1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
শনিবার, ১৬ মে ২০২৬, ০৮:২০ পূর্বাহ্ন
শিরোনামঃ
কনটেন্ট ক্রিয়েটর ও অভিনেত্রী কারিনা কায়সার আর নেই গোপন সফর ফাঁস: নেতানিয়াহুর ওপর ক্ষুব্ধ আমিরাত কোরবানির গুরুত্ব ও ফজিলত! হাফিজ মাছুম আহমদ দুধরচকী সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি নির্বাচন ২০২৬-২৭ সভাপতি খোকন, সম্পাদক মোহাম্মদ আলী; ১৪ পদের মধ্যে ১৩টিতে বিএনপি প্যানেলের জয় সম্মিলিত সাংবাদিক পরিষদের নির্বাচন সম্পন্ন: নেতৃত্বে মজনু-আবিদ, সদস্য নির্বাচিত রঞ্জন লোদ রাজু উন্নয়ন প্রকল্প দ্রুত ও সাশ্রয়ীভাবে বাস্তবায়নের নির্দেশ মির্জা ফখরুলের *ঈদুল আজহার আনন্দ বাড়াতে অপো এ৬কের নতুন ভেরিয়েন্ট বাজারে এনেছে অপো* ঢাকার যানজট নিরসনে প্রধানমন্ত্রীর সভাপতিত্বে উচ্চপর্যায়ের বৈঠক মানব পাচার ও অভিবাসী চোরাচালান প্রতিরোধে গণমাধ্যমকর্মীদের সচেতনতামূলক কর্মশালা অনুষ্ঠিত ঈদুল আজহা উপলক্ষে ২৫–৩১ মে টানা ছুটি, ২৩ ও ২৪ মে খোলা থাকবে অফিস

জুলাই সনদ বাস্তবায়নসহ ৫ দফা দাবিতে খাগড়াছড়িতে জামায়াতের বিক্ষোভ মিছিল ও সমাবেশ

রিপোর্টার
  • আপডেট : মঙ্গলবার, ২৮ অক্টোবর, ২০২৫
  • ১৮৪ বার দেখা হয়েছে

আরিফুল ইসলাম মহিন, খাগড়াছড়ি প্রতিনিধি : জুলাই সনদ বাস্তবায়নের আদেশ জারি এবং আগামী নভেম্বরের মধ্যে গণভোট আয়োজনসহ ৫ দফা দাবিতে খাগড়াছড়িতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৮ অক্টোবর ২০২৫) বিকেল ৪টায় বাংলাদেশ জামায়াতে ইসলামী খাগড়াছড়ি পার্বত্য জেলা শাখার উদ্যোগে শহরের মুক্তমঞ্চ এলাকায় এ কর্মসূচি হয়।

বিক্ষোভ মিছিলটি শহরের বিভিন্ন প্রধান সড়ক প্রদক্ষিণ করে শেষে মুক্তমঞ্চে সমাবেশে মিলিত হয়। সমাবেশ থেকে বক্তারা স্বৈরাচারের দোসর জাতীয় পার্টি ও ১৪ দলের কার্যক্রম নিষিদ্ধ করার দাবি জানান।

সমাবেশে বক্তব্য রাখেন খাগড়াছড়ি জেলা জামায়াতের আমির অধ্যাপক সৈয়দ মোঃ আব্দুল মোমেন, জেলা শাখার সাধারণ সম্পাদক মিনহাজুর রহমান এবং খাগড়াছড়ি সদর উপজেলার আমির ইলিয়াস।

বক্তারা বলেন, জুলাই সনদ বাস্তবায়ন জনগণের ন্যায্য অধিকার এবং গণতন্ত্র পুনরুদ্ধারের একটি ধাপ। দেশের বর্তমান রাজনৈতিক অচলাবস্থা নিরসনে জনগণকে সিদ্ধান্ত গ্রহণের সুযোগ দিতে নভেম্বরের মধ্যে গণভোট আয়োজন করা জরুরি।

সমাবেশে জেলা ও উপজেলার বিভিন্ন স্তরের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com