবরণ, কৃতি শিক্ষার্থী সংবর্ধনা ও সাংস্কৃতিক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

আমিনুল হক বলেন, “চতুর্থ শ্রেণি থেকে খেলাধুলা বাধ্যতামূলক করা হবে। আমাদের সন্তানদের মাদকমুক্ত রাখতে খেলাধুলার কোনো বিকল্প নেই। খেলাধুলার মাধ্যমে আমরা একটি সুস্থ ও মানবিক সমাজ গড়ে তুলতে চাই।”

তিনি জানান, বিএনপি সরকারে গেলে ‘নতুন কুড়ি স্পোর্টস’ নামে একটি কর্মসূচি চালু করা হবে। এই উদ্যোগে প্রতিভাবান খেলোয়াড়দের বাছাই করে তাদের খেলাধুলা ও শিক্ষার পূর্ণ দায়িত্ব সরকার নেবে।

আমিনুল হক আরও বলেন, “সমাজকে নতুনভাবে গড়তে হলে ভেদাভেদ ভুলে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। শান্তি, ন্যায় ও মানবিক মূল্যবোধের বাংলাদেশ গড়াই আমাদের লক্ষ্য।”

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com