1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
শনিবার, ১৬ মে ২০২৬, ০১:০১ অপরাহ্ন
শিরোনামঃ
*চ্যাম্পিয়ন বসুন্ধরা কিংস* কনটেন্ট ক্রিয়েটর ও অভিনেত্রী কারিনা কায়সার আর নেই গোপন সফর ফাঁস: নেতানিয়াহুর ওপর ক্ষুব্ধ আমিরাত কোরবানির গুরুত্ব ও ফজিলত! হাফিজ মাছুম আহমদ দুধরচকী সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি নির্বাচন ২০২৬-২৭ সভাপতি খোকন, সম্পাদক মোহাম্মদ আলী; ১৪ পদের মধ্যে ১৩টিতে বিএনপি প্যানেলের জয় সম্মিলিত সাংবাদিক পরিষদের নির্বাচন সম্পন্ন: নেতৃত্বে মজনু-আবিদ, সদস্য নির্বাচিত রঞ্জন লোদ রাজু উন্নয়ন প্রকল্প দ্রুত ও সাশ্রয়ীভাবে বাস্তবায়নের নির্দেশ মির্জা ফখরুলের *ঈদুল আজহার আনন্দ বাড়াতে অপো এ৬কের নতুন ভেরিয়েন্ট বাজারে এনেছে অপো* ঢাকার যানজট নিরসনে প্রধানমন্ত্রীর সভাপতিত্বে উচ্চপর্যায়ের বৈঠক মানব পাচার ও অভিবাসী চোরাচালান প্রতিরোধে গণমাধ্যমকর্মীদের সচেতনতামূলক কর্মশালা অনুষ্ঠিত

তারুণ্যের প্রথম ভোট ধানের শীষের পক্ষে হোক বিটেশ্বর ইউনিয়ন বিএনপির সদস্য ফরম বিতরণ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত

রিপোর্টার
  • আপডেট : শনিবার, ২০ সেপ্টেম্বর, ২০২৫
  • ১৯৫ বার দেখা হয়েছে

দাউদকান্দি (কুমিল্লা) প্রতিনিধি ॥ “তারুণ্যের প্রথম ভোট, ধানের শীষের পক্ষে হোক”—এই প্রতিপাদ্যকে সামনে রেখে দাউদকান্দির বিটেশ্বর ইউনিয়ন বিএনপির আয়োজনে নতুন সদস্য ফরম বিতরণ ও নবায়ন এবং মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (১৯ সেপ্টেম্বর) বিকাল ৩টায় ইউনিয়নের নৈয়াইর ইসলামিয়া ফাজিল (ডিগ্রি) মাদ্রাসা অডিটোরিয়ামে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুমিল্লা উত্তর জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক মোঃ শরিফুল ইসলাম ভূঁইয়া। তিনি বলেন, “তারুণ্যই হলো পরিবর্তনের মূল চালিকা শক্তি। আগামী দিনের বাংলাদেশ গঠনে তারুণ্যের অংশগ্রহণ অপরিহার্য। ধানের শীষ হচ্ছে দেশের মানুষের মুক্তির প্রতীক, তাই তরুণদের প্রথম ভোট ধানের শীষের পক্ষে হতে হবে।”
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ইউনিয়ন বিএনপির সভাপতি এম এ আওয়াল। তিনি বলেন, “আজকের এই আয়োজনের মাধ্যমে ইউনিয়নের প্রতিটি ওয়ার্ডে নতুন প্রজন্মকে সম্পৃক্ত করা হবে। তাদের সক্রিয় অংশগ্রহণেই গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার আন্দোলন সফল হবে।”
সঞ্চালনায় ছিলেন ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আসাদুজ্জামান গোলজার।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন দাউদকান্দি উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক মোঃ মুক্তার প্রধান, গৌরীপুর মুন্সী ফজলুর রহমান সরকারি কলেজ শাখা ছাত্র দলের সভাপতি মোঃ শাকিল চৌধুরী।
বিটেশ্বর ইউনিয়ন ওলামা দলের সভাপতি কাজী মোঃ বাহাউদ্দীন।
ইউনিয়ন বিএনপির সহ-সভাপতি মোঃ রিপন মিয়াজী, যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ বিল্লাল হোসেন, মোঃ জাহাঙ্গীর আলম, সাংগঠনিক সম্পাদক মোঃ মনিরুজ্জামান মনির, সহ-সাংগঠনিক সম্পাদক মোঃ আবু সায়েম মিয়াজী, এস এম মোহাম্মদ আলী।
তারা বলেন, “বিএনপি সবসময় দেশের মানুষের অধিকার আদায়ের আন্দোলনে পাশে থেকেছে। ইউনিয়ন পর্যায়ে নতুন সদস্য সংগ্রহ ও নবায়নের মাধ্যমে সংগঠনকে আরও শক্তিশালী করা হবে।”
সভায় স্থানীয় নেতাকর্মী ছাড়াও বিপুল সংখ্যক তরুণ উপস্থিত ছিলেন। নতুন সদস্য সংগ্রহ ও নবায়নে তারা ব্যাপক সাড়া দেন। শেষে আগামী দিনে দলকে সুসংগঠিত করতে ধারাবাহিক কর্মসূচি গ্রহণের ঘোষণা দেওয়া হয়।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com