1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
বৃহস্পতিবার, ০৭ মে ২০২৬, ০৩:৩৬ পূর্বাহ্ন
শিরোনামঃ
মির্জা আব্বাস শঙ্কামুক্ত, ঈদুল আজহার আগেই দেশে ফেরার সম্ভাবনা যুক্তরাষ্ট্র–ইরান সংঘাত থামাতে ১৪ দফা সমঝোতার পথে, চূড়ান্ত পর্যায়ে আলোচনা স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে অস্ট্রেলিয়ার হাইকমিশনারের সাক্ষাৎ চেক প্রতারণা মামলায় কারাগারে সেই শাহেদের বাবা সিটি করপোরেশনের নিয়ন্ত্রণে যেতে চাননা বসুন্ধরার বাসিন্দারা বুড়িমারী সীমান্তে বিএসএফের ড্রোন বিধ্বস্ত, স্থানীয়দের মাঝে আতঙ্ক দুপুরের পর ঝড়ো হাওয়ার সতর্কতা: ১১ অঞ্চলে ১ নম্বর সংকেত, বৃষ্টি-বজ্রপাতের আশঙ্কা ভোটে হার মানেননি দাবি মমতার, “১০০ আসন লুট”—বিজেপি ও নির্বাচন কমিশনের বিরুদ্ধে তোপ প্রধানমন্ত্রী তারেক রহমানের জুনে সম্ভাব্য বিদেশ সফর, তালিকায় চীন ও ভারত প্রথম নির্বাচনে চমক: সরকার গঠনের দৌড়ে এগিয়ে বিজয়ের দল, তামিলনাড়ুতে জোট রাজনীতির সমীকরণ জটিল

ঠাকুরগাঁও: বাংলাদেশের কমিউনিস্ট পার্টির ত্রয়োাদশ জেলা সম্মেলনে লাল পতাকা মিছিল

রিপোর্টার
  • আপডেট : বৃহস্পতিবার, ৪ সেপ্টেম্বর, ২০২৫
  • ১৫৭ বার দেখা হয়েছে

ঠাকুরগাঁও জেলা প্রতিনিধি : বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি)’র ত্রয়োদশ জেলা সম্মেলন অনুষ্ঠিত হয়েছে ঠাকুরগাঁওয়ে।
আজ বৃহস্পতিবার দুপুরে মির্জা রুহুল আমিন মিলনায়তনে পতাকা উত্তোলন ও জাতীয় সংগীত পরিবেশনের মধ্য দিয়ে আনুষ্ঠানিকভাবে সম্মেলনের উদ্বোধন করেন সিপিবির কেন্দ্রীয় কমিটির সভাপতিমন্ডলীর সদস্য রফিকুজ্জামান লায়েক। সম্মেলনে সভাপতিত্ব করেন সিপিবির ঠাকুরগাঁও জেলা কমিটির সভাপতি ইয়াকুব আলী। এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় কমিটির সদস্য আলতাফ হোসেন এবং জেলা কমিটির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আবু সায়েমসহ অন্যান্য নেতৃবৃন্দ।
উদ্বোধনী পর্ব শেষে একটি বর্ণাঢ্য লাল পতাকা মিছিল বের হয়। মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় মিলনায়তনের সামনে এসে শেষ হয়।
সম্মেলনে বক্তারা বলেন, দেশের বর্তমান পরিস্থিতিতে শোষণ ও বৈষম্যের বিরুদ্ধে একটি বাম গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠার কোনো বিকল্প নেই। কোটি কোটি কৃষক, শ্রমিক ও মেহনতি মানুষের স্বার্থে কমিউনিস্ট পার্টি দীর্ঘদিন ধরে সংগ্রাম করে যাচ্ছে। তারা আরও বলেন, দেশের সম্পদ লুটপাট করে বিদেশে পাচার করা হয়েছে, অথচ সেই লুটপাটকারীদের এখনো বিচার করা হয়নি। যারা অনৈতিকভাবে রাজনীতি ধ্বংস করেছে, তাদের বিরুদ্ধে দৃঢ় অবস্থান নেওয়ার ঘোষণা দেন নেতৃবৃন্দ। গরিব, মেহনতি মানুষের স্বার্থে ‘ছিনিমিনি খেলা’ আর চলবে না বলেও হুঁশিয়ারি উচ্চারণ করা হয়।

জাকির মোস্তাফিজ মিলু

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com