1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
শনিবার, ১৬ মে ২০২৬, ০৯:১৭ পূর্বাহ্ন
শিরোনামঃ
কনটেন্ট ক্রিয়েটর ও অভিনেত্রী কারিনা কায়সার আর নেই গোপন সফর ফাঁস: নেতানিয়াহুর ওপর ক্ষুব্ধ আমিরাত কোরবানির গুরুত্ব ও ফজিলত! হাফিজ মাছুম আহমদ দুধরচকী সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি নির্বাচন ২০২৬-২৭ সভাপতি খোকন, সম্পাদক মোহাম্মদ আলী; ১৪ পদের মধ্যে ১৩টিতে বিএনপি প্যানেলের জয় সম্মিলিত সাংবাদিক পরিষদের নির্বাচন সম্পন্ন: নেতৃত্বে মজনু-আবিদ, সদস্য নির্বাচিত রঞ্জন লোদ রাজু উন্নয়ন প্রকল্প দ্রুত ও সাশ্রয়ীভাবে বাস্তবায়নের নির্দেশ মির্জা ফখরুলের *ঈদুল আজহার আনন্দ বাড়াতে অপো এ৬কের নতুন ভেরিয়েন্ট বাজারে এনেছে অপো* ঢাকার যানজট নিরসনে প্রধানমন্ত্রীর সভাপতিত্বে উচ্চপর্যায়ের বৈঠক মানব পাচার ও অভিবাসী চোরাচালান প্রতিরোধে গণমাধ্যমকর্মীদের সচেতনতামূলক কর্মশালা অনুষ্ঠিত ঈদুল আজহা উপলক্ষে ২৫–৩১ মে টানা ছুটি, ২৩ ও ২৪ মে খোলা থাকবে অফিস

ভাটারা থানা জিতলো জিয়া আন্তঃ থানা ফুটবল টুর্নামেন্ট-২০২৫-এর গ্র্যান্ড ফাইনাল

রিপোর্টার
  • আপডেট : শনিবার, ১৮ অক্টোবর, ২০২৫
  • ১৮২ বার দেখা হয়েছে

বঙ্গ নিউজ বিডি প্রতিনিধি : ঢাকার মোহাম্মদপুর সরকারি শারীরিক শিক্ষা কলেজ মাঠে শনিবার বিকেলে অনুষ্ঠিত জিয়া আন্তঃ থানা ফুটবল টুর্নামেন্ট-২০২৫-এর গ্র্যান্ড ফাইনাল ম্যাচে ভাটারা থানা ১-০ গোলে হাতিরঝিল থানাকে পরাজিত করে চ্যাম্পিয়নের মুকুট অর্জন করেছে। টানটান উত্তেজনা ও খেলোয়াড়দের অসাধারণ পারফরম্যান্সে ভরপুর এই ম্যাচে শেষ বাঁশির আগ পর্যন্ত দর্শকদের উত্তেজনা ছিল তুঙ্গে।

ফাইনাল ম্যাচে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপি জাতীয় স্থায়ী কমিটির সদস্য জনাব আমির খসরু মাহমুদ চৌধুরী। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর কেন্দ্রীয় ক্রীড়া সম্পাদক ও ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক আমিনুল হক। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা মহানগর উত্তর বিএনপির সদস্য সচিব মোস্তফা জামান, যুগ্ম আহ্বায়ক ও প্রধান সমন্বয়ক আকতার হোসেন এবং টূর্নামেন্ট কমিটির সমন্বয়ক মো. জাহেদ পারভেজ চৌধুরী।

ম্যাচ শেষে বিজয়ী দলের খেলোয়াড় ও সমর্থকদের মধ্যে আনন্দ-উল্লাস ছড়িয়ে পড়ে। মাঠজুড়ে ‘ভাটারা থানা চ্যাম্পিয়ন’ ধ্বনিতে মুখরিত হয়ে ওঠে পরিবেশ। প্রধান অতিথি ও অন্যান্য অতিথিবৃন্দ বিজয়ী ও রানার্স-আপ দলকে ট্রফি ও পুরস্কার প্রদান করেন।

আয়োজক হিসেবে বিএনপি ঢাকা মহানগর উত্তর এই টুর্নামেন্ট সফলভাবে সম্পন্ন করায় প্রশংসিত হয়েছে সর্বমহলে। খেলোয়াড়, দর্শক ও অতিথিদের অংশগ্রহণে জিয়া আন্তঃ থানা ফুটবল টুর্নামেন্ট-২০২৫ হয়ে উঠেছে এক অনন্য ক্রীড়ানুষ্ঠান, যা ভবিষ্যতের খেলাধুলামুখী প্রজন্ম গঠনে অনুপ্রেরণা জোগাবে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com