1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
বৃহস্পতিবার, ০৭ মে ২০২৬, ০২:৩২ পূর্বাহ্ন
শিরোনামঃ
মির্জা আব্বাস শঙ্কামুক্ত, ঈদুল আজহার আগেই দেশে ফেরার সম্ভাবনা যুক্তরাষ্ট্র–ইরান সংঘাত থামাতে ১৪ দফা সমঝোতার পথে, চূড়ান্ত পর্যায়ে আলোচনা স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে অস্ট্রেলিয়ার হাইকমিশনারের সাক্ষাৎ চেক প্রতারণা মামলায় কারাগারে সেই শাহেদের বাবা সিটি করপোরেশনের নিয়ন্ত্রণে যেতে চাননা বসুন্ধরার বাসিন্দারা বুড়িমারী সীমান্তে বিএসএফের ড্রোন বিধ্বস্ত, স্থানীয়দের মাঝে আতঙ্ক দুপুরের পর ঝড়ো হাওয়ার সতর্কতা: ১১ অঞ্চলে ১ নম্বর সংকেত, বৃষ্টি-বজ্রপাতের আশঙ্কা ভোটে হার মানেননি দাবি মমতার, “১০০ আসন লুট”—বিজেপি ও নির্বাচন কমিশনের বিরুদ্ধে তোপ প্রধানমন্ত্রী তারেক রহমানের জুনে সম্ভাব্য বিদেশ সফর, তালিকায় চীন ও ভারত প্রথম নির্বাচনে চমক: সরকার গঠনের দৌড়ে এগিয়ে বিজয়ের দল, তামিলনাড়ুতে জোট রাজনীতির সমীকরণ জটিল

সাংবাদিকতায় ‘সেরা রিপোর্টার’ পুরস্কারে ভূষিত হলেন জুয়েল হোসেন

রিপোর্টার
  • আপডেট : সোমবার, ২৫ আগস্ট, ২০২৫
  • ৬২৪ বার দেখা হয়েছে

নিজস্ব প্রতিবেদনঃ সাংবাদিকতায় অসামান্য অবদান, পেশাদারিত্ব এবং সামাজিক দায়বদ্ধতার স্বীকৃতিস্বরূপ জুয়েল হোসেন ‘সেরা রিপোর্টার’ পুরস্কারে ভূষিত হয়েছেন। তিনি বর্তমানে অনলাইন ভিডিও নিউজ পোর্টাল আই নিউজ বিডি-এর সিরাজগঞ্জ প্রতিনিধি এবং রাজশাহী বিভাগীয় প্রধান হিসেবে কর্মরত আছেন।

শনিবার (২৪ আগস্ট) বিকেলে রাজধানীর আই নিউজ বিডি’র প্রধান কার্যালয়ে এক অনুষ্ঠানে তাকে এই সম্মাননা প্রদান করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন প্রতিষ্ঠানটির সম্পাদক ফয়জুল্লাহ সাঈদ এবং বিশেষ অতিথি ছিলেন নির্বাহী সম্পাদক মাহফুজ জাহিদ। স্বীকৃতিস্বরূপ পুরস্কার তুলে দেন আই নিউজ বিডি’র ভারপ্রাপ্ত প্রকাশক আব্দুল্লাহ আল মামুন।

অনুষ্ঠানে বক্তারা জুয়েল হোসেনের অনুসন্ধানী সাংবাদিকতার ভূয়সী প্রশংসা করেন। তারা বলেন, তার প্রতিবেদনগুলো শুধু স্থানীয় পর্যায়ে নয়, বরং জাতীয় পর্যায়েও জনসচেতনতা সৃষ্টিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। তার কাজ প্রশাসন ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করেছে এবং জনস্বার্থে ইতিবাচক পরিবর্তন এনেছে।

পুরস্কার প্রাপ্তির পর নিজের অনুভূতি প্রকাশ করতে গিয়ে জুয়েল হোসেন বলেন, “এই সম্মান আমার দায়িত্ব আরও বাড়িয়ে দিল। আমি সত্য ও জনস্বার্থে সাংবাদিকতা চালিয়ে যেতে দৃঢ় প্রতিজ্ঞ।”

জুয়েল হোসেনের কর্মজীবন শুরু হয়েছিল একজন সফটওয়্যার ডেভেলপার হিসেবে। পরবর্তীতে সাংবাদিকতার প্রতি প্রবল আগ্রহ থেকে তিনি প্রথমে অনলাইন নিউজ পোর্টাল bdnews20-তে যোগ দেন। এরপর Homna Tv-তে ভিডিও এডিটর হিসেবে কাজ শুরু করেন, যেখানে ভিডিও এডিটিংয়ের পাশাপাশি তিনি ভয়েসওভারও দিতেন। এই সময়েই সাংবাদিকতার প্রতি তার আগ্রহ আরও বৃদ্ধি পায়। তার মেধা ও নিষ্ঠার কারণে Homna Tv তাকে সিনিয়র ক্রাইম রিপোর্টার হিসেবে পদোন্নতি দেয়।

পর্যায়ক্রমে তিনি কানাডা থেকে প্রকাশিত দৈনিক প্রত্যয় এবং বাংলাদেশ সরকারের অনুমোদিত জাতীয় পত্রিকা দৈনিক দেশসেবা-র সাথে যুক্ত হন। তিনি রংপুর থেকে প্রকাশিত জাতীয় পত্রিকা দৈনিক তালাশ টাইমস্-এর বার্তা সম্পাদক হিসেবেও দায়িত্ব পালন করেন। বর্তমানে তিনি স্থানীয় অনলাইন পোর্টাল জনতার কণ্ঠ-এর স্টাফ রিপোর্টার হিসেবেও যুক্ত আছেন।

জানা যায়, জুয়েল হোসেন একুশে টেলিভিশনের জনপ্রিয় অনুষ্ঠান “একুশের চোখ”-এর অনুসন্ধানী টিমের সদস্য হিসেবেও কাজ করেছেন। এছাড়াও তিনি বহুল প্রচারিত অনলাইন নিউজ পোর্টাল “একাত্তর সংবাদ”-এর সম্পাদনার দায়িত্বও পালন করেন। তার এই বহুমুখী অভিজ্ঞতা এবং কঠোর পরিশ্রমই তাকে আজকের এই স্বীকৃতিতে পৌঁছে দিয়েছে। বর্তমানে তিনি আই নিউজ বিডি’র রাজশাহী বিভাগীয় প্রধান হিসেবে তার দায়িত্ব সুচারুভাবে পালন করে চলেছেন।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com