1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
রবিবার, ২২ মার্চ ২০২৬, ১২:০৬ অপরাহ্ন
শিরোনামঃ
ঈদের দিনে কাঠমান্ডুতে বাংলাদেশের জুডোকারদের দারুণ সাফল্য, জোড়া স্বর্ণসহ ৩ পদক জুলাই সনদ বাস্তবায়নে রাজনৈতিক সদিচ্ছার তাগিদ, সরকারের কর্মকাণ্ডে ‘আরও পর্যবেক্ষণ’ চায় এনসিপি কুমিল্লার পদুয়ার বাজারে বাস-ট্রেন সংঘর্ষ: ১২ মৃত্যু, তিন তদন্ত কমিটি গঠন, দুই গেটম্যান বরখাস্ত ঈদে সাংবাদিকদের সঙ্গে ফোনে শুভেচ্ছা বিনিময় করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান দাউদকান্দি উপজেলা পরিষদ নির্বাচন: বিএনপির চেয়ারম্যান প্রার্থী নিয়ে তৃণমূলে তুমুল আলোচনা, এগিয়ে কারা? দাউদকান্দিতে ছাত্রদল নেতার ব্যতিক্রমী ঈদ আয়োজন, হাজারো মানুষের অংশগ্রহণ ঈদি-সালামির ইতিহাস, ঐতিহ্য ও ভালোবাসার ভাষা উপহারের ছোট্ট খামে লুকিয়ে থাকে ঈদের বড় আনন্দ আবারও নাতানজে হামলা, ইরানের দাবি—যুক্তরাষ্ট্র-ইসরায়েলের যৌথ আঘাত ইসলামে ঈদের সূচনা: মদিনা থেকে বাংলার জনজীবনে, কীভাবে ঈদ হয়ে উঠল সবচেয়ে বড় উৎসব ঈদের সকালেও তেহরানে ভয়াবহ হামলা, পাল্টা ক্ষেপণাস্ত্র ছুড়েছে ইরান

দারুল হাবীব (সা.) মাদরাসা ও এতিমখানার নবনির্মিত ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন বিএনপি নেতা আমিনুল হক

রিপোর্টার
  • আপডেট : সোমবার, ৬ অক্টোবর, ২০২৫
  • ১৪৩ বার দেখা হয়েছে

নিজস্ব প্রতিবেদক: রাজধানীর পল্লবীতে দারুল হাবীব (সা.) মাদরাসা ও এতিমখানার নবনির্মিত ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন করেছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর কেন্দ্রীয় ক্রীড়া বিষয়ক সম্পাদক, ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক ও ঢাকা-১৬ আসনের গণমানুষের নেতা আমিনুল হক।

সোমবার (০৬ অক্টোবর) দুপুরে পল্লবীর বাউনিয়াবাধ- ই ব্লকে দোয়া ও মোনাজাতের মধ্য দিয়ে ভিত্তিপ্রস্তর স্থাপনের এই অনুষ্ঠানে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, শিক্ষক, ধর্মপ্রাণ মুসল্লি ও এতিম শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে আমিনুল হক বলেন, শিক্ষা ও মানবসেবার এই উদ্যোগ শুধু ভবন নির্মাণ নয়, এটি একটি আলোর পথচলা-যেখানে অসহায় ও এতিম শিশুদের জন্য হবে শিক্ষা, ভালোবাসা ও আশ্রয়ের নতুন দিগন্ত।

তিনি আরও বলেন, এ ধরনের প্রতিষ্ঠান সমাজে নৈতিকতা, মূল্যবোধ ও মানবিকতার বীজ বপন করে। আমি প্রতিষ্ঠানটির অগ্রগতি ও উন্নয়নের জন্য সর্বোচ্চ সহযোগিতা করব এবং সবাইকে আহ্বান জানাই- আমরা প্রত্যেকে আমাদের অবস্থান থেকে সমাজে শিক্ষার আলো ছড়িয়ে দিই।

মাদরাসা কর্তৃপক্ষ জানান, নবনির্মিত এই ভবন সম্পন্ন হলে আরও বেশি এতিম শিশু এখানে আবাসিকভাবে থেকে ধর্মীয় ও প্রাতিষ্ঠানিক শিক্ষা গ্রহণের সুযোগ পাবে।

উল্লেখ্য, ক্রীড়া অঙ্গনে সাফল্যের পর রাজনীতিতেও জনকল্যাণমূলক কার্যক্রমের মাধ্যমে নিজেকে প্রমাণ করে চলেছেন আমিনুল হক।

মোঃ জাকির হোসেন

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com