1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
সোমবার, ০৪ মে ২০২৬, ০২:৪৪ অপরাহ্ন
শিরোনামঃ
বৈধ দলিল, কাগজপত্রসহ ভোগদখল থাকা সত্ত্বেও ভুমিদস্যুদের নগ্ন হামলা-মামলার বিরুদ্ধে সংবাদ সম্মেলন! পশ্চিমবঙ্গে চমক, এগিয়ে বিজেপি—প্রথমবার সরকার গঠনের সম্ভাবনা শহীদ জিয়াউর রহমান স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত সংরক্ষিত নারী আসনের ৪৯ এমপির শপথ সম্পন্ন, নুসরাত তাবাসসুম অপেক্ষায় *শিশু কিশোরদের ধ্বংসের মুখে ঠেলে দিচ্ছে সোশ্যাল মিডিয়া* ফুলতলায় রবীন্দ্র কমপ্লেক্সে কবিগুরুর ১৬৫তম জন্মজয়ন্তী অনুষ্ঠানকে ঘিরে আইনশৃঙ্খলা প্রস্তুতি ও সাংবাদিকদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত  বাসায় লিভ টুগেদারের সুযোগ দিয়ে পাওনা টাকা   নিয়ে বিবাদের জেরে হত্যা, ১৫ দিনের মধ্যে  পাংশায় পৃথক দুটি খালের পুনঃখনন কাজের উদ্বোধন বৃষ্টির মধ্যেই ঢালাই কাজ: খাগড়াছড়ি সরকারি কলেজে ঠিকাদারের বিরুদ্ধে অভিযোগ ডিএনসির অভিযানে ৫,২৬০টি ভাং গাছ উদ্ধার, অজ্ঞাতনামায় মামলা দায়ের

দুমকী উপজেলায়, পিরতলা বাজারে, সিন্ডিকেটের কবলে মাছ-সবজি বাজার, ক্রেতাদের নাভিশ্বাস।।

রিপোর্টার
  • আপডেট : শুক্রবার, ৩ অক্টোবর, ২০২৫
  • ১৭২ বার দেখা হয়েছে

জাকির হোসেন হাওলাদার,দুমকী( পটুয়াখালী) প্রতিনিধি: পটুয়াখালী জেলার দুমকি উপজেলায়, মাছ ও তরকারির বাজার এখন সিন্ডিকেটের নিয়ন্ত্রণে। এতে ক্রেতাসাধারণ চরম ভোগান্তিতে পড়েছেন। পার্শ্ববর্তী মৌকরণ, বগা ও কলসকাঠি বাজারের তুলনায় দুমকির পীরতলা, ও সিনেমা হল বাজারে নিত্যপণ্য ২০ থেকে ৪০ টাকা বেশি দামে বিক্রি হচ্ছে। ক্রেতাদের অভিযোগ, স্থানীয় ব্যবসায়ীরা সিন্ডিকেট গড়ে নিজেদের মতো করে দাম নির্ধারণ করছেন।এতে নিম্নআয়ের মানুষের বাজার খরচ বেড়ে যাচ্ছে। আশপাশের বাজারগুলোতে তুলনামূলক কম দামে পণ্য বিক্রি হলেও দুমকিতে তা নিয়ন্ত্রণের বাইরে।সরেজমিনে ঘুরে দেখা গেছে, আলু, পেঁয়াজ, মরিচ, টমেটোসহ বিভিন্ন সবজি এবং স্থানীয় নদীর মাছ স্বাভাবিক দামের চেয়ে অনেক বেশি দামে বিক্রি হচ্ছে।এ প্রতিনিধি কে ক্রেতারা জানান, অন্য বাজারে যেতে সময় ও অতিরিক্ত ভাড়া লাগে, তাই বাধ্য হয়েই বেশি দামে কিনতে হচ্ছে। তরকারী ব্যবসায়ী হুমায়ূন বলেন, ‘পাইকারি বাজারেই দাম বেশি আসছে, আর পরিবহন খরচও বেড়েছে।’ তবে ক্রেতাদের দাবি, পাইকারি বাজার স্থিতিশীল থাকলেও দুমকিতে সিন্ডিকেটের কারণে অস্বাভাবিকভাবে দাম বাড়ানো হচ্ছে।স্থানীয় সচেতন মহলের মতে, প্রশাসনের কঠোর নজরদারি ছাড়া বাজারে সিন্ডিকেট নিয়ন্ত্রণ সম্ভব নয়। তা না হলে নিত্যপণ্যের দাম আরও অস্থিতিশীল হয়ে সাধারণ মানুষ ন্যায্যমূল্যে কেনার সুযোগ থেকে বঞ্চিত হবেন। পীরতলা বাজার বনিক সমিতির সাধারণ সম্পাদক মো. শাহীন খান স্বীকার করে বলেন, ‘সিন্ডিকেটের বিষয়টি সত্য।
সমিতির পক্ষ থেকে বারবার সতর্ক করা হলেও অনেক ব্যবসায়ী ন্যায্যমূল্যে বিক্রি না করে বেশি দাম নিচ্ছে। শিগগিরই বৈঠক করে কঠোর নির্দেশনা দেওয়া হবে।’এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আবুজর মো. এজাজুল হক বলেন, ‘বাজার মনিটরিং জোরদার করা হবে। কেউ ইচ্ছাকৃতভাবে দাম বাড়ালে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।।#

জাকির হোসেন হাওলাদার
দুমকী, পটুয়াখালী।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com