1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
শনিবার, ১৬ মে ২০২৬, ০১:১১ অপরাহ্ন
শিরোনামঃ
*চ্যাম্পিয়ন বসুন্ধরা কিংস* কনটেন্ট ক্রিয়েটর ও অভিনেত্রী কারিনা কায়সার আর নেই গোপন সফর ফাঁস: নেতানিয়াহুর ওপর ক্ষুব্ধ আমিরাত কোরবানির গুরুত্ব ও ফজিলত! হাফিজ মাছুম আহমদ দুধরচকী সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি নির্বাচন ২০২৬-২৭ সভাপতি খোকন, সম্পাদক মোহাম্মদ আলী; ১৪ পদের মধ্যে ১৩টিতে বিএনপি প্যানেলের জয় সম্মিলিত সাংবাদিক পরিষদের নির্বাচন সম্পন্ন: নেতৃত্বে মজনু-আবিদ, সদস্য নির্বাচিত রঞ্জন লোদ রাজু উন্নয়ন প্রকল্প দ্রুত ও সাশ্রয়ীভাবে বাস্তবায়নের নির্দেশ মির্জা ফখরুলের *ঈদুল আজহার আনন্দ বাড়াতে অপো এ৬কের নতুন ভেরিয়েন্ট বাজারে এনেছে অপো* ঢাকার যানজট নিরসনে প্রধানমন্ত্রীর সভাপতিত্বে উচ্চপর্যায়ের বৈঠক মানব পাচার ও অভিবাসী চোরাচালান প্রতিরোধে গণমাধ্যমকর্মীদের সচেতনতামূলক কর্মশালা অনুষ্ঠিত

জনগণের ভোটাধিকারের আন্দোলন এখন দ্বারপ্রান্তে – সাজ্জাদুল মিরাজ

রিপোর্টার
  • আপডেট : মঙ্গলবার, ৯ সেপ্টেম্বর, ২০২৫
  • ২২১ বার দেখা হয়েছে

বঙ্গ নিউজ বিডি প্রতিনিধি : ঢাকা মহানগর উত্তর যুবদলের সদস্য সচিব সাজ্জাদুল মিরাজ বলেছেন, দীর্ঘ ১৬ বছরের নির্যাতন-নিপীড়ন, মিথ্যা মামলা ও জেলজুলুম সয়ে আজ বাংলাদেশ গণতন্ত্র ও জনগণের ভোটাধিকার প্রতিষ্ঠার দ্বারপ্রান্তে এসে দাঁড়িয়েছে।

মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) সকালে মিরপুর ১ নম্বরস্থ শাহআলী স্কুল অ্যান্ড কলেজে বৃক্ষরোপণ কর্মসূচিতে অংশ নিয়ে তিনি বলেন, গত ১৬ বছর ধরে রাজপথে থেকে দেশের গণতন্ত্র ও ভোটের অধিকার প্রতিষ্ঠার জন্য আন্দোলন করেছি। আজ আমরা এই অবস্থানে এসেছি, যা সম্ভব হতো না যদি না ২৪ শে ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের মাধ্যমে স্বৈরাচারের পতন ঘটত।

নিজ এলাকার সঙ্গে দীর্ঘদিন বিচ্ছিন্ন থাকার কষ্ট প্রকাশ করে সাজ্জাদুল মিরাজ বলেন, আমি এই এলাকারই সন্তান। কিন্তু আওয়ামী ফ্যাসিবাদের শাসনামলে আমার নামে ২৮০টি মিথ্যা ও ষড়যন্ত্রমূলক মামলা দেওয়া হয়েছিল। সেই কারণে টানা ১৬ বছর আমি এলাকায় থাকতে পারিনি। যেখানে যেতাম এক মাসের বেশি থাকা যেত না, পুলিশ খবর পেলেই হানা দিত। বহু হামলা, নির্যাতন সহ্য করেছি, নয়বার জেল খেটেছি। কিন্তু আমি সংগ্রাম থেকে পিছপা হইনি।

তিনি আরও বলেন, আমার পুরো পরিবার বাংলাদেশ জাতীয়তাবাদী দলের আদর্শে বিশ্বাসী। আমরা বিএনপি সমর্থিত পরিবার হিসেবে সবসময় জনগণের গণতান্ত্রিক অধিকার আদায়ের সংগ্রামে আছি।

দলীয় আদর্শ ও জনগণের প্রতি দায়বদ্ধতার কথা উল্লেখ করে মিরাজ জানান, আওয়ামী সরকারের দমন-পীড়ন তাকে দমাতে পারেনি, বরং জনগণের অধিকার প্রতিষ্ঠার আন্দোলনে তার অঙ্গীকার আরও দৃঢ় করেছে।

উল্লেখ্য, বিএনপির ধারাবাহিক কর্মসূচির অংশ হিসেবে এদিন মিরপুরে বৃক্ষরোপণ কর্মসূচি পালন করা হয়, যেখানে স্থানীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com