1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
রবিবার, ২২ মার্চ ২০২৬, ০৩:২৪ পূর্বাহ্ন
শিরোনামঃ
দাউদকান্দি উপজেলা পরিষদ নির্বাচন: বিএনপির চেয়ারম্যান প্রার্থী নিয়ে তৃণমূলে তুমুল আলোচনা, এগিয়ে কারা? দাউদকান্দিতে ছাত্রদল নেতার ব্যতিক্রমী ঈদ আয়োজন, হাজারো মানুষের অংশগ্রহণ ঈদি-সালামির ইতিহাস, ঐতিহ্য ও ভালোবাসার ভাষা উপহারের ছোট্ট খামে লুকিয়ে থাকে ঈদের বড় আনন্দ আবারও নাতানজে হামলা, ইরানের দাবি—যুক্তরাষ্ট্র-ইসরায়েলের যৌথ আঘাত ইসলামে ঈদের সূচনা: মদিনা থেকে বাংলার জনজীবনে, কীভাবে ঈদ হয়ে উঠল সবচেয়ে বড় উৎসব ঈদের সকালেও তেহরানে ভয়াবহ হামলা, পাল্টা ক্ষেপণাস্ত্র ছুড়েছে ইরান যমুনায় প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময় করলেন ড. ইউনূস দাউদকান্দির প্রধান ঈদ জামাতে ড. খন্দকার মোশাররফ হোসেন, সম্প্রীতি-সংহতি ও জনসম্পৃক্ত রাজনীতির বার্তা জাতীয় ঈদগাহে রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রীর একসঙ্গে ঈদ জামাত, ৩৫ বছর পর পুরুষ প্রধানমন্ত্রীর অংশগ্রহণ মিরপুরে ঈদের জামাতে ডা. শফিকুর রহমান, ঐক্যবদ্ধ হয়ে নতুন বাংলাদেশ গড়ার আহ্বান

নিজেদের অধিকার প্রতিষ্ঠায় দুর্নীতি-চাঁদাবাজদের ভোটের মাধ্যমে প্রতিহত করতে হবে – ড. হেলাল উদ্দিন

রিপোর্টার
  • আপডেট : শনিবার, ১৮ অক্টোবর, ২০২৫
  • ১৩৯ বার দেখা হয়েছে

নিজস্ব প্রতিবেদক: প্রত্যেক নাগরিক নিজেদের অধিকার প্রতিষ্ঠায় দুর্নীতি-চাঁদাবাজদের ভোটের মাধ্যমে প্রতিহত করতে হবে উল্লেখ করে বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের নায়েবে আমীর, ঢাকা-৮ আসনে জামায়াত মনোনীত সংসদ সদস্য প্রার্থী এডভোকেট ড. হেলাল উদ্দিন বলেন, ফ্যাসিস্ট আওয়ামী লীগের হাত থেকে মুক্তির জন্য যেভাবে জাতি ঐক্যবদ্ধ ভূমিকা রেখেছে একই ভাবে নতুন বাংলাদেশ গড়তে দুর্নীতি-সন্ত্রাস ও চাঁদাবাজদের ভোটের মাধ্যমে বয়কট করতে হবে।

শনিবার (১৮ অক্টোবর) বাংলাদেশ জামায়াতে ইসলামী রমনা থানার উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্পের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

ড. হেলাল উদ্দিন বলেন, দুর্নীতি-চাঁদাবাজ-সন্ত্রাস যারা করে তারাই নতুন বাংলাদেশ গড়তে প্রতিবন্ধকতা সৃষ্টি করছে। ৫ আগস্ট পরবর্তী কারা সারাদেশে দুর্নীতি, সন্ত্রাসী ও চাঁদাবাজি করছে জনগণ তাদেরকে চেনে। পত্র-পত্রিকা, টেলিভিশন, ফেসবুক, ইউটিউব খুললেই তাদের নাম পরিচয় পাওয়া যায়। দলীয় আশ্রয়-প্রশয়ে যারা ক্ষমতায় যাওয়ার আগেই দুর্নীতি, সন্ত্রাসী, চাঁদাবাজি, খুন, গুম, ধর্ষণ, লটপাট করছে তারা ক্ষমতায় গেলে পরিস্থিতি কী হতে পারে তা বলার অপেক্ষা রাখে না। তাদেরকে জাতি ক্ষমতায় বসিয়েও দেখছে, ক্ষমতার বাহিরে রেখেও দেখছে। দুই অবস্থাতেই তাদের চেহারা একই। তারা দুর্নীতি, সন্ত্রাসী, চাঁদাবাজি, খুন, গুম, ধর্ষণ, লটপাটে ব্যস্ত। নতুন বাংলাদেশ তাদের দ্বারা গড়ে তোলা সম্ভব নয়। নতুন বাংলাদেশ গড়তে হলে পরিবর্তনের মাধ্যমে সৎ, যোগ্য, আল্লাহভীরু দুর্নীতি-চাঁদাবাজ-সন্ত্রাস মুক্ত নেতৃত্বে নির্বাচিত করতে হবে। তবেই নাগরিকের স্বাধীনতা ও অধিকার প্রতিষ্ঠা হবে।

তিনি আরও বলেন, জামায়াতে ইসলামী ক্ষমতায় গেলে রাষ্ট্রীয়ভাবে স্বাস্থ্য সেবা প্রতিটি মানুষের দোড়গোড়ে পৌঁছে দেওয়া হবে। স্বাস্থ্য সেবা মানুষের মৌলিক অধিকার। মৌলিক অধিকার রাষ্ট্র কর্তৃক নিশ্চিত করতে হয়। কিন্তু অতীতে যারা ক্ষমতায় ছিল তাদের দুর্নীতি, লুটপাট ও স্বজনপ্রীতির কারণে মানুষ মৌলিক অধিকার থেকে বঞ্চিত হয়েছে। জামায়াতে ইসলামী রাষ্ট্র পরিচালনা সুযোগ পেলে সবার আগে রাষ্ট্র কর্তৃক মানুষের মৌলিক অধিকার নিশ্চিত করবে।

দুর্নীতি, সন্ত্রাস-চাঁদাবাজ, মাদক মুক্ত ঢাকা-৮ সংসদীয় এলাকা গড়তে তিনি স্থানীয় জনসাধারণের কাছে সহযোগিতা চেয়ে বলেন, আগামীতে ঢাকা-৮ আসনের জনগণ তাকে নির্বাচিত করলে তিনি জনসাধারণকে সঙ্গে নিয়ে ঐক্যবদ্ধভাবে ঢাকা-৮ সংসদীয় এলাকাকে দুর্নীতি, সন্ত্রাস-চাঁদাবাজ, মাদক মুক্ত করে শান্তির নীড় হিসেবে গড়ে তুলবেন। এজন্য তিনি স্থানীয়দের সহযোগিতা ও সমর্থন কামনা করেন।

অনুষ্ঠানে ঢাকা মহানগরী দক্ষিণ জামায়াতের সহকারী প্রচার সম্পাদক ও ১৯ নং ওয়ার্ড কাউন্সিলর পদপ্রার্থী আবদুস সাত্তার সুমন বলেন, দুর্নীতি, সন্ত্রাস-চাঁদাবাজ, মাদক, ইভটিজিং মুক্ত সমাজ গঠনে জামায়াতে ইসলামী বদ্ধপরিকর।

তিনি ১৯ নং ওয়ার্ড বাসিন্দাদের সামাজিক নিরাপত্তা নিশ্চিত করতে জনগণের সহযোগিতা চেয়ে আরও বলেন, সন্ত্রাস-চাঁদাবাজ-দুর্নীতিবাজদের বিরুদ্ধে জামায়াতে ইসলামীর সংগ্রাম চলবেই। সমাজে শান্তিশৃঙ্খলা নিশ্চিত করতে যা যা করার আমরা জনগণকে সঙ্গে নিয়ে তাই করবো। তিনি বলেন, জনপ্রতিনিধি যারা হতে চায় তাদেরকে নির্বাচিত হওয়ার আগেই মানুষের কাছাকাছি আসা দরকার। জামায়াতে ইসলামী প্রতিষ্ঠালগ্ন থেকেই বিভিন্ন সেবামূলক কর্মকাণ্ডের মাধ্যমে তাদের কার্যক্রম পরিচালনা করে আসছে ‌। এ ধারা ভবিষ্যতে অব্যাহত থাকবে ইনশাআল্লাহ।

রমনা থানা আমীর আতিকুর রহমানের সভাপতিত্বে এবং থানা সেক্রেটারি মো. ফারুক হোসেনের পরিচালনায় ১৯ নং ওয়ার্ড কাউন্সিলর পদপ্রার্থী আবদুস সাত্তার সুমনের সার্বিক ব্যবস্থাপনায় অনুষ্ঠিত ফ্রি মেডিকেল ক্যাম্পের উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রমনা থানা নায়েবে আমীর এডভোকেট সুলতান উদ্দীন, মহানগরী দক্ষিণের মজলিসে শূরা সদস্য ও রমনা থানা সেক্রেটারি আবদুল্লাহ আল ফারুক, থানা কর্মপরিষদ সদস্য আবু মুছা, আহাম্মদ আলী সরকার, নজরুল ইসলাম রিয়াজ, আকবর হোসাইন, মিজানুর রহমান, নাসির উদ্দীনসহ বিভিন্ন ওয়ার্ডের সভাপতি সেক্রেটারি ও দায়িত্বশীল নেতৃবৃন্দ। অনুষ্ঠিত মেডিকেল ক্যাম্পে ১০ জন বিশেষজ্ঞ ডাক্তার সাত শতাধিক রোগীকে বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান করেন। এছাড়াও সেবাগ্রহীতা সকল রোগীকে বিনামূল্যে ঔষধ প্রদান করা হয়।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com