1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
রবিবার, ২২ মার্চ ২০২৬, ১২:০৭ অপরাহ্ন
শিরোনামঃ
ঈদের দিনে কাঠমান্ডুতে বাংলাদেশের জুডোকারদের দারুণ সাফল্য, জোড়া স্বর্ণসহ ৩ পদক জুলাই সনদ বাস্তবায়নে রাজনৈতিক সদিচ্ছার তাগিদ, সরকারের কর্মকাণ্ডে ‘আরও পর্যবেক্ষণ’ চায় এনসিপি কুমিল্লার পদুয়ার বাজারে বাস-ট্রেন সংঘর্ষ: ১২ মৃত্যু, তিন তদন্ত কমিটি গঠন, দুই গেটম্যান বরখাস্ত ঈদে সাংবাদিকদের সঙ্গে ফোনে শুভেচ্ছা বিনিময় করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান দাউদকান্দি উপজেলা পরিষদ নির্বাচন: বিএনপির চেয়ারম্যান প্রার্থী নিয়ে তৃণমূলে তুমুল আলোচনা, এগিয়ে কারা? দাউদকান্দিতে ছাত্রদল নেতার ব্যতিক্রমী ঈদ আয়োজন, হাজারো মানুষের অংশগ্রহণ ঈদি-সালামির ইতিহাস, ঐতিহ্য ও ভালোবাসার ভাষা উপহারের ছোট্ট খামে লুকিয়ে থাকে ঈদের বড় আনন্দ আবারও নাতানজে হামলা, ইরানের দাবি—যুক্তরাষ্ট্র-ইসরায়েলের যৌথ আঘাত ইসলামে ঈদের সূচনা: মদিনা থেকে বাংলার জনজীবনে, কীভাবে ঈদ হয়ে উঠল সবচেয়ে বড় উৎসব ঈদের সকালেও তেহরানে ভয়াবহ হামলা, পাল্টা ক্ষেপণাস্ত্র ছুড়েছে ইরান

শিক্ষিত জাতি গড়লেই সমৃদ্ধ বাংলাদেশ সম্ভব: এম কফিল উদ্দিন আহমেদ

রিপোর্টার
  • আপডেট : শনিবার, ২০ সেপ্টেম্বর, ২০২৫
  • ১৭৩ বার দেখা হয়েছে

বঙ্গ নিউজ বিডি প্রতিনিধি : ঢাকা মহানগর উত্তর বিএনপির যুগ্ম আহ্বায়ক, বিশিষ্ট শিল্পপতি ও রশিদ গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক এম কফিল উদ্দিন আহমেদ বলেছেন, একটি শিক্ষিত জাতিই পারে উন্নত রাষ্ট্র গঠনে নেতৃত্ব দিতে। দেশের আগামী প্রজন্মকে মেধা, সততা ও নৈতিকতার শিক্ষা দিতে হলে শিক্ষাপ্রতিষ্ঠান এবং শিক্ষকদের ভূমিকাই সবচেয়ে গুরুত্বপূর্ণ।

শনিবার (২০ সেপ্টেম্বর) সকালে রাজধানীর উত্তরায় কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশনের উদ্যোগে আয়োজিত বৃত্তি পরীক্ষা-২০২৪ এর সনদ প্রদান ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান এবং প্রধান শিক্ষকদের মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

কফিল উদ্দিন আহমেদ আরও বলেন, আমাদের শিক্ষার্থীরা বিশ্বের যেকোনো স্থানে প্রতিযোগিতা করার সক্ষমতা রাখে। কিন্তু তাদের মেধাকে বিকশিত করতে সঠিক দিকনির্দেশনা, আধুনিক শিক্ষা ব্যবস্থার প্রসার এবং শিক্ষকদের মর্যাদা রক্ষার কোনো বিকল্প নেই। শিক্ষা খাতকে রাজনীতির ঊর্ধ্বে রেখে সকলকে একসাথে কাজ করতে হবে।

অনুষ্ঠানে প্রধান আলোচকের বক্তব্য রাখেন শিক্ষাবিদ ডা. দিলকুশা আহমেদ।

এছাড়াও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষিকারা বক্তব্য রাখেন। বক্তারা শিক্ষার মান উন্নয়ন, শিক্ষকদের প্রশিক্ষণ বৃদ্ধি এবং শিক্ষার্থীদের মেধা বিকাশে অভিভাবকদের সহযোগিতার গুরুত্বের ওপর জোর দেন।

অনুষ্ঠানে কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশনের নেতৃবৃন্দ, স্থানীয় বিশিষ্ট ব্যক্তিবর্গ এবং অভিভাবকেরা উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com