1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
রবিবার, ১০ মে ২০২৬, ১২:১৯ অপরাহ্ন
শিরোনামঃ
কবিগুরু রবীন্দ্রনাথকে স্মরণ করে, প্রধানমন্ত্রীর উপস্থিতিতে, মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী শপথ গ্ৰহন। *পরিকল্পিত বসুন্ধরাকে বিশৃঙ্খল নগরে পরিণত করার শঙ্কা* তামিলনাড়ুতে সরকার গঠনে অনিশ্চয়তা, সংখ্যাগরিষ্ঠতা প্রমাণে ব্যর্থ থালাপতি বিজয়—স্থগিত শপথ গুম-খুনের রাজনীতি থেকে বের হয়ে নতুন বাংলাদেশ গড়ার আহ্বান—প্রধানমন্ত্রী তারেক রহমান পশ্চিমবঙ্গের নতুন মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিলেন শুভেন্দু অধিকারী ঈমানি চেতনায় মুখর পূর্ব শেখদী — আল-হেরা জামে মসজিদে পবিত্র এসলাহী মাহফিল অনুষ্ঠিত তামিলনাড়ুতে সরকার গঠনের পথে থালাপতি বিজয়, মুখ্যমন্ত্রী হওয়া প্রায় নিশ্চিত পশ্চিমবঙ্গের নতুন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী, কাল শপথ; শেষ হলো মমতার ১৫ বছরের শাসন ঈদুল আজহা ও গ্রীষ্মকালীন ছুটিতে শিক্ষাপ্রতিষ্ঠানে দীর্ঘ অবকাশ, স্কুল-কলেজে ১৬ দিন, মাদ্রাসায় ২১ দিনের ছুটি আকুকে ১৫১ কোটি ডলার পরিশোধ, রিজার্ভ ফের ৩৪ বিলিয়নের নিচে

“প্রযুক্তিতে বিনিয়োগ মানে ভবিষ্যতে বিনিয়োগ”

রিপোর্টার
  • আপডেট : মঙ্গলবার, ২৮ অক্টোবর, ২০২৫
  • ১৭৪ বার দেখা হয়েছে

বঙ্গ নিউজ বিডি প্রতিনিধি : বিশ্ববিদ্যালয়ে বিনামূল্যে সার্ভার প্রদান করল সার্ভিসিং২৪ ,প্রযুক্তি আজ শুধু যন্ত্র নয়—এটি সমাজে পরিবর্তনের শক্তি। সেই লক্ষ্যেই বাংলাদেশের শীর্ষস্থানীয় প্রযুক্তি প্রতিষ্ঠান সার্ভিসিং২৪, সম্প্রতি ইউনিভার্সিটি অব এশিয়া প্যাসিফিক (ইউএপি)-এর কম্পিউটার প্রকৌশল বিভাগে (সিএসই) একটি হাই-পারফরম্যান্স সার্ভার ডোনেট করেছে। যা শিক্ষার্থীদের জন্য নতুন এক শিক্ষার পরিবেশ তৈরি করবে। এ বিষয়ক অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- ইউএপি এর শিক্ষক, শিক্ষার্থী এবং সার্ভিসিং২৪ এর কর্মকর্তারা।
এ সংক্রান্ত আয়োজনে সার্ভিসিং২৪ এর অভিজ্ঞ টেকনিক্যাল টিম শিক্ষার্থীদের সামনে আধুনিক সার্ভার প্রযুক্তি, স্টোরেজ সল্যুশন্স ও নেটওয়ার্কিং এর বিভিন্ন বিষয় তুলে ধরেন। পাশাপাশি সাইবার সিকিউরিটি এর সমসাময়িক বিষয় নিয়েও গুরুত্বপূর্ণ আলোচনা হয়।
শিক্ষার্থীরা এই আয়োজনের মাধ্যমে শুধুমাত্র প্রযুক্তিগত জ্ঞানই নয়, বরং আইটি ক্যারিয়ার গঠনে প্রয়োজনীয় দক্ষতা ও দিকনির্দেশনা লাভ করে।
অনুষ্ঠানে কম্পিউটার প্রকৌশল বিভাগের বিভাগীয় প্রধান ডক্টর শাহ মোর্তাজা রাশিদ আল মাসুদ বলেন, “সার্ভিসিং২৪ এর এই উদ্যোগ আমাদের শিক্ষার্থীদের হাতে উন্নত গবেষণা ও প্রশিক্ষণ সুবিধা তুলে দিয়েছে। এই সার্ভারটি শুধু একটি প্রযুক্তি ডিভাইস নয়—এটি শিক্ষার্থীদের জন্য এক নতুন শেখার প্ল্যাটফর্ম, যেখানে তারা এআই বিষয়ক প্রশিক্ষণ উদ্ভাবন ও শিক্ষাগত গবেষণায় নতুন মাত্রা যোগ করতে পারবে। এই ধরনের সহযোগিতা দেশের উচ্চশিক্ষা ও প্রযুক্তি ইকোসিস্টেমকে আরও শক্তিশালী করবে।”
সহকারী অধ্যাপক ডক্টর মাহমুদ মুহাম্মদ তৌফিকুর রহমান বলেন, “প্রযুক্তির সঠিক ব্যবহার তখনই অর্থবহ হয়, যখন তা শিক্ষার উন্নয়নে কাজে লাগে। সার্ভিসিং২৪-এর এই সার্ভার ডোনেশন আমাদের শিক্ষার্থীদের নতুন শেখার সুযোগ দেবে, যা তাদের আত্মবিশ্বাস ও দক্ষতা বাড়াতে সহায়তা করবে। এই ধরনের ইন্ডাস্ট্রি-একাডেমিয়া সহযোগিতা ভবিষ্যতের আইটি লিডার তৈরিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।”
সার্ভিসিং২৪ এর সিইও নাসির ফিরোজ বলেন, “আমরা বিশ্বাস করি, প্রযুক্তিতে বিনিয়োগ মানে ভবিষ্যতে বিনিয়োগ। শিক্ষার্থীদের জন্য শেখার সুযোগ তৈরি করা আমাদের সামাজিক দায়িত্বের অংশ। এই উদ্যোগের মাধ্যমে তারা গবেষণা, প্রশিক্ষণ এবং বাস্তবমুখী শিক্ষা আরও কার্যকরভাবে গ্রহণ করতে পারবে, যা তাদের ক্যারিয়ারকে আরও শক্ত ভিত্তি দেবে।”
কোম্পানিটির এই সামাজিক প্রতিশ্রুতি প্রমাণ করে—প্রযুক্তির মাধ্যমে মানবসম্পদ উন্নয়নই বাংলাদেশের ভবিষ্যতের সবচেয়ে বড় শক্তি। এই ধরনের উদ্যোগ দেশের উচ্চশিক্ষায় দীর্ঘমেয়াদি সামাজিক প্রভাব ফেলবে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com