1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
বৃহস্পতিবার, ০৭ মে ২০২৬, ০৩:৩৪ পূর্বাহ্ন
শিরোনামঃ
মির্জা আব্বাস শঙ্কামুক্ত, ঈদুল আজহার আগেই দেশে ফেরার সম্ভাবনা যুক্তরাষ্ট্র–ইরান সংঘাত থামাতে ১৪ দফা সমঝোতার পথে, চূড়ান্ত পর্যায়ে আলোচনা স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে অস্ট্রেলিয়ার হাইকমিশনারের সাক্ষাৎ চেক প্রতারণা মামলায় কারাগারে সেই শাহেদের বাবা সিটি করপোরেশনের নিয়ন্ত্রণে যেতে চাননা বসুন্ধরার বাসিন্দারা বুড়িমারী সীমান্তে বিএসএফের ড্রোন বিধ্বস্ত, স্থানীয়দের মাঝে আতঙ্ক দুপুরের পর ঝড়ো হাওয়ার সতর্কতা: ১১ অঞ্চলে ১ নম্বর সংকেত, বৃষ্টি-বজ্রপাতের আশঙ্কা ভোটে হার মানেননি দাবি মমতার, “১০০ আসন লুট”—বিজেপি ও নির্বাচন কমিশনের বিরুদ্ধে তোপ প্রধানমন্ত্রী তারেক রহমানের জুনে সম্ভাব্য বিদেশ সফর, তালিকায় চীন ও ভারত প্রথম নির্বাচনে চমক: সরকার গঠনের দৌড়ে এগিয়ে বিজয়ের দল, তামিলনাড়ুতে জোট রাজনীতির সমীকরণ জটিল

মাদারীপুরে এনসিপি নেতার আপত্তিকর ভিডিও ফাঁস

রিপোর্টার
  • আপডেট : মঙ্গলবার, ২ সেপ্টেম্বর, ২০২৫
  • ২০৫ বার দেখা হয়েছে

মাদারীপুর প্রতিনিধি : আব্দুর রহিম মাদারীপুরে জাতীয় নাগরিক পার্টির (এসসিপি) নেতা আব্দুর রহিমের একটি আপত্তিকর ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ফাঁস হয়েছে। ৪৯ সেকেন্ডের ভিডিওতে তাকে এক নারীর সঙ্গে অন্তরঙ্গ অবস্থায় স্থানীয় একটি রেস্টুরেন্টে দেখা যায়।

দলীয় সূত্রে জানা গেছে, আব্দুর রহিম জেলা এসসিপির কার্যকরী সদস্য। তিনি বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সক্রিয় সদস্য ছিলেন।

ভিডিও ফাঁস হওয়ার পর থেকে আব্দুর রহিমকে নিয়ে শুরু হয়েছে সমালোচনা। অনেকেই সামাজিক যোগাযোগমাধ্যমে আব্দুর রহিমের এমন কর্মকাণ্ডের নিন্দা জানিয়েছেন।

ঘটনা প্রকাশের পর আব্দুর রহিম প্রথমে সাংবাদিকদের কাছে দাবি করেন, ভিডিওতে যাকে দেখা গেছে তিনি তার স্ত্রী। পরবর্তীতে গণমাধ্যমকর্মীরা রেস্টুরেন্টে থাকা ওই নারীর পরিচয় শনাক্ত করেন। এরপর আব্দুর রহিম ওই নারী তার স্ত্রী নয় বলে স্বীকার করেন। ভুল হয়েছে দাবি করে তিনি সংবাদটি প্রকাশ না করার অনুরোধ জানান।

দলীয় সূত্রে জানা গেছে, ভিডিওটি ভাইরাল হওয়ার পরে মাদারীপুর জেলা কমিটির সদস্যরা মৌখিকভাবে এনসিপির কেন্দ্রীয় কমিটিকে বিষয়টি জানিয়েছেন। তারা আব্দুর রহিমের বিরুদ্ধে কোনো সাংগঠনিক ব্যবস্থা নেয়নি।

এই বিষয় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মাদারীপুর জেলা শাখার সাবেক সদস্য সচিব মাসুব বিল্লাহ বলেন, “আমরা এই ঘটনায় বিচলিত। একদিকে যেমন ব্যক্তিগত গোপনীয়তা জনসম্মুখে প্রকাশের  প্রবণতা হতাশাজনক, তেমনি কোনো দায়িত্বশীল ব্যক্তির কাছ থেকে এমন অসামাজিক কার্যকলাপও কাম্য নয়।”

এনসিপির মাদারীপুর জেলা কমিটির যুগ্ম সমন্বয়ক নেয়ামতুল্লাহ বলেন, “বিষয়টি আমরা কেন্দ্রীয় কমিটিকে জানিয়েছি। রহিম ভাই দাবি করেছেন, সঙ্গে থাকা মহিলা তার স্ত্রী। এই বিষয়টি তার প্রমাণ করতে হবে। প্রমাণ করতে না পারলে তার বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে।”

মোহাম্মদ মামুন
মাদারীপুর প্রতিনিধি

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com