1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
বুধবার, ১০ জুন ২০২৬, ০৮:১৭ পূর্বাহ্ন
শিরোনামঃ
খুলনার ফুলতলায় ১৫৪ পিস ইয়াবাসহ নারী মাদক ব্যাবসায়ী আটক ২১ বছর পর অস্ট্রেলিয়া বধ! মোসাদ্দেক-নাহিদের নৈপুণ্যে টাইগারদের ঐতিহাসিক জয় বাজেট ২০২৬-২৭: কমতে পারে নিত্যপণ্য, সিম ও চিকিৎসা খরচ; বাড়তে পারে সিগারেট, রড ও বিলাসপণ্যের দাম একনেকে ৩,৮৯১ কোটি টাকার ১০ প্রকল্প অনুমোদন, স্থগিত চীনা ইকোনমিক জোন ও খুলনা শিপইয়ার্ড সড়ক প্রকল্প হামে শিশুমৃত্যুর ঘটনায় ড. ইউনূসের বিরুদ্ধে মামলা খারিজ করলেন আদালত দাউদকান্দিতে নিষিদ্ধ সংগঠনের ৩ সদস্য গ্রেফতার, সন্ত্রাসবিরোধী আইনে মামলা ইউনূসের কালো আইনে অর্থনীতির সর্বনাশ সাফ নারী ফুটবলে রানার্সআপ বাংলাদেশ দলকে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীর উৎসাহ। আইনশৃঙ্খলা রক্ষা ও ট্রাফিক শৃঙ্খলায় কমিশনারের কঠোর নির্দেশ। বীরগঞ্জে ২৫০০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার

পিআর পদ্ধতি দেশের জনগন বোঝে না, তারা বুঝে ব্যালট পেপার- খন্দকার মাশুক

রিপোর্টার
  • আপডেট : বৃহস্পতিবার, ৪ সেপ্টেম্বর, ২০২৫
  • ২৪৭ বার দেখা হয়েছে

মাদারীপুর প্রতিনিধি : একটি অনির্বাচিত সরকার বেশিদিন টিকে থাকতে পারে না বলে মন্তব্য করেছেন কেন্দ্রীয় বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক খন্দকার মাশুকুর রহমান মাশুক। তিনি বলেন, কোন অযুহাতে আগামী জাতীয় সংসদ নির্বাচন পেছানো যাবে না। ঘোষনার নির্ধারিত তারিখেই নির্বাচন অনুষ্ঠিত হতে হবে। বৃহস্পতিবার দুপুরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠানে মাদারীপুরের কালকিনি উপজেলা পরিষদ চত্ত্বরে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। খন্দকার মাশুক বলেন, এনসিপি ও জামায়াতে ইসলাম পিআর পদ্ধতিতে নির্বাচন চায়, কিন্তু বাংলাদেশের জনগন পিআর কিংবা ইভিএম এই পদ্ধতি বোঝেই না। সংবিধানের আইন অনুযায়ী অবাধ, নিরপেক্ষ ও সুষ্ঠু নির্বাচন হতে হবে। যে নির্বাচন মানুষ উৎসব হিসেবে গ্রহন করবে।
দেশে কোন চাঁদাবাজের ঠাই নাই জানিয়ে কোথায় চাঁদাবাজি দেখতে প্রতিবাদ করতে হবে উল্লেখ করে কেন্দ্রীয় বিএনপির এই নেতা আরো বলেন, চাঁদাবাজদের বিপক্ষে অবস্থান নিয়ে ব্যালেট পেপারের মাধ্যমে আগামী নির্বাচনে এর জবাব দিতে হবে। স্বৈরাচার শেখ হাসিনা সরকার পালিয়ে যাওয়ায় আংশিক জয় হয়েছে, ভোটের মাধ্যমে বিএনপি ক্ষমতায় গেলে পুরো বিজয় হবে এ দেশের জনগনের।
র‍্যালী ও আলোচনা সভা অনুষ্ঠানে মাদারীপুর জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক সোহরাব হোসেন হাওলাদার, জেলা বিএনপি নেতা আতিকুর রহমান, জেলা যুবদলের সাবেক সভাপতি মুজিবুর রহমান হাওলাদার, মাদারীপুর সরকারি কলেজের সাবেক ভিপি সরোয়ার হোসেন, জেলা কৃষকদলের সদস্য সচিব
অহিদুজ্জামান খান, কালকিনি উপজেলা বিএনপির সাবেক সভাপতি মিজানুর রহমান মিজান বেপারী, সাবেক সাধারণ সম্পাদক এ্যাডভোকেট মিজানুর রহমান,সাবেক সদস্য সচিব নাসির উদ্দীন, মাদারীপুর জেলা মহিলা দলের সভাপতি লাউজু,আমরা জিয়ার সৈনিক ৯০ দশকের লিপু কাজী,বিটুসহ অনেকেই।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com