1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
বুধবার, ১০ জুন ২০২৬, ০৮:১৭ পূর্বাহ্ন
শিরোনামঃ
খুলনার ফুলতলায় ১৫৪ পিস ইয়াবাসহ নারী মাদক ব্যাবসায়ী আটক ২১ বছর পর অস্ট্রেলিয়া বধ! মোসাদ্দেক-নাহিদের নৈপুণ্যে টাইগারদের ঐতিহাসিক জয় বাজেট ২০২৬-২৭: কমতে পারে নিত্যপণ্য, সিম ও চিকিৎসা খরচ; বাড়তে পারে সিগারেট, রড ও বিলাসপণ্যের দাম একনেকে ৩,৮৯১ কোটি টাকার ১০ প্রকল্প অনুমোদন, স্থগিত চীনা ইকোনমিক জোন ও খুলনা শিপইয়ার্ড সড়ক প্রকল্প হামে শিশুমৃত্যুর ঘটনায় ড. ইউনূসের বিরুদ্ধে মামলা খারিজ করলেন আদালত দাউদকান্দিতে নিষিদ্ধ সংগঠনের ৩ সদস্য গ্রেফতার, সন্ত্রাসবিরোধী আইনে মামলা ইউনূসের কালো আইনে অর্থনীতির সর্বনাশ সাফ নারী ফুটবলে রানার্সআপ বাংলাদেশ দলকে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীর উৎসাহ। আইনশৃঙ্খলা রক্ষা ও ট্রাফিক শৃঙ্খলায় কমিশনারের কঠোর নির্দেশ। বীরগঞ্জে ২৫০০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার

তারেক রহমানের ৩১ দফা রাষ্ট্র কাঠামো সংস্কার কর্মসূচি জনমনে আশা জাগিয়েছে : কফিলউদ্দিন আহমেদ

রিপোর্টার
  • আপডেট : শুক্রবার, ৫ সেপ্টেম্বর, ২০২৫
  • ১৫৩ বার দেখা হয়েছে

বঙ্গ নিউজ বিডি প্রতিনিধি : শুক্রবার (০৫ সেপ্টেম্বর) দক্ষিণখান থানার অন্তর্গত কাওয়ালা স্টাফ কোয়ার্টার জামে মসজিদে জুমার নামাজ আদায় করেন বিশিষ্ট শিল্পপতি, রশিদ গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক ও ঢাকা মহানগর উত্তর বিএনপির যুগ্ম আহ্বায়ক জনাব এম কফিলউদ্দিন আহমেদ।

জুমার নামাজ শেষে তিনি বৃক্ষরোপণ কর্মসূচিতে অংশ নেন এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান ঘোষিত রাষ্ট্র কাঠামো সংস্কারের ৩১ দফা কর্মসূচির লিফলেট মুসল্লি ও স্থানীয় জনগণের হাতে তুলে দেন।

এ সময় উপস্থিত ছিলেন যুবদল, শ্রমিকদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের স্থানীয় নেতৃবৃন্দ।

নিজের বক্তব্যে এম কফিলউদ্দিন আহমেদ বলেন, দেশের বর্তমান পরিস্থিতি থেকে উত্তরণের একমাত্র পথ হচ্ছে তারেক রহমানের প্রস্তাবিত রাষ্ট্র কাঠামো সংস্কার কর্মসূচি। এ ৩১ দফা শুধু রাজনৈতিক দল নয়, সাধারণ মানুষের অধিকার রক্ষারও রূপরেখা। জনগণকে সম্পৃক্ত করেই আমরা একটি গণতান্ত্রিক বাংলাদেশ গড়ব।

নেতাকর্মীরা জানান, জনমনে ইতোমধ্যেই এ কর্মসূচি ইতিবাচক সাড়া ফেলেছে। বিএনপির অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ কফিলউদ্দিন আহমেদের এই উদ্যোগকে জনগণের সঙ্গে সরাসরি সম্পৃক্ত হওয়ার কার্যকর পদক্ষেপ বলে অভিহিত করেন।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com