1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
বৃহস্পতিবার, ০৭ মে ২০২৬, ০৩:৩৬ পূর্বাহ্ন
শিরোনামঃ
মির্জা আব্বাস শঙ্কামুক্ত, ঈদুল আজহার আগেই দেশে ফেরার সম্ভাবনা যুক্তরাষ্ট্র–ইরান সংঘাত থামাতে ১৪ দফা সমঝোতার পথে, চূড়ান্ত পর্যায়ে আলোচনা স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে অস্ট্রেলিয়ার হাইকমিশনারের সাক্ষাৎ চেক প্রতারণা মামলায় কারাগারে সেই শাহেদের বাবা সিটি করপোরেশনের নিয়ন্ত্রণে যেতে চাননা বসুন্ধরার বাসিন্দারা বুড়িমারী সীমান্তে বিএসএফের ড্রোন বিধ্বস্ত, স্থানীয়দের মাঝে আতঙ্ক দুপুরের পর ঝড়ো হাওয়ার সতর্কতা: ১১ অঞ্চলে ১ নম্বর সংকেত, বৃষ্টি-বজ্রপাতের আশঙ্কা ভোটে হার মানেননি দাবি মমতার, “১০০ আসন লুট”—বিজেপি ও নির্বাচন কমিশনের বিরুদ্ধে তোপ প্রধানমন্ত্রী তারেক রহমানের জুনে সম্ভাব্য বিদেশ সফর, তালিকায় চীন ও ভারত প্রথম নির্বাচনে চমক: সরকার গঠনের দৌড়ে এগিয়ে বিজয়ের দল, তামিলনাড়ুতে জোট রাজনীতির সমীকরণ জটিল

দেবিদ্বারে পৌর মার্কেট ব্যবসায়ীদের সাথে প্রশাসনের মতবিনিময়

রিপোর্টার
  • আপডেট : বৃহস্পতিবার, ৪ সেপ্টেম্বর, ২০২৫
  • ১৭৩ বার দেখা হয়েছে

মোঃ জামাল উদ্দিন দুলাল, কুমিল্লা থেকে : কুমিল্লার দেবিদ্বার পৌর মার্কেট ব্যবসায়ীদের সঙ্গে উপজেলা প্রশাসনের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সকাল ১১টায় উপজেলা নির্বাহী অফিসারের সভাকক্ষে এ অনুষ্ঠান হয়।
সভায় সভাপতিত্ব করেন পৌর মার্কেট ব্যবসায়ী সমিতির সভাপতি আব্দুল আলীম। অনুষ্ঠান পরিচালনা করেন সেক্রেটারি মো. তমিজ উদ্দিন এবং কোরআন তেলাওয়াত করেন হাফেজ মাওলানা মুফতি হাসান মাহমুদ।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আবুল হাসনাত খাঁন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) ও পৌর প্রশাসক মো. ফয়সাল উদ্দিন এবং দেবিদ্বার থানার অফিসার ইনচার্জ শামসুদ্দিন মোহাম্মদ ইলিয়াস।
এছাড়া সভায় উপস্থিত ছিলেন পৌর মার্কেট ব্যবসায়ী সমিতির উপদেষ্টা খন্দকার নুরুজ্জামান বিপ্লব ও বশির উল্লাহ মোল্লা, সহ-সভাপতি বাবুল মিয়া, আবুল কালাম আজাদ ও রফিকুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক শরীফুল ইসলাম সুমন, সহ-সাংগঠনিক সম্পাদক মানিক চক্রবর্তী ও আব্দুল বাতেন, আইন বিষয়ক সম্পাদক গোলাম রাব্বি প্লাবন, দপ্তর সম্পাদক সাইফুল ইসলাম মোর্শেদ, সহ-অর্থ সম্পাদক জাকির হোসেন, আপ্যায়ন বিভাগের দায়িত্বে আবুল হোসেন এবং ত্রাণ ও দুর্যোগ বিষয়ক সদস্য মাওলানা মীজানুর রহমান।
সভায় বক্তারা পৌর মার্কেট ব্যবসায়ীদের বিভিন্ন সমস্যা ও সমাধান নিয়ে আলোচনা করেন এবং প্রশাসনের সঙ্গে সমন্বয়ের মাধ্যমে উন্নত সেবা নিশ্চিত করার প্রত্যাশা ব্যক্ত করেন।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com