1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ০৪:১৪ অপরাহ্ন
শিরোনামঃ
দেশবাসীকে পবিত্র ঈদ-উল-ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী রমজানের শেষ জুম্মায় ছোনকা জামে মসজিদে মুসল্লিদের ঢল, ভরে উঠলো ঈমানি আবহ তিন বছর পর রমজানে পাঁচ জুমা, আজ জুমাতুল বিদা; শনিবার দেশে পবিত্র ঈদুল ফিতর আজ জুমাতুল বিদা, কাল সারা দেশে পবিত্র ঈদুল ফিতর উদযাপন ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় হাইফার তেল শোধনাগারে আগুন, ক্ষয়ক্ষতি নিয়ে ভিন্ন দাবি ইসরায়েলের ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির পক্ষ থেকে তারেক রহমানকে ঈদ শুভেচ্ছা, জোর দিলেন বন্ধুত্ব জোরদারে বাংলাদেশে শাওয়ালের চাঁদ দেখা যায়নি, শনিবার (২১ মার্চ) পালিত হবে পবিত্র ঈদুল ফিতর মন্দিরে পুজো দিয়ে ভোটের প্রচারে নামলেন – সায়ন্তিকা ব্যানার্জি মানবিক আয়োজন নাকি দলীয় প্রদর্শনী? মিরপুরের ঘটনায় উঠছে নৈতিকতার প্রশ্ন সাংবাদিক মো. আইয়ুব আলীর পিতার ইন্তেকাল

‎মির্জাপুরে ইয়াবাসহ দুই মাদক কারবারিকে গ্রেপ্তার করলো পুলিশ

রিপোর্টার
  • আপডেট : শনিবার, ৬ সেপ্টেম্বর, ২০২৫
  • ১২৭ বার দেখা হয়েছে

গকুল রাজবংশী (মির্জাপুর) টাঙ্গাইল প্রতিনিধি:
‎ টাঙ্গাইলের মির্জাপুরে ইয়াবা ট্যাবলেটসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার (০২ আগষ্ট) সকালে উপজেলার বাঁশতৈল ইউনিয়নের উত্তর পেকুয়া আব্দুর রাজ্জাকের বাড়ির পাশ থেকে তাদের গ্রেপ্তার করা হয়। এ সময় তাদের কাছ থেকে ১২০ পিস ইয়াবা ট্যাবলেট একটি এপাচি মোটরসাইকেল, ৩০ হাজার ৮১০ টাকা ও দুটি মোবাইল ফোন উদ্ধার করা হয়। গ্রেপ্তার দুই মাদক ব্যবসায়ী হলেন, বাঁশতৈল ইউনিয়নের উত্তর পেকুয়া গ্রামের আব্দুর রাজ্জাকের ছেলে রনি মিয়া (২৪) ও সখিপুর উপজেলার যাদবপুর ইউনিয়নের বহুরিয়া গ্রামের মহর আলী মিয়ার ছেলে মো. সজীব (২০)। পুলিশ জানান, গ্রেপ্তারকৃতরা দীর্ঘদিন ধরে গোপনে মাদক ব্যবসা চালিয়ে আসছিল। শনিবার সকালে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে রনি মিয়ার নিকট থেকে ১০৫ পিস ও সজীব এর নিকট থেকে ১৫ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। এ সময় তাদের কাছ থেকে ইয়াবা বিক্রির নগদ ৩০ হাজার ৮১০ টাকা একটি এপাচি মোটরসাইকেল ও দুটি মোবাইল উদ্ধার করা হয়।

‎এব্যাপারে মির্জাপুর থানার উপ-পরিদর্শক (এসআই) মোকলেছুর রহমান ঘটনার সত্যতা স্বীকার করে জানান, গ্রেপ্তারকৃতদের নামে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দিয়ে জেল হাজতে পাঠানো হয়েছে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com