1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
বৃহস্পতিবার, ০৭ মে ২০২৬, ০৩:৩৬ পূর্বাহ্ন
শিরোনামঃ
মির্জা আব্বাস শঙ্কামুক্ত, ঈদুল আজহার আগেই দেশে ফেরার সম্ভাবনা যুক্তরাষ্ট্র–ইরান সংঘাত থামাতে ১৪ দফা সমঝোতার পথে, চূড়ান্ত পর্যায়ে আলোচনা স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে অস্ট্রেলিয়ার হাইকমিশনারের সাক্ষাৎ চেক প্রতারণা মামলায় কারাগারে সেই শাহেদের বাবা সিটি করপোরেশনের নিয়ন্ত্রণে যেতে চাননা বসুন্ধরার বাসিন্দারা বুড়িমারী সীমান্তে বিএসএফের ড্রোন বিধ্বস্ত, স্থানীয়দের মাঝে আতঙ্ক দুপুরের পর ঝড়ো হাওয়ার সতর্কতা: ১১ অঞ্চলে ১ নম্বর সংকেত, বৃষ্টি-বজ্রপাতের আশঙ্কা ভোটে হার মানেননি দাবি মমতার, “১০০ আসন লুট”—বিজেপি ও নির্বাচন কমিশনের বিরুদ্ধে তোপ প্রধানমন্ত্রী তারেক রহমানের জুনে সম্ভাব্য বিদেশ সফর, তালিকায় চীন ও ভারত প্রথম নির্বাচনে চমক: সরকার গঠনের দৌড়ে এগিয়ে বিজয়ের দল, তামিলনাড়ুতে জোট রাজনীতির সমীকরণ জটিল

“কক্সবাজারে আরেক সাংবাদিক হত্যা

রিপোর্টার
  • আপডেট : বৃহস্পতিবার, ৪ সেপ্টেম্বর, ২০২৫
  • ১৪৪ বার দেখা হয়েছে

বঙ্গ নিউজ বিডি প্রতিনিধি : কক্সবাজারের উখিয়ার তরুন সাংবাদিক ও সোস্যাল অ্যাক্টিভিস্ট নুরুল আমিনের ঝুলন্ত মরদেহ বৃহস্পতিবার সকালে উদ্ধার করা হয়েছে। গতমাসে তিন সাংবাদিকের মরদেহ উদ্ধার করা হয়েছে আর চলতি মাসের ৪দিনে একটি লাশ উদ্ধার দিয়ে যাত্রা শুরু হলো। তবে আর কত সাংবাদিকের জীবনহানি ঘটে তা অনিশ্চিত। সম্প্রতি নুরুল আমিন পুলিশি হয়রানির বিরুদ্ধে ফেসবুকে ভিডিও বার্তা দেবার এক সপ্তাহের মধ্যেই তার লাশ ঝুলতে হয়েছে। নুরুল আমিন দৈনিক প্রাণের বাংলাদেশ পত্রিকায় কক্সবাজার জেলায় কাজ করতো।

তার এ মৃত্যুতে বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরামের ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান আহমেদ আবু জাফর গভীর শোক ও সমবেদনা জানিয়েছেন।

জানাগেছে, বেশ কিছুদিন যাবত সে এলাকার কিছু দুর্বৃত্ত এবং অপরাধীদের বিরুদ্ধে নিয়মিত সংবাদ প্রকাশ করে আসছিল। বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরামের পক্ষ থেকে গভীর উদ্বেগ প্রকাশ করে ঘটনার সুষ্ঠু তদন্ত করতে দাবি করা হয়েছে। একই সাথে সাংবাদিক সংগঠন সমুহের মতামতের ভিত্তিতে সাংবাদিক সুরক্ষা আইন প্রণয়নের দাবি করছে সংগঠনটি।

গত সপ্তাহে সংবাদকর্মী নুরুল আমিন এক ভিডিও বার্তার মাধ্যমে তার সাথে ঘটে যাওয়া মৃত্যুর পেছনে কারা জড়িত তা স্পষ্ট করে গেছে। আর কোন সাংবাদিকের অনাকাঙ্খিত মৃত্যুর খবর আমরা শুনতে চাই না।

রাষ্ট্রযন্ত্র থেকে শুরু করে সকল রাজনৈতিক দলের লোকজন, সন্ত্রাসী- বিচ্চু-ক্যাডারদের হুশিয়ার করে দেওয়া উচিত যে, সাংবাদিকরা রোহিঙ্গা নয়; তারা এই রাষ্ট্রের ফোর্থ পিলার। তাদেরকে পেশাগত দায়িত্ব পালনে কোনরূপ অসহযোগিতা বা হয়রানি করা যাবে না। দেশ গঠনের পর থেকে এ যাবত অর্ধ শতাধিক সাংবাদিক রক্ত দিয়ে শহীদ হয়েছেন, তাদের রক্তের বিনিময়ে আমরা একটি স্বাধীন-নিরপেক্ষ, সুস্থ্যধারার গণমাধ্যম চাই ; নয়তো বাকি যুদ্ধটা হোক গণমাধ্যমের।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com